• ই-পেপার

লেবাননে হামলা হলে ইসরায়েলকে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ফ্রান্সের ইভিয়ান-লে-বাঁ শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধাবসান ও শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে বহুল প্রতীক্ষিত চুক্তি ‘পুরোপুরি সই হয়ে গেছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এই চুক্তিতে এখনো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। এমনকি ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর রয়টার্স

জি-৭ সম্মেলনে যোগ দিতে সোমবার (১৫ জুন) ফ্রান্সে পৌঁছার পর দেশটির ইভিয়ান-লে-বাঁ শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে ট্রাম্প এই দাবি করেন।

ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘তেহরানের সঙ্গে একমত হওয়া চুক্তি ‘পুরোপুরি সই হয়ে গেছে’ এবং হরমুজ প্রণালির একটা অংশ ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে এই প্রণালি পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে।’

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, ট্রাম্প এই চুক্তি সম্পন্ন হওয়ার কথা জানালেও এর আগে উভয় পক্ষই ইঙ্গিত দিয়েছিল যে— শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তিতে চূড়ান্ত স্বাক্ষর করা হবে। সেই অনুষ্ঠানে নিজের উপস্থিতির বিষয়ে ট্রাম্প বলেন, ‘শুক্রবার সই অনুষ্ঠানে আমি অংশ নিতেও পারি, নাও পারি। তবে ওই দিনের পর কোনো এক সময় ইরান-সংক্রান্ত চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করা হবে।’

ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ‘ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না এবং তেহরান তাদের দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ না করা পর্যন্ত কোনো মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।’

দুই পক্ষের কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, এই চুক্তির প্রাথমিক লক্ষ্য অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়িয়ে দেওয়া। এই ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ বন্ধের লক্ষ্যে তৈরি এই সমঝোতা স্মারকে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হতে পারে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, ইরান যদি চুক্তির সব শর্ত মেনে চলে এবং পারমাণবিক উপকরণ ত্যাগ করে, তবে তারা উপসাগরীয় আরব দেশগুলোর অর্থায়নে গঠিত ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিলের সুবিধা পাবে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে লেবানন পরিস্থিতির ওপর। গত ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পাশাপাশি ইসরায়েল লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান চালিয়ে আসছে। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, প্রাথমিক চুক্তির শর্ত অনুযায়ী লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ থাকতে হবে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, চুক্তির খবর আসার পর দক্ষিণ লেবাননে সংঘর্ষের তীব্রতা কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জাহাজ মালিকদের সতর্ক করে জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ এখনো পুরোপুরি প্রত্যাহার করা হয়নি।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় হরমুজ খোলার খবরে যা যা ঘটল

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় হরমুজ খোলার খবরে যা যা ঘটল

নতুন সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ল। যুদ্ধবিরতিতে সমঝোতার খবরে বিশ্বেবাজার তেলে দাম কমার পাশাপাশি পশ্চিমা শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাহারাইন। সীমিতভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে কুয়েত।

সমঝোতার পরই নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথসোশ্যালে হরমুজ দিয়ে ঝাঁকে ঝাঁকে তেলবাহী জাহাজ চলাচলের শুরু হয়েছে জানান মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে বাহরাইন। উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থনও ব্যক্ত করেছে দেশটি। 

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪-এর মাধ্যমে উপসাগরীয়, আরব এবং বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য সীমিত পরিসরে কার্যক্রম চালু করা হয়েছে। এতে অংশগ্রহণকারী বিমান সংস্থাগুলোর সাথে সরাসরি ফ্লাইট সময়সূচি সমন্বয় করা হবে।

ইরান চুক্তিকে পরই যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের শেয়ারের দাম বেড়েছে। যার ফলে অপরিশোধিত তেলের দামে ব্যাপক দরপতন হয়। 

সমঝোতার খবরে কানাডার শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। কানাডার স্থানীয় সময় সাড়ে ৯ টায় টরন্টো স্টক এক্সচেঞ্জের সূচক ০.৩ শতাংশ বেড়ে ৩৫,০৭৫.১১ পয়েন্টে দাঁড়িয়েছিল।

মার্কিন-ইরান চুক্তিকে স্বাগত জানিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাস্তবসম্মত সিদ্ধান্ত’।

এই চুক্তি বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস

হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প

অনলাইন ডেস্ক
হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প
ছবি :: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন এক সমঝোতার ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু করার সিদ্ধান্ত হয়। তারপরই প্রণালিটি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

অতিগুরুত্বপূর্ণ নৌরুট দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়ে নিজের স্যোশাল প্ল্যাটফর্ম  ‘ট্রুথসোশ্যালে’ এই তথ্য প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্প জানান, হরমুজে তেলবাহী জাহাজগুলো নিরাপদ ও সুরক্ষিত দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করে চলাচল করেছে।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। 

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। 

হরমুজে টোল আরোপ নিয়ে ইরানকে সতর্ক করলেন ম্যাখোঁ

অনলাইন ডেস্ক
হরমুজে টোল আরোপ নিয়ে ইরানকে সতর্ক করলেন ম্যাখোঁ
ছবি : এএফপি

মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে অবশেষে যুদ্ধবিরতি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র-ইরান। দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হয়েছে। হরমুজ প্রণালি চুক্তিতে একটি ফাঁক রয়ে যাওয়ায় চটেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গুরুত্বপূর্ণ এই রুটটি দিয়ে জাহাজ চলাচলে ফি আরোপের বিরুদ্ধে ইরানকে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

সোমবার (১৫ জুন) জি৭ শীর্ষ সম্মেলন শুরু যোগ দেওয়ার আগে এই বার্তা দেন তিনি। ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌরুটটিতে জাহাজ চলাচলে কোনো ফি ধার্য না করা হয়, সেজন্য সবকিছু করা উচিত।
 
এর আগে ইরানের সংবাদ সংস্থা  ফার্স জানিয়েছে, ঘোষণার ঠিক আগে তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কাঠামো চুক্তিতে সামুদ্রিক পরিষেবা ফি আরোপের একটি ধারা যুক্ত করেছে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অধীনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের পরিবর্তে সামুদ্রিক পরিষেবা ফি ধার্য করবে ইরান।

উল্লেখ্য, ইসরায়েল এই চুক্তির আনুষ্ঠানিক অংশ নয় এবং তারা এতে স্বাক্ষরও করছে না। যদিও এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে রবিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের নতুন হামলার ঘটনায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে অনেকের আশঙ্কা, পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলে সদ্য হওয়া এই সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে।

লেবাননে হামলা হলে ইসরায়েলকে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের | কালের কণ্ঠ