• ই-পেপার

পাকিস্তান সফরে পেজেশকিয়ান

১৬ ঘণ্টা আকাশে উড়ল রুশ জেট বিমান

কালের কণ্ঠ ডেস্ক
১৬ ঘণ্টা আকাশে উড়ল রুশ জেট বিমান

রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী কৌশলগত টিইউ-১৬০ জেট বিমান ব্যারেন্টস সাগর ও নরওয়েজিয়ান সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশসীমায় ১৬ ঘণ্টা ওড়াউড়ি করেছে। আকাশে উড়ন্ত অবস্থায় এটির জ্বালানি ভরার (এয়ার-টু-এয়ার রিফুয়েলিং) সক্ষমতা কেমন, সেটিও এদিন পরীক্ষা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে প্রকাশিত ওই বার্তায় মন্ত্রণালয় বলেছে, এটি ছিল নিয়মিত টহলের অংশ। টিইউ-১৬০ বোমারু বিমানটির সঙ্গে রাশিয়ার মিগ-৩১ যুদ্ধবিমানও ছিল। ১৬ ঘণ্টার এ ফ্লাইট চলাকালে কখনো কখনো ওই বোমারু বিমানকে পাহারা দিতে বিদেশি যুদ্ধবিমানের উপস্থিতিও ছিল। তবে সেই যুদ্ধবিমানগুলো কোন দেশের ছিল, তা উল্লেখ করা হয়নি। সূত্র : রয়টার্স

 

সংক্ষিপ্ত

কানাডায় বন্দুক হামলা পুলিশসহ নিহত তিন

কালের কণ্ঠ ডেস্ক
কানাডায় বন্দুক হামলা পুলিশসহ নিহত তিন

কানাডার মন্ট্রিয়ল শহরে বন্দুকধারীর হামলায় পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও রয়েছেন। এ ঘটনায় আরো এক পুলিশ সদস্য গুরুতর আহত হলেও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি ভবন থেকে গুলির শব্দ শোনার পর স্থানীয় বাসিন্দারা জরুরি সেবার নম্বরে ফোন করেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন পুরুষ এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একাই এ হামলা চালিয়েছেন। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে তিনি নিহত হন। নিহত বেসামরিক ব্যক্তি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। সূত্র : বিবিসি

ধ্বংসস্তূপের পাশ দিয়ে জীবনযাত্রা

ধ্বংসস্তূপের পাশ দিয়ে জীবনযাত্রা
ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের পাশ দিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গতকাল তোলা। ছবি : রয়টার্স

সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে চেক প্রজাতন্ত্রে সংবাদকর্মীদের ধর্মঘট

কালের কণ্ঠ ডেস্ক
সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে চেক প্রজাতন্ত্রে সংবাদকর্মীদের ধর্মঘট

চেক টেলিভিশন (সিটি) এবং চেক রেডিওর (সিআরও) অর্থায়নব্যবস্থাকে সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাতিল করার দাবিতে চেক প্রজাতন্ত্রের পাবলিক মিডিয়ার কর্মীরা এক দিনের ‘সতর্কতামূলক’ ধর্মঘট পালন করেছেন। রাজধানী প্রাগে চেক টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে  সোমবার ওই ধর্মঘট অনুষ্ঠিত হয়। আগের দিন একই দাবিতে সেখানে আরেকটি বড় সমাবেশ হয়েছিল। কয়েক সপ্তাহ আগেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সরকার দেশটির পাবলিক মিডিয়ার স্বাধীনতাকে হুমকিতে ফেলছে অভিযোগ তুলে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির নাগরিক সমাজ এবং বহু সাধারণ মানুষের আশঙ্কা, প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসের সরকার দেশের গণমাধ্যমের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে আলোচনার পর গত সপ্তাহে আন্দ্রেজ বাবিসের মন্ত্রিসভা পাবলিক মিডিয়ার বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন দেয়। সূত্র : রয়টার্স