• ই-পেপার

পঞ্চম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : খাদ্য

  • সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ

স্পোকেন ইংলিশ

সুমন ভূইয়া
স্পোকেন ইংলিশ

Use of ‘in case’ (for preparation for a possibility)

 

Example

1.                  Take an umbrella in case it rains. বৃষ্টি হলে ছাতা নাও।

2.                  Write down the number in case you forget it.
নম্বরটি লিখে রাখো, যদি ভুলে যাও।

3.                  We bought extra food in case guests arrive.
অতিথি আসতে পারে ভেবে আমরা বাড়তি খাবার কিনেছিলাম।

 

Structure
Clause 1 + in case + Clause 2 (Simple Present).

 

Translate the following sentences into Bangla.

1.                  Call me in case you need help.

2.                  Take your passport in case they ask for it.

3.                  Close the window in case it gets cold.

4.                  I’ll bring some snacks in case we get hungry.

5.                  Take a map in case you get lost.

6.                  I keep a first aid kit in my car in case of emergencies.

7.                  Study hard in case the exam is difficult.

8.                  Turn off the lights in case there’s a power outage.

9.                  Bring a jacket in case the weather changes.

10.               Save the document in case the computer crashes.

 

Answer

১. সাহায্যের প্রয়োজন হলে আমাকে ফোন করো।

২. পাসপোর্ট সঙ্গে রাখো, যদি তারা দেখতে চায়।

৩. ঠাণ্ডা লাগলে জানালাটি বন্ধ করে দাও।

৪. খিদে পেলে আমি কিছু হালকা খাবার নিয়ে আসব।

৫. পথ হারিয়ে ফেললে যেন সমস্যা না হয়, তাই সঙ্গে একটি মানচিত্র নাও।

৬. জরুরি অবস্থার জন্য আমি আমার গাড়িতে একটি প্রাথমিক চিকিৎসার কিট রাখি।

৭.  পরীক্ষা কঠিন হতে পারে, তাই মন দিয়ে পড়াশোনা করো।

৮. বিদ্যুৎ চলে গেলে বাতিগুলো নিভিয়ে দাও।

৯. আবহাওয়া পরিবর্তন হতে পারে, তাই সঙ্গে একটি জ্যাকেট নাও।

১০.                  কম্পিউটার ক্র্যাশ হতে পারে, তাই ডকুমেন্টটি সেভ করে রাখো।

 

► Translate the following sentences into English.

১. আমি তোমার নম্বরটা লিখে রাখব পাছে আমার প্রয়োজন হয়।

২.  তোমার জ্বর হলে ডাক্তার দেখাও।

৩.  একঘেয়ে লাগতে পারে, তাই সঙ্গে করে আমি একটি বই নিয়ে যাব।

৪. তুমি পথ হারিয়ে গেলে আমাকে ফোন করো।

৫.  আমি কিছু অতিরিক্ত খাবার কিনে রাখব পাছে অতিথি আসে।

৬. তোমার মোবাইল চার্জ দিয়ে রাখো পাছে বিদ্যুৎ চলে যায়।

৭. ঠাণ্ডা লাগলে একটি সোয়েটার পরো।

৮. তুমি যেন ভুলে না যাও, তাই আমার নাম মনে রেখো।

৯. আমি একটি নোটবুক নিয়ে যাব পাছে কিছু লেখার প্রয়োজন হয়।

১০.                  অসুস্থ বোধ করলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও।

 

Answer

1.                  I will write down your number in case I need it.

2.                  See a doctor in case you have a fever.

3.                  I will bring a book in case I get bored.

4.                  Call me in case you get lost.

5.                  I will buy some extra food in case guests come.

6.                  Charge your mobile in case the electricity goes out.

7.                  Wear a sweater in case you feel cold.

8.                  Remember my name in case you forget me.

9.                  I will take a notebook in case I need to write something.

10.               Go to bed early in case you feel sick.

 

 

 

সপ্তম শ্রেণি : সমানুপাত ও লাভ-ক্ষতি

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

সপ্তম শ্রেণি : সমানুপাত ও লাভ-ক্ষতি

গণিত

দ্বিতীয় অধ্যায় (অনুশীলনী-২.১)

 

বহু নির্বাচনী প্রশ্ন

১। অনুপাতের ১ম ও ৪র্থ রাশিকে কী বলে?

