• ই-পেপার

হিটলারের নাম ব্যবহার করায় শিক্ষার্থীর জেল

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

কালের কণ্ঠ ডেস্ক
সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

ফ্রান্সে চলমান তাপপ্রবাহে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে দেশজুড়ে আয়োজিত একটি সংগীত উৎসবে মদপান নিষিদ্ধ করা হয়েছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ফ্রান্সে প্রতিবছর ফেত দ্য লা মুসিক উৎসব লাখ লাখ মানুষ রাস্তায় নেমে উদযাপন করে। তবে বর্তমানে ফ্রান্সের ৩৫টি বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি রয়েছে। এর ফলে সরকার রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় মদপান নিষিদ্ধ ঘোষণা করেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর কার্যালয় বলেছে, রাষ্ট্র এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আয়োজিত সব অনুষ্ঠানে মদ সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র :  বিবিসি

 

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত জেলেনস্কির

কালের কণ্ঠ ডেস্ক
পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত জেলেনস্কির
ভোলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাঁকে দেওয়া পোল্যান্ড সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ঈগল ফেরত দিয়েছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকি গত শুক্রবার জেলেনস্কিকে দেওয়া তাঁর দেশের সর্বোচ্চ এই সম্মাননা বাতিল করার ঘোষণা দেন। এর পরদিন গতকাল শনিবার জেলেনস্কি পদক ফেরত দেওয়ার কথা জানান। ২০২৩ সালে তৎকালীন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ঈগল প্রদান করেছিলেন। সূত্র : রয়টার্স

 

আমিরাতে ১৫ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধ

কালের কণ্ঠ ডেস্ক
আমিরাতে ১৫ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধ

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম আরব দেশ হিসেবে এ ধরনের নিষেধাজ্ঞা চালু করল দেশটি। সম্প্রতি অনুমোদিত নতুন আইন অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার বা পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। তবে ১৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে অভিভাবকদের কড়া নিয়ন্ত্রণ ও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি দেওয়া হবে। শিশু-কিশোরদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মতো কয়েকটি দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে। কানাডা ও পর্তুগালও এই উদ্যোগ নিতে যাচ্ছে। সূত্র : রয়টার্স

 

 

ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন

ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন
কলম্বিয়ার রাজধানী বোগোটায় গতকাল প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে অংশ নিতে ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন। নির্বাচনের এই চূড়ান্ত ধাপে দেশটির ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া ও বামপন্থী প্রার্থী ইভান সেপেদার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ছবি : রয়টার্স