• ই-পেপার

১৬ ঘণ্টা আকাশে উড়ল রুশ জেট বিমান

পাকিস্তান সফরে পেজেশকিয়ান

কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তান সফরে পেজেশকিয়ান

এক দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতার পর এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এটি হবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দ্বিতীয় সরকারি পাকিস্তান সফর। তাঁর সঙ্গে মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও রয়েছে। সফর উপলক্ষে ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজধানীজুড়ে স্বাগত ব্যানার টানানো হয়েছে এবং পাকিস্তান ও ইরানের জাতীয় পতাকা দিয়ে বিভিন্ন স্থান সাজানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সফরকালে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠক করবেন। সূত্র : ডন

 

 

সংক্ষিপ্ত

কানাডায় বন্দুক হামলা পুলিশসহ নিহত তিন

কালের কণ্ঠ ডেস্ক
কানাডায় বন্দুক হামলা পুলিশসহ নিহত তিন

কানাডার মন্ট্রিয়ল শহরে বন্দুকধারীর হামলায় পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও রয়েছেন। এ ঘটনায় আরো এক পুলিশ সদস্য গুরুতর আহত হলেও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি ভবন থেকে গুলির শব্দ শোনার পর স্থানীয় বাসিন্দারা জরুরি সেবার নম্বরে ফোন করেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন পুরুষ এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একাই এ হামলা চালিয়েছেন। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে তিনি নিহত হন। নিহত বেসামরিক ব্যক্তি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। সূত্র : বিবিসি

ধ্বংসস্তূপের পাশ দিয়ে জীবনযাত্রা

ধ্বংসস্তূপের পাশ দিয়ে জীবনযাত্রা
ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের পাশ দিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গতকাল তোলা। ছবি : রয়টার্স

সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে চেক প্রজাতন্ত্রে সংবাদকর্মীদের ধর্মঘট

কালের কণ্ঠ ডেস্ক
সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে চেক প্রজাতন্ত্রে সংবাদকর্মীদের ধর্মঘট

চেক টেলিভিশন (সিটি) এবং চেক রেডিওর (সিআরও) অর্থায়নব্যবস্থাকে সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাতিল করার দাবিতে চেক প্রজাতন্ত্রের পাবলিক মিডিয়ার কর্মীরা এক দিনের ‘সতর্কতামূলক’ ধর্মঘট পালন করেছেন। রাজধানী প্রাগে চেক টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে  সোমবার ওই ধর্মঘট অনুষ্ঠিত হয়। আগের দিন একই দাবিতে সেখানে আরেকটি বড় সমাবেশ হয়েছিল। কয়েক সপ্তাহ আগেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সরকার দেশটির পাবলিক মিডিয়ার স্বাধীনতাকে হুমকিতে ফেলছে অভিযোগ তুলে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির নাগরিক সমাজ এবং বহু সাধারণ মানুষের আশঙ্কা, প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসের সরকার দেশের গণমাধ্যমের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে আলোচনার পর গত সপ্তাহে আন্দ্রেজ বাবিসের মন্ত্রিসভা পাবলিক মিডিয়ার বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন দেয়। সূত্র : রয়টার্স