     ক. মধ্য রাশি         খ. সমানুপাতী

     গ. প্রান্তীয় রাশি     ঘ. প্রথম রাশি

২। একটি সরল অনুপাতের পূর্ব ও উত্তর রাশি সমান হলে তাকে কী বলে?

     ক. সরল অনুপাত   খ. গুরু অনুপাত

     গ. একানুপাত        ঘ. মিশ্র অনুপাত

৩। বহুরাশিক অনুপাত কোনটি?

     ক. ৯:৮         খ. ৩:২

     গ. ৪:৩               ঘ. ৩:৪:৫

৪। অনুপাত কী?

     ক. একটি ভগ্নাংশ    খ. একটি বিজোড় সংখ্যা

     গ. একটি জোড় সংখ্যা         
ঘ. একটি মৌলিক সংখ্যা

৫। সমানুপাতের প্রতিটি রাশিকে কী বলে?

     ক. মিশ্র অনুপাত     খ. একানুপাত

     গ. সমানুপাতী       ঘ. সমান ভাগ

৬। সমানুপাতীতে—

     i. প্রত্যেক রাশিকে সমানুপাতী বলে

     ii. একটি রাশি থাকে

     iii. চারটি রাশি থাকে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii    

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

     নিচের তথ্যের আলোকে ৭ থেকে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     রিতা, গীতা ও সুনিতার মধ্যে ৫২ মিটার ফিতা ৩:৭:৫ অনুপাতে ভাগ করে দেওয়া হলো।

৭। দ্বিতীয়জন কত মিটার ফিতা পেল?

     ক. ২৮          খ. ২২ 

     গ. ৩০               ঘ. ৩২

৮। গীতা সুনিতার চেয়ে কত  মিটার ফিতা বেশি পাবে?

     ক. ৮                  খ. ৬ 

     গ. ৪                  ঘ. ১২

৯। প্রথমজন অপেক্ষা তৃতীয়জন কত মিটার বেশি পাবে?

     ক. ৭            খ. ৮

     গ. ৯            ঘ. ৬

১০।                  অনুপাতের রাশি দুটি হলে তাকে কী অনুপাত বলে?

     ক. মিশ্র অনুপাত    
খ. বহুরাশিক অনুপাত

     গ. একানুপাত       
ঘ. সরল অনুপাত

১১।                  ৫:৪ এবং ৬:৭ এর ধারাবাহিক অনুপাত কোনটি?

     ক. ৩০:২৪:২৮           খ. ২৮:২৪:৩০

     গ. ২৪:২৮:৩০           ঘ. ৩:৪:৬

১২। অনুপাতের রাশি দুইয়ের অধিক হলে তাকে কী অনুপাত বলে?

     ক. সরল              খ. মিশ্র  

     গ. জটিল       ঘ. বহুরাশিক

১৩।                  ৫ ও ৪৫ ক্রমিক সমানুপাতের দুটি প্রান্তীয় রাশি হলে সমানুপাত কত?

     ক. ১৩:৯            খ. ৯:৩:১

     গ. ৩:৯:১             ঘ. ১:৩:৯

 

          উত্তর : ১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ
৭. ক ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ঘ।

একাদশ ও দ্বাদশ শ্রেণি : হস্তান্তরযোগ্য ঋণের দলিল

মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ নটর ডেম কলেজ, ঢাকা

একাদশ ও দ্বাদশ শ্রেণি : হস্তান্তরযোগ্য ঋণের দলিল
অলংকরণ : শেখ মানিক

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র

পঞ্চম অধ্যায়

 

বহু নির্বাচনী প্রশ্ন

১। ১০ টাকার নোট ইস্যু হয় কোথা থেকে?  
ক. কেন্দ্রীয় ব্যাংক    খ. বাণিজ্যিক ব্যাংক    গ. অর্থ মন্ত্রণালয়            ঘ. সংসদ ভবন  

২। হস্তান্তরযোগ্য দলিলের মধ্যে অন্যতম—  

     i. চেক        ii. বিনিময় বিল   
iii. অঙ্গীকারপত্র   

     নিচের কোনটি সঠিক?  
ক. i ও ii      খ. ii ও iii   
গ. i ও iii   ঘ. i, ii ও iii  

৩। হস্তান্তরযোগ্য দলিল আইন প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৮৮১      খ. ১৯৮১  
গ. ১৯৯১       ঘ. ১৯৩২

৪।                   ব্যাংক নোট ইস্যু করে কে? 
ক. বাংলাদেশ ব্যাংক
খ. সোনালী ব্যাংক  
গ. বিশ্ব ব্যাংক       
ঘ. বাংলাদেশ সরকার 

৫।                   আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার লাভ করেছে কোন দলিলের মাধ্যম?

