• ই-পেপার

ভিসা পাওয়া নিয়ে যা জানাল অস্ট্রেলিয়া

শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

অনলাইন ডেস্ক
শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ‘আজ আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

গভীর বিনয় ও দায়িত্ববোধ নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করছি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং সরকারের লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

এর আগে ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি ওই মন্ত্রণালয়ের কাজও চালিয়ে যাবেন।

‘সবে তো শুরু, যেতে হবে বহু দূর’

কালের কণ্ঠ ডেস্ক
‘সবে তো শুরু, যেতে হবে বহু দূর’
ছবি : রয়টার্স

মাত্র ৭০ দিন বয়সী সংগঠন ককরোচ জনতা পার্টি-সিজেপি যা করে দেখিয়েছে, ৭০ বছরের অভিজ্ঞ সংগঠনের জন্যও তা অসম্ভব। নরেন্দ্র মোদির মতো অনমনীয় ব্যক্তিত্বকে আন্দোলনের মুখে নত করানো চাট্টিখানি কথা নয়। বলা যায়, রাজনীতির মাঠে ধামাকা অভিষেক হয়েছে সিজেপির। অভিজিত দীপকে এখন ভারতজুড়ে আলোচিত নাম।

প্রথম অ্যাসাইনমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন প্রশ্ন হলো সিজেপির ভবিষ্যৎ কী? তারা কি তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রেসার গ্রুপ হিসেবে থাকবে, নাকি প্রচলিত ধারায় রাজনৈতিক দল হিসেবে কাজ করবে? এই প্রশ্নের সরাসরি জবাব মেলেনি। এই প্রশ্নে বরং কিছুটা কৌশলি সিজেপির নেতৃত্ব।

গত ১৫ মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ভারতের বেকার যুবকদের ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করলে পরদিনই যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ দীপকে অনলাইনে অনেকটা ব্যঙ্গ করে ‘ম্যায় হু ককরোচ’ বলে ককরোচ জনতা পার্টি-সিজেপি গঠন করেন। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৭ জুন দিল্লির যন্তর-মন্তরে প্রথম সমাবেশ করে সিজেপি। তারপর ঘুরেফিরে তারা যন্তর-মন্তরেই ছিল। সর্বশেষ টানা ৩৭ দিন যন্তর-মন্তরে তারা আন্দোলন চালিয়ে যায়।

গত ২৮ জুন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করলে তাদের আন্দোলন নতুন গতি পায়। আর গত ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি হামলার শিকার হলে সিজেপির আন্দোলন সারা দেশে ব্যাপক বিক্ষোভ ও আলোচনার জন্ম দেয়। তার ৫ দিনের মাথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সফল সমাপ্ত ঘটে আন্দোলনের।

অভিজিত দীপকেই সিজেপির মূল মুখ। তবে সংগঠনটির তিনজন মুখপাত্র ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা আর বিজেতা দাহিয়া। ২০ জুলাই তীব্র সংঘর্ষের দিনে প্রকাশ্যে বার্গার খেয়ে পদ হারান বিজেতা। তবে সৌরভ আর আশুতোষ সরকারের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের ভবিষ্যৎ নিয়ে কিছুটা কৌশলি ছিলের দুই মুখপাত্র আশুতোশ ও সৌরভ।

আশুতোশ সাংবাদিকদের বলেন, ‘আমার মাথায় এখন একমাত্র চিন্তা হলো বাড়ি যাওয়া, ঘুমানো, কিছুটা বিশ্রাম নেওয়া এবং পরিবারের সঙ্গে দেখা করা। কয়েক মাস ধরে আমি বাড়ি থেকে দূরে আছি এবং আমি এখন সত্যিই শুধু বিশ্রাম নিতে চাই। গত দুই মাসে যা যা ঘটেছে তা নিয়ে একটু ভাবার সুযোগ চাই। আমার মনে হয় এটি আমাদের সবার জন্যই এক আবেগঘন মুহূর্ত। এটি সত্যিই গর্ব করার মতো একটি মুহূর্ত, ভীষণ আনন্দিত এবং স্বস্তি পাওয়ার মতো মুহূর্ত। আর এরপর কী হয়, তা আমরা পরেই দেখব।'

রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্নের জবাবে আশুতোষ বলেন, ‘আমার মনে হয়, ভারতে কোনো কিছুকেই কখনো না বলতে নেই।’ তবে সৌরভ দাস এই প্রশ্নের উত্তর দিয়েছেন আরো পরিষ্কারভাবে, ‘রাজনীতি এই মুহূর্তে আমাদের তাৎক্ষণিক লক্ষ্য নয়। বর্তমানে আমাদের ফোকাস খুব স্পষ্ট, এই আন্দোলনকে একদম তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ ইতিমধ্যেই দেশে ৭৫০ থেকে ৮০০টি রাজনৈতিক দল রয়েছে। তাদের কেউই তরুণদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। আর আমরা এই আন্দোলনকে তৃণমূল স্তরে নিয়ে যেতে চাই, যাতে ক্ষমতায় যে রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাই থাকুক না কেন, তারা যেন তরুণদের জন্য কাজ করতে এবং তাদের দাবিগুলো পূরণ করতে বাধ্য হয়। এই মুহূর্তে এটাই আমাদের একমাত্র এজেন্ডা।'

অভিজিৎ দীপকে অবশ্য সাফল্য উদযাপনে একটু আয়েশী। সাফল্যের পরদিন রবিবার তিনি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘এরপর কী করতে হবে বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে, এমন কোনো ভাবনা ছাড়াই কাল আমি ঘুমাতে পেরেছি এবং নিজের শোবার ঘরে জেগে উঠতে পেরেছি।’

৩৭ দিনের আন্দোলনকে অনেক কঠিন অভিহিত করে অভিজেতের কণ্ঠে স্বস্তি, ‘এখন আর কোনো আতঙ্ক নেই।'
সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিজিৎ বলেন, ‘যেসব মানুষ ৩৭ দিন ধরে যন্তর-মন্তরে অপেক্ষা করছিল, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আপনাদের বলতে চাই যে, আপনারা এই দেশের জন্য যা করেছেন, তার জন্য আমি সত্যিই, সত্যিই মন থেকে কৃতজ্ঞ।’

সমালোচকদেরও ভোলেননি তিনি, ‘সমালোচনা আমাদের যৌক্তিক প্রশ্নের মাধ্যমে নিজেকে উন্নত করতে সাহায্য করেছিল। আমার মনে হয় এই কারণেই আমরা সফলভাবে ফলাফলও এনে দিতে পেরেছি।’ তবে অনুসারীদের তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘কেবল শুরু মাত্র। আমাদের যেতে হবে বহু দূর।’

নেতাতের কথায় ককরোচ জনতা পার্টি-সিজেপির ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধারণা হয়তো করা যায়। তবে ভবিষ্যৎকে ছেড়ে দিতে হবে ভবিষ্যতের হাতেই।

সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজার ৯৭০ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। স্থানীয় সময় রবিবার (২৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরো ১ হাজার ৬২৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

গ্রেপ্তারদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরো ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় প্রদান, নিয়োগ বা গোপন করার অভিযোগে আরো ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একই সময়ে ১৩ হাজার ২৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আরো ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৬ হাজার ১১৩ জনকে তাদের প্রস্থানের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ ও ১ হাজার ৯৮৯ জন নারীসহ মোট ৩০ হাজার ৫৪৬ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন।

যৌন হয়রানির অভিযোগ

শিক্ষককে জুতার মালা পরিয়ে পেটাল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
শিক্ষককে জুতার মালা পরিয়ে পেটাল শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের গোবরডাঙা হিন্দু কলেজের ভূগোল বিভাগের খণ্ডকালীন প্রভাষক সন্দীপ দত্ত। যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে তাকে জুতার মালা পরিয়ে পুরো ক্যাম্পাস ঘুরিয়েছে ওই কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাকে ঝাঁটা পেটা এবং ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে বলছে, যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে তার বিরুদ্ধে গোবরডাঙা থানায় একটি অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

কলেজটির এক ছাত্রী অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক তাকে বারবার ফোনে উত্ত্যক্ত করতেন এবং অশালীন প্রস্তাব দিতেন। শিক্ষক তাকে বিনা মূল্যে তার বাড়িতে একা টিউশন পড়ানোর প্রস্তাব দেন এবং তার সঙ্গে একটি ‘ভালো সম্পর্ক’ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি তার সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দিই। সম্প্রতি তিনি আমাকে বলেছিলেন যে আমি যদি টিউশনের জন্য তার বাড়িতে না যাই, তবে তিনি আমাকে ফেল করিয়ে দেবেন। এর পরই অভিযোগ জানাতে গোবরডাঙা থানায় যাই।

বিষয়টি কলেজের শিক্ষার্থীদেরকে অবহিত করলে তারা অভিযুক্ত শিক্ষককে ক্যাম্পাসে জুতার মালা পরিয়ে ঘোরায়। একই সঙ্গে ঝাড়ু পেটা করে এবং তার দিকে ডিম ছোড়ে।

ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে আরেকজন শিক্ষার্থী বলেন, এই শিক্ষক নারী শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলতেন, তারা যেখানে ইচ্ছা গিয়ে অভিযোগ দিতে। এতে তার কোনো ক্ষতি করতে পারবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, ক্যাম্পাসের ভেতর দিয়ে নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষককে শিক্ষার্থীরা ঘিরে রেখেছে। এ সময় তার দিকে ডিম ছোড়া হয় এবং জুতার মালা পরতে বাধ্য করা হয়। এর পরই শিক্ষার্থীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার গ্রহণের দাবি জানিয়ে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, আমরা তার শাস্তি চাই এবং কলেজ থেকে অপসারণের দাবি জানাই।

শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে এবং ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। 

ভিসা পাওয়া নিয়ে যা জানাল অস্ট্রেলিয়া | কালের কণ্ঠ