• ই-পেপার

আমিরাত, কাতার ও বাহরাইনে নতুন করে বিস্ফোরণের শব্দ

বিশ্ববাজার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ফের বাড়ল তেলের দাম

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ফের বাড়ল তেলের দাম

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর ফের বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বুধবার ব্যারেলপ্রতি প্রায় এক শতাংশ বেড়েছে তেলের দাম।

র‌য়টার্সের প্রতিবেদনে জানা যায়, ব্রেন্ট ক্রুড ৮৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৮ দশমিক  ৯৭ ডলারে পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে ইসরায়েল ও ইরান একে অপরের ওপর সরাসরি হামলা বন্ধ করায় গতকাল মঙ্গলবার ব্রেন্ট তেলের দাম ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং ডব্লিউটিআই তেলের দাম ২৯ মের পর সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর কাশম দ্বীপে হামলা করে মার্কিন সেনাবাহিনী। জবাবে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। 

উভয় দেশে হামলা-পাল্টা হামলার মধ্যে তেলের বাজারে এলো দুসংবাদ। সামনে এই তেলের বাজারে আরো অস্থিরতা আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

এফ-৩৫ হ্যাঙ্গার ও ২১ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক
এফ-৩৫ হ্যাঙ্গার ও ২১ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ছবি : রয়টার্স

এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারগুলোসহ প্রায় ২১টি মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার আইএসএনএ এ খবর জানিয়েছে।

আইআরজিসিকে উদ্ধৃত করে ইরানের এই সম্প্রচার মাধ্যমটি জানায়, চারটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানো হয়েছে। এর মধ্যে জর্দানের আল-আজরাক ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টারও রয়েছে। এ ছাড়া এই অঞ্চলে মোট ২১টি বিমান ও নৌ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

আইএসএনএ-এর মতে, জর্দানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি কুয়েত ও বাহরাইনে নতুন বিস্ফোরণের খবর দিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই দুটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাহরাইনে একটি মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে চালানো ড্রোন হামলার দায়ও আইআরজিসি স্বীকার করেছে। 

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ২ টা ৩০ মিনিটে তাদের নৌবাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একটি ড্রোন হামলা চালিয়েছে। দিনের শুরুতে দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়।

এদিকে হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা করেছে, মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে ‘আত্মরক্ষামূলক হামলা’ শুরু করেছে।

এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘গতকাল মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে, সেন্ট্রাল কমান্ড বাহিনী ইরানে আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে।’ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে নিশ্চিত করেছিলেন, হরমুজ প্রণালির ওপর টহলরত একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের হামলায় ভূপাতিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, এই ঘটনায় উভয় পাইলটই অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।

ট্রুথ সোশ্যাল-এ প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আমাদের মহান সামরিক বাহিনী আমাকে এইমাত্র জানিয়েছে, গত রাতে হরমুজ প্রণালির ওপর টহল দেওয়ার সময় ইরানিরা আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরো যোগ করেন, ‘হেলিকপ্টারে দুজন পাইলট ছিলেন। তারা দুইজনেই নিরাপদ ও অক্ষত আছেন। যুক্তরাষ্ট্রকে এই হামলার জবাব দিতেই হবে।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করেছেন এবং জোর দিয়ে বলেছেন, যেকোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ইরান পাল্টা জবাব দেবে। এক্স-এ একটি পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ‘রণক্ষেত্রে পরাজয় সত্ত্বেও, যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো সতর্ক করে বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান। পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের ভয়াবহ পরিণতির ঘটনা ঘটেছে।’

ভারতের সঙ্গে বন্ধুত্ব গভীর করতে শিবাজির মূর্তি স্থাপনের ঘোষণা ইসরায়েলের

অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে বন্ধুত্ব গভীর করতে শিবাজির মূর্তি স্থাপনের ঘোষণা ইসরায়েলের
সংগৃহীত ছবি

ভারত ও ইসরায়েলের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করতে এবার ইসরায়েলে মারাঠা সাম্রাজ্যের বীর ছত্রপতি শিবাজি মহারাজের একটি বিশাল মূর্তি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

ইসরায়েলি কূটনীতিক ইয়ানিভ রেভাচ সংবাদ সংস্থা এএনআই-কে জানান, আমরা ভালো করেই বুঝি ভারতের কাছে শিবাজি মহারাজের গুরুত্ব কতখানি। এটি শুধু একটি সাধারণ প্রকল্প নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এর উদ্দেশ্য হলো ইসরায়েলিদের শিবাজি মহারাজের জীবন ও বীরত্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