     ক. চেক         খ. ব্যাংক ড্রাফট  
গ. প্রত্যয়পত্র         ঘ. প্রতিজ্ঞাপত্র

৬। ১ ও ২ টাকার নোট হলো—
i. সরকারি নোট  
ii. বিহিত মুদ্রা    
iii. অর্থ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত

     নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii      খ. ii ও iii   
গ. i ও iii   ঘ. i, ii ও iii 

৭। ডাকযোগে অর্থ স্থানান্তরে ব্যবহৃত দলিল কোনটি?
ক. পে-অর্ডার        
খ. মানি অর্ডার  
গ. প্রত্যয়পত্র        
ঘ. ব্যাংকের আজ্ঞাপত্র

৮। নিচের কোনটি সাধারণত হস্তান্তর অযোগ্য ঋণের দলিল?

     ক. বিনিময় বিল      খ. ব্যাংক ড্রাফ‌ট 
গ. পে-অর্ডার  ঘ. চেক

৯।                    নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ে বর্তমানে বহুল ব্যবহৃত সেবার মাধ্যম কোনটি?

     ক. ক্রেডিট কার্ড      খ. চেক  
গ. পে-অর্ডার         ঘ. প্রত্যয়পত্র

১০।                  নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল?  ক. অঙ্গীকারপত্র  
খ. পোস্টাল অর্ডার  
গ. শেয়ার সার্টিফিকেট  
ঘ. মানি অর্ডার

১১। ব্যাংক তার অন্য শাখা বা অন্য কোনো ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের যে আদেশ দেয়, তাকে কী বলে?

     ক. ভ্রমণকারীর চেক
খ. ব্যাংকের আজ্ঞাপত্র  
গ. ভ্রাম্যমাণ নোট  
ঘ. মানি অর্ডার

     উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     জনাব হাসান পাথর কিনতে সিলেট যাবেন। তিনি ব্যাংক থেকে ১৫ লাখ টাকার দলিল সংগ্রহ করেছেন, যা দলিলে উল্লেখ ব্যাংক শাখায় নিয়ে ভাঙাবেন।

১২।                  জনাব হাসান ব্যাংক থেকে কোন ধরনের দলিল সংগ্রহ করেছেন?

     ক. ব্যাংক নোট       খ. ব্যাংক ড্রাফট 
গ. পে-অর্ডার  ঘ. চেক

১৩।                  উদ্দীপকে উল্লেখ দলিলের বৈশিষ্ট্য হলো—    
i. এটি হস্তান্তর অযোগ্য দলিল   
ii. এতে আদেষ্টা ও আদিষ্ট উভয়ই ব্যাংক    iii. এরূপ দলিল বাট্টাকরণ করা যায় না  

     নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii      খ. ii ও iii   
গ. i ও iii   ঘ. i, ii ও iii   

১৪।                  অঙ্গীকার পত্রের পক্ষ হলো—
i. অঙ্গীকারদাতা  
ii. প্রাপক  
iii. অঙ্গীকারগ্রহীতা

     নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii      খ. ii ও iii   
গ. i ও iii   ঘ. i, ii ও iii

১৫।                  হস্তান্তরযোগ্য দলিল আইনের সংজ্ঞা মতে কোনটি হস্তান্তরযোগ্য দলিল?

     ক. চেক         খ. প্রত্যয়পত্র  
গ. ব্যাংক গ্যারান্টি             ঘ. পে-অর্ডার

১৬।                  সম্ভ্রান্ত ও ধনী ব্যবসায়ীদের মধ্যে কোন ধরনের হুন্ডির ব্যবহার দেখা যায়?

