• ই-পেপার

এশিয়ার শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন গৌতম আদানি

ইসরায়েলের ২ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

অনলাইন ডেস্ক
ইসরায়েলের ২ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
ছবি : রয়টার্স

ইরান দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা নেভাতিম এবং তেল নফে অবস্থিত দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি বলেছে, ইরানের তিনটি স্থানে বেশ কয়েকটি রাডার সাইটে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে এই অভিযান চালানো হয়েছে।

এর আগে আমরা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছিলাম, ইসরায়েল তাদের বিমানবাহিনী ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলার পর তেহরান, তাবরিজ এবং ইসফাহান, এই তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশাহরে অবস্থিত একটি ইরানি পেট্রোকেমিক্যাল স্থাপনার ‘বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। আইডিএফ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম উভয়ই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

 ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তর উপকূলের কাছে অবস্থিত এই স্থাপনাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি গণমাধ্যম বলেছে, ক্ষয়ক্ষতি এবং ‘সম্ভাব্য হতাহতের’ বিষয়ে আরো বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিশ্ববাজারে সোনার দামে ফের পতন

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনার দামে ফের পতন
সংগৃহীত ছবি

ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে সোনার দাম। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় তেলের দামও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৯.০৯ ডলারে নেমেছে। এর আগে শুক্রবার সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে গত ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৪৩.২০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়ান্ডারের জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, বাজার এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আরো কঠোর অবস্থানের সম্ভাবনা বিবেচনায় নিচ্ছে। এ ছাড়া মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ ফলনও সোনার ওপর চাপ সৃষ্টি করছে।

আরো পড়ুন
আমাদের সম্পদ ওয়াশিংটনের বন্ধুদের তহবিল নয় : ইরান

আমাদের সম্পদ ওয়াশিংটনের বন্ধুদের তহবিল নয় : ইরান

 

১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন আগের সেশনে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর আরো বেড়েছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধারণের সুযোগব্যয়ও বেড়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পরও ইরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ খবরে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে, যা মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা আরো বাড়িয়েছে। যদিও সোনাকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে উচ্চ সুদের হার সোনার মতো সুদবিহীন ধাতুর জন্য নেতিবাচক প্রভাব ফেলে।

বাজারের হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ফেড সুদের হার বাড়াতে পারে। বর্তমানে ডিসেম্বরের মধ্যে সুদ বৃদ্ধির সম্ভাবনা ৭২ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

বেথ হাম্যাক বলেছেন, নতুন কর্মসংস্থান তথ্য দেখাচ্ছে শ্রমবাজার প্রায় পূর্ণ কর্মসংস্থানের অবস্থায় রয়েছে। তবে মূল্যস্ফীতি উচ্চ থাকায় সেটি নিয়ন্ত্রণে আনতে শিগগিরই সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।

আরো পড়ুন
ইবোলা নিয়ন্ত্রণে ডিআর কঙ্গোর জন্য ডব্লিউএইচওর ৫১৮ মিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা

ইবোলা নিয়ন্ত্রণে ডিআর কঙ্গোর জন্য ডব্লিউএইচওর ৫১৮ মিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা

 

স্পট সিলভার প্রতি আউন্স ৬৭.৮৬ ডলারে অপরিবর্তিত ছিল, প্লাটিনামের দাম ০.৫% কমে ১,৭৬৭.৪২ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়ামের দাম ১,২২৫.৬৭ ডলারে অপরিবর্তিত ছিল।

ইরান উত্তেজনার মধ্যে নিরাপত্তা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
ইরান উত্তেজনার মধ্যে নিরাপত্তা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু
ছবি : রয়টার্স

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তাবিষয়ক একটি বৈঠক ডেকেছেন। ইসরায়েলি একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় সময় আজ সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন অনুযায়ী, এটি হবে একটি সীমিত আকারের বৈঠক, যেখানে শুধু অল্পসংখ্যক গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত থাকবেন। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পরিস্থিতিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

ইরানের আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সংস্থাটি দাবি করেছে, কয়েক মিনিট আগে এই হামলা চালানো হয়।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, ইসরায়েল তিনটি পৃথক এলাকায় রাডার স্থাপনায় হামলা চালানোর জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সোমবার ভোরে ইসরায়েল মধ্য ও পশ্চিম ইরানে বিমান হামলা চালায়। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ইসফাহান, কারাজ, তাবরিজ ও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তেহরানের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজধানীর পশ্চিম দিক থেকে অন্তত একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর ইরান তেহরানের প্রধান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরায়েল উত্তেজনা তীব্র হয়ে উঠেছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।
 

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

অনলাইন ডেস্ক
তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
ছবি : সংগৃহীত।

ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরগামী সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর তেহরান অঞ্চলের দুটি প্রধান বিমানবন্দরের একটি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিলে বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল। সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দেশটির আকাশপথ ও বিমান চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। 

ফক্স নিউজের খবরে বলা হয়, ট্রাম্প ইরানকেও বার্তা দিয়েছন, ‘এবার যথেষ্ট হয়েছে।’ ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।

এর আঘে রবিবার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর পরই ইরান পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রধান উদ্বেগ হলো ইসরায়েলের পাল্টা হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে ভেস্তে দিতে পারে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, আর নতুন সামরিক উত্তেজনা সেই প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে।