• ই-পেপার

আহমাদিনেজাদকে ইরানের সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল ইসরায়েল

দুই গোল্ডফিশকে ‘সচেতন জীব’ স্বীকৃতি আদালতের

কালের কণ্ঠ ডেস্ক
দুই গোল্ডফিশকে ‘সচেতন জীব’ স্বীকৃতি আদালতের

আর্জেন্টিনার একটি আদালত এক যুগান্তকারী রায়ে ফেদেমাগুই নামের দুটি গোল্ডফিশকে শুধু জড়বস্তু বা জিনিস হিসেবে না দেখে, অধিকারসম্পন্ন সচেতন জীব হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রাণী অধিকার রক্ষায় এই রায়কে একটি বড় নজির হিসেবে দেখা হচ্ছে। বুয়েনস এইরেসের একটি সুশি রেস্তোরাঁর কাচের পাত্রে কড়া রোদ ও রাস্তার কোলাহলের মধ্যে মাছ দুটিকে রাখা হয়েছিল। তাদের এই শোচনীয় অবস্থা দেখে হাউলাস ভায়াস নামের একটি প্রাণী অধিকার সংস্থা আদালতে মামলা দায়ের করে। তারা যুক্তি দেখায়, এই পরিবেশ আর্জেন্টিনার প্রাণী নির্যাতনবিরোধী আইনের পরিপন্থী। আদালতের নির্দেশে মাছ দুটিকে রেস্তোরাঁর ৪০ লিটারের ছোট পাত্র থেকে উদ্ধার করে কার্লোস হোসে আগা নামের এক বিশেষজ্ঞের বাড়িতে দুই হাজার ৫০০ লিটারের বিশাল ট্যাংকে স্থানান্তর করা হয়। সূত্র : সিএনএন

 

 

ব্রাজিলের প্রেসিডেন্ট

বিশ্বে দ্রুত বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম

কালের কণ্ঠ ডেস্ক
বিশ্বে দ্রুত বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম

ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের পাশাপাশি ব্রাজিলেও জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এর মধ্যে শিম, চাল, টমেটো ও পেঁয়াজের মতো খাদ্যপণ্যের বাজারে চাপ তৈরি হয়েছে। ব্রাজিলের ৮০ বছর বয়সী এই বামপন্থী নেতা আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে তার সরকার এরই মধ্যে কয়েকটি সাময়িক পদক্ষেপ নিয়েছে। লুলা জানান, মার্চে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপ করা ১২ শতাংশ কর থেকে পাওয়া অর্থ মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হচ্ছে। সূত্র : রয়টার্স

 

পুরুষদের টেস্টোস্টেরন ৫০ বছরে কমেছে ৫৪ শতাংশ

কালের কণ্ঠ ডেস্ক
পুরুষদের টেস্টোস্টেরন ৫০ বছরে কমেছে ৫৪ শতাংশ

বিশ্বজুড়ে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের গড় মাত্রা আশঙ্কাজনক হারে কমছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ১৯৭২ থেকে ২০১৯ সালের মধ্যে পুরুষদের গড় টেস্টোস্টেরনের মাত্রা কমেছে প্রায় ৫৪ শতাংশ। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, মানবসমাজ এখন পুরুষদের প্রজননক্ষমতার বড় ধরনের সংকটের মুখোমুখি হতে পারে। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজির (ইএসএইচআরই) বার্ষিক সভায় এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। সেখানে গবেষকরা জানান, গত পাঁচ দশকে টেস্টোস্টেরনের গড় মাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সূত্র : দ্য গার্ডিয়ান

 

 

বার্ষিক বাস্তিল দিবস

বার্ষিক বাস্তিল দিবস
ফ্রান্সের প্যারিসে প্লেস দে লা কনকর্ড চত্বরে বার্ষিক বাস্তিল দিবস উপলক্ষে সামরিক প্যারেডে ফ্রেঞ্চ রিপাবলিকান গার্ডের সদস্যরা। গতকাল তোলা। ছবি : রয়টার্স