     ক. শাহযোগ হুন্ডি  
খ. দর্শনীয় হুন্ডি  
গ. মেয়াদি হুন্ডি      
ঘ. ফরমানযোগ হুন্ডি

 

          উত্তর : ১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. গ
৬. ঘ ৭. খ ৮. গ ৯. ক ১০. ক ১১. খ
১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক।

এইচএসসির প্রস্তুতি : হিসাবের বইসমূহ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক ও পাঠ্যপুস্তক প্রণেতা, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

এইচএসসির প্রস্তুতি : হিসাবের বইসমূহ
অঙ্কন : মাসুম

হিসাববিজ্ঞান প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায় : ‘ক’ বিভাগ
প্রাথমিক আলোচনা, জাবেদা ও খতিয়ান

[পূর্বপ্রকাশের পর]

জ্ঞানমূলক প্রশ্ন

২৬।                  সরবরাহকারীদের ব্যক্তিগত হিসাবসমূহ পাওয়া যায় কোন খতিয়ানে?
উত্তর : ক্রয় খতিয়ানে।

২৭।                  সমজাতীয় লেনদেনগুলোকে শ্রেণিবিন্যাস করা যায় কোথায়?
উত্তর : খতিয়ানে।

২৮।                  আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতিতে কী কী লেখা হয় না?
উত্তর : To ও By লেখা হয় না।

২৯।                  স্থানান্তরকরণ বা Posting কাকে বলে?
উত্তর : জাবেদা থেকে লেনদেনগুলোকে সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করাকে স্থানান্তরকরণ বা Posting বলে।

৩০।                 সম্পত্তিবাচক হিসাব ডেবিট নাকি ক্রেডিট?
উত্তর : সম্পত্তিবাচক হিসাব সর্বদা ডেবিট জের প্রকাশ করে। শুধু ব্যাংক হিসাবের ক্রেডিট জেরও হতে পারে।

৩১।                  রেওয়ামিলের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় কোথায়?
উত্তর : খতিয়ানে।

৩২।                  সমাপ্তি রেখা কী?
উত্তর : খতিয়ানের জের টানার পর এর দুই দিকের নিচে যে দুটি রেখা টানা হয়, তাকে সমাপ্তি রেখা বা ঈষড়ংরহম বলে।

৩৩।                 ‘Ledger’ বা খতিয়ানের উৎপত্তি ইংরেজি কোন শব্দ থেকে?
উত্তর : ইংরেজি ‘Ledge’ শব্দের অর্থ ‘তাক’ বা শেলফ। এই ‘Ledge’ শব্দ থেকেই ‘Ledger’ বা খতিয়ানের উৎপত্তি।

৩৪।                 খতিয়ান থেকে কী জানা যায়?
উত্তর : প্রতিটি হিসাবের ফলাফল।

৩৫।                 খাতওয়ারি আয়-ব্যয় কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
উত্তর : খতিয়ানের মাধ্যমে।

৩৬।                  জাবেদা দাখিলাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী?
উত্তর : দুই ভাগে ভাগ করা যায়। যথা :
ক. সরল দাখিলা, খ. মিশ্র দাখিলা।

৩৭।                 হিসাববিজ্ঞানের প্রবেশদ্বারকে কী বলে?
উত্তর : জাবেদা।

৩৮।                 আদর্শ ছক কী?
উত্তর : খতিয়ানের চলমান জের ছককে আদর্শ ছক বা Standard form বলা হয়।

৩৯।                  সাধারণ খতিয়ানে কী রাখা হয়?
উত্তর : সব ধরনের সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্বের যাবতীয় হিসাবগুলো সাধারণ খতিয়ানে রাখা হয়।

৪০।                 কারবারি বাট্টার জন্য খতিয়ান তৈরি করা হয় না কেন?
উত্তর : কারবারি বাট্টার জন্য খতিয়ান তৈরি করা হয় না। কারণ এটি কোনো হিসাব খাত নয়।

৪১।                  ব্যক্তিক খতিয়ান কী?
উত্তর : প্রতিষ্ঠানের সত্তামূলক খতিয়ানকে ব্যক্তিক খতিয়ান বলে, যাকে প্রাইভেট খতিয়ানও বলা হয়।

৪২।                  খতিয়ানের মাধ্যমে কখনো প্রতিষ্ঠানের কী জানা যায় না?
উত্তর : লাভ-ক্ষতির অবস্থা। 

৪৩।                 হিসাবচক্র কাকে বলে?
উত্তর : হিসাববিজ্ঞান কার্যাবলির পর্যায়ক্রমিক ও ধারাবাহিক আবর্তনকে হিসাবচক্র বলে।

