• ই-পেপার

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যে উদ্বেগ

  • চুক্তিটিতে সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পথ খোলা রাখা হয়েছে

জাপানে গরম মোকাবেলায় ‘টোকিও কুল বিজ’ উদ্যোগ

কালের কণ্ঠ ডেস্ক
জাপানে গরম মোকাবেলায় ‘টোকিও কুল বিজ’ উদ্যোগ

গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে টোকিও মেট্রোপলিটন সরকার পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের কোট-টাই ছেড়ে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে অফিসে আসতে উৎসাহিত করেছে। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে জ্বালানি সাশ্রয় ও গরম মোকাবেলার জন্য এই টোকিও কুল বিজ উদ্যোগ চালু করেছেন।

তবে এই নতুন নিয়ম ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ কাজের পরিবেশে আরামদায়ক পোশাককে স্বাগত জানালেও, অনেকেই অস্বস্তির প্রশ্ন তুলছেন। নারীদের পা উন্মুক্ত রাখলে এখনো  আঁটসাঁট পোশাক পরা বাধ্যতামূলক, যা তাঁরা বৈষম্যমূলক মনে করেন। সূত্র : বিবিসি

আইএলওপ্রধান হতে চান স্পেনের শ্রমমন্ত্রী

কালের কণ্ঠ ডেস্ক
আইএলওপ্রধান হতে চান স্পেনের শ্রমমন্ত্রী

জাতিসংঘের শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) পরবর্তী প্রধান হওয়ার লড়াইয়ে নেমেছেন স্পেনের শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ। সংস্থাটির ১৮৭টি সদস্য রাষ্ট্রের নীতি নির্ধারণী এই শীর্ষ পদের নির্বাচন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। এরই মধ্য স্পেন তাঁকে মনোনয়ন দিয়েছে।

স্পেন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দিয়াজ সম্প্রতি শ্রম সংস্কার এবং সামাজিক আলোচনার মাধ্যমে ৩০টিরও বেশি সফল চুক্তি করেছেন। তিনি আইএলওর বর্তমান ডিরেক্টর জেনারেল টোগোর গিলবার্ট হুংবোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে আইএলও মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আগামী অর্থবছরের জন্য তাদের চাঁদা না দেওয়ার পরিকল্পনা করেছে। সূত্র : রয়টার্স

 

ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হলো ১২ হাজার মানুষকে

কালের কণ্ঠ ডেস্ক
ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হলো ১২ হাজার মানুষকে

ইউরোপজুড়ে তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দো শহরে ছড়িয়ে পড়ছে দাবানল বোর্দো বিমানবন্দরের কাছে দুই দমকল কর্মীর মৃত্যুর পর পুরো জিরোন্দ অঞ্চলে জারি করা হয়েছে লাল সতর্কতা। এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে চার হাজার একরের বেশি বনভূমি। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বনাঞ্চলে যানবাহন চলাচল ও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগুন থেকে বাঁচাতে ১২ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। পর্যটকদের অন্যতম আকর্ষণ আর্কাকন বে-র কাছাকাছি পৌঁছে গেছে দাবানল। সূত্র : রয়টার্স

 

 

বিলাসবহুল রিসোর্টের বিরুদ্ধে বিক্ষোভ

বিলাসবহুল রিসোর্টের বিরুদ্ধে বিক্ষোভ
আলবেনিয়ার রাজধানী তিরানায় ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের অর্থায়নে নির্মিতব্য বিলাসবহুল রিসোর্টের বিরুদ্ধে গতকাল ব্যাপক বিক্ষোভ হয়। ছবি : রয়টার্স