• ই-পেপার

ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের

হরমুজে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
হরমুজে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
সংগৃহীত ছবি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনে ধাক্কা খায় বলে জানায় তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার পর ট্যাংকারটি একটি নৌমাইনে ধাক্কা খাওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে। তবে এই ঘটনা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। 

এর আগে ইরান বারবার সতর্ক করেছিল—জাহাজগুলো যদি ইরানের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়, তবে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে।

এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রুট দিয়ে চলাচলে বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছিল।

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তার এক সহযোগী নিহত হয়েছেন।

দেইর আল-বালাহ শহরে রবিবার চালানো ওই হামলায় তারা নিহত হন। নিহতরা হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল ওয়ায়েল আল-লেদাওয়ি এবং তার সহযোগী মেজর রামেজ আবু জারাইক।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সেখানকার চিকিৎসাকর্মী ও হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় তারা একটি গাড়িতে করে দেইর আল-বালাহ দিয়ে যাচ্ছিলেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের একজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

গত কয়েক মাসে ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর বহু সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, তাদের অনেকেই হামাসের সশস্ত্র শাখার সদস্য ছিলেন এবং গাজায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিলেন।

অন্যদিকে হামাসের দাবি, পুলিশ বাহিনী ও তাদের স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার উদ্দেশ্য গাজায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা। একই সঙ্গে এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন।

শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

অনলাইন ডেস্ক
শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ‘আজ আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

গভীর বিনয় ও দায়িত্ববোধ নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করছি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং সরকারের লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

এর আগে ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি ওই মন্ত্রণালয়ের কাজও চালিয়ে যাবেন।

‘সবে তো শুরু, যেতে হবে বহু দূর’

কালের কণ্ঠ ডেস্ক
‘সবে তো শুরু, যেতে হবে বহু দূর’
ছবি : রয়টার্স

মাত্র ৭০ দিন বয়সী সংগঠন ককরোচ জনতা পার্টি-সিজেপি যা করে দেখিয়েছে, ৭০ বছরের অভিজ্ঞ সংগঠনের জন্যও তা অসম্ভব। নরেন্দ্র মোদির মতো অনমনীয় ব্যক্তিত্বকে আন্দোলনের মুখে নত করানো চাট্টিখানি কথা নয়। বলা যায়, রাজনীতির মাঠে ধামাকা অভিষেক হয়েছে সিজেপির। অভিজিত দীপকে এখন ভারতজুড়ে আলোচিত নাম।

প্রথম অ্যাসাইনমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন প্রশ্ন হলো সিজেপির ভবিষ্যৎ কী? তারা কি তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রেসার গ্রুপ হিসেবে থাকবে, নাকি প্রচলিত ধারায় রাজনৈতিক দল হিসেবে কাজ করবে? এই প্রশ্নের সরাসরি জবাব মেলেনি। এই প্রশ্নে বরং কিছুটা কৌশলি সিজেপির নেতৃত্ব।

গত ১৫ মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ভারতের বেকার যুবকদের ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করলে পরদিনই যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ দীপকে অনলাইনে অনেকটা ব্যঙ্গ করে ‘ম্যায় হু ককরোচ’ বলে ককরোচ জনতা পার্টি-সিজেপি গঠন করেন। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৭ জুন দিল্লির যন্তর-মন্তরে প্রথম সমাবেশ করে সিজেপি। তারপর ঘুরেফিরে তারা যন্তর-মন্তরেই ছিল। সর্বশেষ টানা ৩৭ দিন যন্তর-মন্তরে তারা আন্দোলন চালিয়ে যায়।

গত ২৮ জুন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করলে তাদের আন্দোলন নতুন গতি পায়। আর গত ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি হামলার শিকার হলে সিজেপির আন্দোলন সারা দেশে ব্যাপক বিক্ষোভ ও আলোচনার জন্ম দেয়। তার ৫ দিনের মাথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সফল সমাপ্ত ঘটে আন্দোলনের।