৪৪।                 হিসাবচক্রের মাধ্যমে কী করা যায়।
উত্তর : হিসাবচক্রের মাধ্যমে বিগত ও চলতি বছরের হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা যায়।

৪৫।                 হিসাবের ধারাবাহিকতা রক্ষার জন্য হিসাবচক্রে কী কী লক্ষ করা যায়?
উত্তর : হিসাবের ধারাবাহিকতা রক্ষার জন্য হিসাবচক্রে সমন্বয়, সমাপনী, বিপরীত ও প্রারম্ভিক দাখিলা লক্ষ করা যায়।

৪৬।                  হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ কোনগুলো?
উত্তর : হিসাবচক্রের ঐচ্ছিক ধাপগুলো হলো রেওয়ামিল, কার্যপত্র ও বিপরীত দাখিলা।

৪৭।                 হিসাবচক্রের এড়ানোযোগ্য ধাপ কোনটি?
উত্তর : ভুল সংশোধনী দাখিলা।

৪৮।                 হিসাবচক্রের ধাপ নয় কোনটি?
উত্তর : ভুলের তদন্তকরণ বা নিরীক্ষা।

৪৯।                  গাণিতিক শুদ্ধতা যাচাই হিসাবচক্রের কী?
উত্তর : গাণিতিক শুদ্ধতা যাচাই হিসাবচক্রের বাধ্যতামূলক ধাপ নয়।

৫০।                 আর্থিক বিবরণীগুলো প্রস্তুতকরণ?
উত্তর : হিসাবচক্রের গুরুত্ব্বপূর্ণ ধাপ।

৫১।                  ডেবিটের টাকা ও ক্রেডিটের টাকা সমান অর্থ কী?
উত্তর : শূন্য ব্যালান্স।

৫২।                  ধারণাগত দিক থেকে ব্যবসা কী?
উত্তর : কৃত্রিম ব্যক্তিসত্তা।

৫৩।                 হিসাব তালিকা (Chart of accounts) কী?

     উত্তর : হিসাব তালিকা (Chart of accounts) হলো খতিয়ান হিসাবসমূহের একটি তালিকা, যেখানে প্রতিটি হিসাবের নাম নম্বরসহ উল্লেখ থাকে। নম্বরগুলো খতিয়ানে হিসাবটির অবস্থান নির্দেশ করে।

৫৪।                 যৌগিক দাখিলা (Compound entry) কাকে বলে?
উত্তর : যেসব জাবেদা দাখিলায় তিন বা ততোধিক হিসাব সংশ্লিষ্ট থাকে তাকে যৌগিক দাখিলা (Compound entry) বলে।

৫৫।                 সাধারণ দাখিলায় কয়টি হিসাব খাত সংশ্লিষ্ট থাকে।
উত্তর : সাধারণ দাখিলায় শুধু দুটি হিসাব খাত সংশ্লিষ্ট থাকে।

৫৬। ডেবিট ও ক্রেডিট কী?
উত্তর : ডেবিট একটি হিসাবের বাম দিক এবং ক্রেডিট ডান দিক।

৫৭।                 জাবেদায় লেনদেনগুলোকে কিসের ক্রমানুসারে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়?
উত্তর : জাবেদায় লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়?

৫৮।                 হিসাবচক্রের সর্বশেষ ধাপ কী?
উত্তর : প্রারম্ভিক দাখিলা প্রদান।

৫৯।                  হিসাব (Account) কাকে বলে?

     উত্তর : হিসাববিজ্ঞান প্রক্রিয়ার একটি দলিল (Record) বা খাত, যেখানে বিশেষ কোনো সম্পত্তি, দায় বা মালিকানা স্বত্বের হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত দফাগুলো লিপিবদ্ধ করা হয়, তাকে হিসাব (Account) বলে।

৬০।                  কিসের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়?
উত্তর : খতিয়ানের জের দিয়ে রেওয়ামিল তৈরি করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়।

৬১।     দুই তরফা দাখিলা পদ্ধতি নীতির কিভাবে বাস্তবায়ন হয়?
উত্তর : খতিয়ানে প্রতিটি লেনদেনের একটি পক্ষকে ডেবিট এবং সমপরিমাণ অর্থ দ্বারা অন্য পক্ষকে ক্রেডিট করার ফলে দুই তরফা দাখিলা পদ্ধতি নীতির বাস্তবায়ন হয়।