মূর্তির নকশা যেন নিখুঁত ও শিবাজির ঐতিহ্যের যোগ্য হয়, সে জন্য ঐতিহাসিক তথ্যসূত্র ও শৈল্পিক পরামর্শ চেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে সহযোগিতা চেয়েছে ইসরায়েল। মুখ্যমন্ত্রীও এই প্রস্তাবে রাজি হয়েছেন। ইসরায়েলের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি একটি অত্যন্ত বড় ও ঐতিহাসিক খবর। এই চমৎকার উদ্যোগের জন্য ইসরায়েলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই ঐতিহাসিক কাজে সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেওয়া হবে।

সূত্র : এনডিটিভি

তৃণমূলের ২০ বিদ্রোহী এমপি নিয়ে মোদি শিবিরে যোগ দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার

অনলাইন ডেস্ক
তৃণমূলের ২০ বিদ্রোহী এমপি নিয়ে মোদি শিবিরে যোগ দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার
কাকলি ঘোষ দস্তিদার। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের ভেতরে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও চারবারের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার এখন দলটির বিদ্রোহী এমপিদের নেতৃত্ব দিচ্ছেন।

লোকসভার দুই-তৃতীয়াংশের বেশি তৃণমূল এমপিকে সঙ্গে নিয়ে তিনি একটি বিদ্রোহী ব্লক গঠন করেছেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার চার দশকের রাজনৈতিক সম্পর্কে চূড়ান্ত ইতি টানার ইঙ্গিত দিচ্ছে। এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে।

বিদ্রোহী এই গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে ভারতের ক্ষমতাসীন ‘এনডিএ’-তে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের জানিয়েছেন, ‘জনগণের রায় অনুযায়ী আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক পথ এনডিএ-র সঙ্গেই হওয়া উচিত। আমিসহ প্রায় ২০ জন তৃণমূল এমপি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এনডিএ-র অংশ হওয়ার আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।’

পেশায় চিকিৎসক ৬৬ বছর বয়সী কাকলি ঘোষ দস্তিদার কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী। ২০২৪ সালে এই মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাটি যেভাবে তৃণমূল কংগ্রেস সামাল দিয়েছিল, তা নিয়ে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। দলটির অবস্থানের সমালোচনা করে এবারই প্রথম তিনি প্রকাশ্যে মুখ খুললেন।

এদিকে কাকলি ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত হলেও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক কখনোই ভালো ছিল না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেক তাকে বারাসাত আসন থেকে বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু মমতার হস্তক্ষেপে তিনি টিকিট পান এবং জয়ী হন।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তৃণমূলের লোকসভার ‘চিফ হুইপ’ পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ ব্যানার্জিকে সেই দায়িত্ব দেওয়া হয়। দলীয় সব পদ থেকে পদত্যাগপত্রে কল্যাণ ব্যানার্জির ‘আপত্তিকর ও গালিগালাজপূর্ণ আচরণের’ তীব্র সমালোচনা করেন কাকলি ঘোষ দস্তিদার।

তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও কল্যাণ ব্যানার্জিকে প্রশ্রয় ও পদোন্নতি দিয়েছেন।

অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা লাগাতার দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে দলের শীর্ষ নেতৃত্ব চোখ বন্ধ করে রেখেছিল বলে দাবি করেন কাকলি। কোনো সংশোধনী পদক্ষেপ না নেওয়ায় গত মাসের নির্বাচনে দলটির বিপর্যয় ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

কাকলি ঘোষ দস্তিদার ঐতিহ্যবাহী চিকিৎসক ও রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তিনি কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও লন্ডনের কিংস কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর প্রশিক্ষণ নেন। তার স্বামী ডা. সুদর্শন ঘোষ দস্তিদার ভারতের আইভিএফ বা টেস্টটিউব শিশু চিকিৎসার অন্যতম পথিকৃৎ।

রাজনৈতিকভাবে তার পরিবার ভারতের স্বাধীনতাসংগ্রামের সঙ্গে যুক্ত। তার মামা পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক প্রধান ছিলেন এবং ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) পাঁচবারের প্রখ্যাত সংসদ সদস্য গুরুদাস দাশগুপ্ত তার আত্মীয়।

আমিরাত, কাতার ও বাহরাইনে নতুন করে বিস্ফোরণের শব্দ | কালের কণ্ঠ