• ই-পেপার

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি

এআই ‘হিরোশিমা’ ধাঁচের হুমকি সৃষ্টি করবে

এবার দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল

কালের কণ্ঠ ডেস্ক
এবার দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল

তীব্র দাবদাহের পর এবার ভয়াবহ দাবানলের তাণ্ডবে পুড়ছে দক্ষিণ ইউরোপ। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে ২০ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির কোটি কোটি মানুষকে আরো কয়েক দিন প্রচণ্ড গরমে নাকাল হতে হবে। সূত্র : দ্য গার্ডিয়ান, এপি

 

কিয়েভে রুশ হামলায় নিহত ১৯

কালের কণ্ঠ ডেস্ক
কিয়েভে রুশ হামলায় নিহত ১৯

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরের এই হামলায় কিয়েভের একটি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ উদ্ধারের কাজ চলছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও ভূপাতিত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। সূত্র : দ্য গার্ডিয়ান

 

 

 

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চীনের

কালের কণ্ঠ ডেস্ক
সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চীনের

প্রশান্ত মহাসাগরের বুকে একটি পারমাণবিক সাবমেরিন থেকে সফলভাবে নতুন একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষপণ সম্পন্ন করেছে চীন। সামরিক এ পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই বেইজিং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রকে তাদের এই পূর্বপরিকল্পিত অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া দেশটির পিপলস লিবারেশন আর্মি নেভির দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে, বেইজিংয়ের একটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে একটি ডামি বা নকল যুদ্ধাস্ত্রসহ কৌশলগত ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নিক্ষেপ করা হয়। স্থানীয় সময় দুপুর ১২টা বেজে এক মিনিটে চালানো এই অভিযানে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরের নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। সূত্র : আনাদোলু

 

মেলোনিকে আবার ট্রাম্পের খোঁচা

কালের কণ্ঠ ডেস্ক
মেলোনিকে আবার ট্রাম্পের খোঁচা

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক বিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার একটি অদ্ভুত মিম বা ছবি শেয়ার করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। ন্যাটো শীর্ষ সম্মেলনে দুই নেতার সম্ভাব্য মুখোমুখি বৈঠকের ঠিক আগ মুহূর্তে ৮০ বছর বয়সী ট্রাম্প দাবি করেছেন যে মেলোনি তাঁর প্রতি অতিরিক্ত আসক্ত এবং এই কারণে তাঁর সুরক্ষায় এখন ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি আইনি নিষেধাজ্ঞা বা রেস্ট্রেইনিং অর্ডার জারি করা প্রয়োজন।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৪৯ বছর বয়সী মেলোনির সঙ্গে একটি সম্পাদিত বা এডিট করা ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে ইতালির এই ডানপন্থী নেত্রী ট্রাম্পের দিকে তাকিয়ে হাসছেন। ট্রাম্প সেই ছবির ক্যাপশনে লিখেছেন, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন। সূত্র : এনডিটিভি