• ই-পেপার

ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি

যুক্তরাষ্ট্রে ২ বন্দুকধারীর গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাষ্ট্রে ২ বন্দুকধারীর গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

যুক্তরাষ্ট্রের ওহাইওর টলেডোতে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি হয়েছে এতে অন্তত ১২ জন আহত হয়েছেন শনিবার দেশটির পুলিশ তথ্য জানিয়েছে সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন তাঁদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে দুই বন্দুকধারী একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ড্যান গারকেন বলেছেন, আমি ধরনের ঘটনা অনেক প্রত্যক্ষ করেছি তবে এটি ছিল সবচেয়ে বাজে পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনানের বলেন, ঘটনার তদন্তে পুলিশ নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে তিনি বলেন, আমাদের কাছে কিছু প্রমাণ আছে এবং আমরা কিছু সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছি গারকেন বলেছেন, তদন্তকারীরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন

সূত্র : রয়টার্স

 

জাপানে পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

কালের কণ্ঠ ডেস্ক
জাপানে পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

জাপান বিশ্বের জনবহুল দেশগুলোর একটি হলেও বেশ কিছু বছর ধরে জনসংখ্যার হার নিম্নমুখী গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে জাপানে শিশু জন্মহার ছিল রেকর্ড সর্বনিম্ন এর আগে গত ২৯ মে প্রকাশিত ২০২৫ সালের আদমশুমারির প্রাথমিক ফলাফল অনুযায়ী, জাপানের বর্তমান জনসংখ্যা ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫২৪ জন সংখ্যাটি ২০২০ সালের তুলনায় প্রায় ৩১ লাখ কম . শতাংশের এই হ্রাস দেশটির জনসংখ্যার এযাবৎকালের সবচেয়ে দ্রুত পতন এই পতনের ফলে বিশ্বের জনবহুল দেশের তালিকায় জাপান এক ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে এসেছে তবে দেশটিতে বিদেশি বাসিন্দাদের সংখ্যা বেড়ে প্রায় ৩২ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে জাপানের ৪৭টি অঞ্চলের মধ্যে শুধু টোকিও ওকিনাওয়ায় জনসংখ্যা বেড়েছে, বাকি ৪৫টিতে কমেছে সূত্র : রয়টার্স

মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন বিজয়

কালের কণ্ঠ ডেস্ক
মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন বিজয়

দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশনের (টাসম্যাক) অনিয়ম, অনানুষ্ঠানিক অর্থ আদায় এবং কথিত পার্টি ফান্ড সংগ্রহের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় মদ বিক্রি থেকে অর্জিত প্রতিটি রুপি যাতে সরাসরি রাজ্য কোষাগারে জমা হয়, সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি

সরকারি উচ্চপদস্থ সূত্র জানায়, মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে যে টাসম্যাকের কার্যক্রমে অন্তর্ভুক্ত অনানুষ্ঠানিক পার্টি ফান্ড সংগ্রহের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল সরকারি হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে রাজ্যের কোষাগার থেকে প্রায় এক হাজার ৬০০ কোটি রুপি লোপাট করা হয়েছে সূত্র : এনডিটিভি

সিংহের পিঠে চড়লেন ট্রাম্প চাঁদেও গেলেন

কালের কণ্ঠ ডেস্ক
সিংহের পিঠে চড়লেন ট্রাম্প চাঁদেও গেলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের পছন্দের কাজটি নিয়ে হাজির হয়েছেন, আর তা হলো নিজের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ট্রাম্পের এই আত্মপ্রেমের বিষয়টি এখন সবারই জানা নিজের প্রতি এই আচ্ছন্নতার সর্বশেষ প্রমাণ হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিজের একটি মন্টেজ ভিডিও শেয়ার করেছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড গানে বারবার গাওয়া হচ্ছে, সবাই ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে

গত জুন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ভিডিওটি পোস্ট করেন ট্রাম্প একাধিক সূত্রে জানা যায়, পরে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে তিনি একই ভিডিও আবারও শেয়ার করেন সূত্র : উইয়ন নিউজ