• ই-পেপার

‘প্রকৃত শত্রুর হাত থেকে লেবাননকে রক্ষা করুন’

মার্কিন জাদুঘরে ভারতীয় নারী মহাকাশ বিজ্ঞানীর পরিহিত শাড়ি

অনলাইন ডেস্ক
মার্কিন জাদুঘরে ভারতীয় নারী মহাকাশ বিজ্ঞানীর পরিহিত শাড়ি

নন্দিনী হরিনাথ, ভারতের একজন সফল নারী মহাকাশ বিজ্ঞানী। যিনি ভারতের ‘মার্স অরবিটার মিশনে’ ডেপুটি অপারেশনস ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 

সফল মঙ্গলযান উৎক্ষেপণের দিন নকশাদার লাল-নীল শাড়ি পরিধান করেছিলেন। সেই শাড়ি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিখ্যাত ‘স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে’ প্রদর্শনীর জন্য জন্য রাখা হয়েছে। পোশাকটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জনের বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছে।

নকশাদার এই লাল-নীল শাড়িটি ২০১৩ সালের ১ ডিসেম্বর ঐতিহাসিক দিনে কর্মস্থলে পরেছিলেন তিনি। যেদিন ‘ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা’ ইসরোর মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ সফলভাবে পেরিয়ে মঙ্গলের উদ্দেশ্যে ৩০০ দিনের যাত্রা শুরু করেছিল।

বিবিসির প্রতিবেদকে নন্দিনী জানায়, নিজেরে জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলিতে বাবার দেয়া উপহার দেওয়া শাড়িই পরিধানের জন্য বেছে নেয়। 

বিবিসির প্রতিবেদক ২০১৬ সালে যখন আমি নন্দিনীর সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছিল, ‘এটা ছিল বাঁচা-মরার মুহূর্ত, অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন। মহাকাশযানটি কোথায় যাবে, কীভাবে যাবে এবং কখন যাবে, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছিল। সেদিন আমরা কী করেছিলাম, তার ওপরই অভিযানের সাফল্য নির্ভর করছিল।’

২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর ‘মার্স অরবিটার’কে সফলভাবে মঙ্গলের কক্ষপথে স্থাপন করে। যার ফলে চতুর্থ দেশ হিসেবে মঙ্গলে সফল অভিযান চালায়। এতে তারাও ইতিহাসের অংশ হয়ে যায়।

এদিকে মিউজিয়ানে মহাকাশে যাওয়া প্রথম আমেরিকান নারীর আইকনিক নীল টি-শার্ট, বিভিন্ন খেলনা, গেমস এবং মুভি পোস্টারের মতো বৈশ্বিক মহাকাশ ইতিহাসের গুরুত্বপূর্ণ সব স্মারকচিহ্নের পাশাপাশি স্থান পেয়েছে।

নন্দিনী হরিনাথের এই শাড়ি প্রদর্শনীর মাধ্যমে ভারতের মহাকাশ ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় এবং বিজ্ঞান খাতে নারী বিজ্ঞানীদের দৃশ্যমানতাকে উদযাপন করা হচ্ছে।

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের হামলা, ‘নজিরবিহীন’ বলল রুশ কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের হামলা, ‘নজিরবিহীন’ বলল রুশ কর্তৃপক্ষ

যুদ্ধবিরতির আহ্বানের মাঝে ইউক্রেন আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে কয়েক শ ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ইউক্রেনের চালানো এই হামলাকে ‘নজিরবিহীন’ হিসেবে অভিহিত করেছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও তার আশপাশে ইউক্রেন একটি ‘নজিরবিহীন হামলা’ চালিয়েছে। যখন শহরটিতে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের শেষ দিন চলছিল। যা শহরটিতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। 

গভর্নর আলেক্সান্দর দ্রোজদেঙ্কো বলেছেন, পার্শ্ববর্তী লেনিনগ্রাদ অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেন্ট পিটার্সবার্গ বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন রুশ কর্তৃপক্ষ।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার হামলার পাল্টা জবাব হিসেবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অস্ত্রাগার ও একটি নৌঘাঁটিতে হামলা চালিয়েছে।

যুদ্ধ শেষ করার জন্য সরাসরি আলোচনার আহ্বানকারী ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার কোনো অর্থ নেই বলে ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের পরই এই হামলার ঘটনা ঘটল। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয় কোনো কিছু জানা যায়নি।

গত শনিবার সোশ্যাল প্ল্যাটফর্মে এক্স দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘চলমান যুদ্ধ শেষ করার সময় এসেছে।’ তবে তিনি রাশিয়ার নেতার বিরুদ্ধে ‘যুদ্ধ চালিয়ে যেতে চাওয়ার’ অভিযোগ করেছেন তিনি।

মার্কিন আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক
মার্কিন আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের
সংগৃহীত ছবি

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, নতুন এই উত্তেজনার মধ্যে আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে-  হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল নিয়ে উত্তেজনার জেরে কেশম দ্বীপ ও সিরিক অঞ্চলে তাদের যোগাযোগ অবকাঠামোতে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে।

এর জবাবে আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানানো হয়। 

বিবৃতিতে আইআরজিসি আরো বলে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কয়েকটি ট্যাংকার অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে। সতর্ক করার পর একটি ট্যাংকারে আঘাত হানা হয় এবং বাকি জাহাজগুলো ফিরে যায়।

এর কিছু সময় পরই ইরানের দাবি অনুযায়ী, তাদের দুটি টেলিযোগাযোগ স্থাপনায় ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এর প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনের মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।

পরিস্থিতির অবনতি হলে আইআরজিসি সতর্ক করে জানায়, এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে তার জবাব আরো কঠোর হবে।

একই সঙ্গে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তারা বলে, এর পরিণতির দায় মার্কিন-ইসরায়েলি জোটকেই বহন করতে হবে।

৫ বছরের মেয়েকে হত্যার পর মা পলাতক, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
৫ বছরের মেয়েকে হত্যার পর মা পলাতক, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ভারতের বেঙ্গালুরুতে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত ২৪ মার্চ মৃত্যু হয় শিশু ভেন্নিলার। পরে শিশুটির বাবা প্রবীণ পুলিশের কাছে অভিযোগ করেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার প্রেমিক মোহন ভেন্নিলার মৃত্যুর জন্য দায়ী।

ঘটনার প্রায় তিন মাস পর শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পুলিশ জানায়, বেঙ্গালুরুর দাভানাগেরের বাসিন্দা প্রবীণ ২০০৭ সালে প্রিয়াঙ্কাকে বিয়ে করেন। তাদের ১৭ ও ৫ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। কয়েক বছর আগে প্রিয়াঙ্কা তার কলেজের বন্ধু মোহনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করেন। পরে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং একপর্যায়ে তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

তাদের ওই সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জেরে প্রিয়াঙ্কা বারবার বিবাহবিচ্ছেদের দাবি তুলেছিলেন। পরে তিনি ছোট মেয়ে ভেন্নিলাকে নিয়ে মোহনের সঙ্গে বসবাস শুরু করেন। পরে শিশুটিকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় মোহনকে গ্রেপ্তার করেছে। তবে প্রিয়াঙ্কা বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

তদন্তকারী ও পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।