অভিজিত দীপকেই সিজেপির মূল মুখ। তবে সংগঠনটির তিনজন মুখপাত্র ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা আর বিজেতা দাহিয়া। ২০ জুলাই তীব্র সংঘর্ষের দিনে প্রকাশ্যে বার্গার খেয়ে পদ হারান বিজেতা। তবে সৌরভ আর আশুতোষ সরকারের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের ভবিষ্যৎ নিয়ে কিছুটা কৌশলি ছিলের দুই মুখপাত্র আশুতোশ ও সৌরভ।

আশুতোশ সাংবাদিকদের বলেন, ‘আমার মাথায় এখন একমাত্র চিন্তা হলো বাড়ি যাওয়া, ঘুমানো, কিছুটা বিশ্রাম নেওয়া এবং পরিবারের সঙ্গে দেখা করা। কয়েক মাস ধরে আমি বাড়ি থেকে দূরে আছি এবং আমি এখন সত্যিই শুধু বিশ্রাম নিতে চাই। গত দুই মাসে যা যা ঘটেছে তা নিয়ে একটু ভাবার সুযোগ চাই। আমার মনে হয় এটি আমাদের সবার জন্যই এক আবেগঘন মুহূর্ত। এটি সত্যিই গর্ব করার মতো একটি মুহূর্ত, ভীষণ আনন্দিত এবং স্বস্তি পাওয়ার মতো মুহূর্ত। আর এরপর কী হয়, তা আমরা পরেই দেখব।'

রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্নের জবাবে আশুতোষ বলেন, ‘আমার মনে হয়, ভারতে কোনো কিছুকেই কখনো না বলতে নেই।’ তবে সৌরভ দাস এই প্রশ্নের উত্তর দিয়েছেন আরো পরিষ্কারভাবে, ‘রাজনীতি এই মুহূর্তে আমাদের তাৎক্ষণিক লক্ষ্য নয়। বর্তমানে আমাদের ফোকাস খুব স্পষ্ট, এই আন্দোলনকে একদম তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ ইতিমধ্যেই দেশে ৭৫০ থেকে ৮০০টি রাজনৈতিক দল রয়েছে। তাদের কেউই তরুণদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। আর আমরা এই আন্দোলনকে তৃণমূল স্তরে নিয়ে যেতে চাই, যাতে ক্ষমতায় যে রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাই থাকুক না কেন, তারা যেন তরুণদের জন্য কাজ করতে এবং তাদের দাবিগুলো পূরণ করতে বাধ্য হয়। এই মুহূর্তে এটাই আমাদের একমাত্র এজেন্ডা।'

অভিজিৎ দীপকে অবশ্য সাফল্য উদযাপনে একটু আয়েশী। সাফল্যের পরদিন রবিবার তিনি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘এরপর কী করতে হবে বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে, এমন কোনো ভাবনা ছাড়াই কাল আমি ঘুমাতে পেরেছি এবং নিজের শোবার ঘরে জেগে উঠতে পেরেছি।’

৩৭ দিনের আন্দোলনকে অনেক কঠিন অভিহিত করে অভিজেতের কণ্ঠে স্বস্তি, ‘এখন আর কোনো আতঙ্ক নেই।'
সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিজিৎ বলেন, ‘যেসব মানুষ ৩৭ দিন ধরে যন্তর-মন্তরে অপেক্ষা করছিল, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আপনাদের বলতে চাই যে, আপনারা এই দেশের জন্য যা করেছেন, তার জন্য আমি সত্যিই, সত্যিই মন থেকে কৃতজ্ঞ।’

সমালোচকদেরও ভোলেননি তিনি, ‘সমালোচনা আমাদের যৌক্তিক প্রশ্নের মাধ্যমে নিজেকে উন্নত করতে সাহায্য করেছিল। আমার মনে হয় এই কারণেই আমরা সফলভাবে ফলাফলও এনে দিতে পেরেছি।’ তবে অনুসারীদের তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘কেবল শুরু মাত্র। আমাদের যেতে হবে বহু দূর।’

নেতাতের কথায় ককরোচ জনতা পার্টি-সিজেপির ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধারণা হয়তো করা যায়। তবে ভবিষ্যৎকে ছেড়ে দিতে হবে ভবিষ্যতের হাতেই।

ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের | কালের কণ্ঠ