• ই-পেপার

আগামী দিনগুলোতে রাশিয়ার ভাগ্য নির্ধারিত হবে : রুশ গোয়েন্দাপ্রধান

তীব্র দাবদাহ ছড়িয়ে পড়ায় উচ্চ সতর্কতা জারি ইউরোপজুড়ে

অনলাইন ডেস্ক
তীব্র দাবদাহ ছড়িয়ে পড়ায় উচ্চ সতর্কতা জারি ইউরোপজুড়ে
ছবি : রয়টার্স

বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা ভয়ানকভাবে বেড়ে গেছে ইউরোপজুড়ে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে কোন কোন জায়গায়। শুক্রবার (২৬ জুন) তীব্র দাবদাহে প্রাণহানির আশঙ্কায় ইউরোপ জুড়ে উচ্চ সতর্কতা জারি করে স্বাস্থ্য কর্তৃপক্ষ।  যার ফলে ফ্রান্সে মদ্যপান নিষিদ্ধ করা হয় এবং জার্মানিতে রাস্তার উপরিভাগে ফাটল দেখা গেছে।

বিস্তারিত আসছে...
 

ইউক্রেনের বন্দি ১৬০ সেনা সদস্যকে ফেরত দিল রাশিয়া

অনলাইন ডেস্ক
ইউক্রেনের বন্দি ১৬০ সেনা সদস্যকে ফেরত দিল রাশিয়া
ছবি : ইউএটিভি

নতুন করে আবার বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। নতুন বন্দি বিনিময়ে ১৬০ জন ইউক্রেনীয় সেনা সদস্য রুশ বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন।  ২৬ জুন (শুক্রবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছে।

এটি মূলত একটি সমসংখ্যক বন্দি বিনিময় চুক্তি ছিল। যার অধীনে ইউক্রেনও ১৬০ জন রুশ সেনাকে রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। 


 
মুক্ত হওয়া এই ইউক্রেনীয় সেনাদের সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার কাছে বন্দি ছিলেন। এরা সবাই ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য ছিলেন।

এই যোদ্ধারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, কিয়েভ, চেরনিহিভ এবং সুমি অঞ্চলে ইউক্রেনের পক্ষে লড়াই করেছিলেন। এর মধ্যে ১১৫ জনই ছিলেন মারিউপোলের ডিফেন্ডার।

অন্যদিকে ইউক্রেনের কাছ থেকে ফেরত পাওয়া ১৬০ জন রুশ সেনাকে প্রথমে বেলারুশে নেওয়া হয়েছে। সেখানে রাশিয়ার মানবাধিকার কমিশনারের তত্ত্বাবধানে প্রাথমিক সহায়তা ও চিকিৎসা শেষে তাদের রাশিয়ায় পুনর্বাসনের জন্য পাঠানো হবে।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় উদ্ধারকাজ চলমান, নিহত বেড়ে ২০০

অনলাইন ডেস্ক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় উদ্ধারকাজ চলমান, নিহত বেড়ে ২০০
ছবি : রয়টার্স

ভেনিজুয়েলায় বিধ্বংসী জোড়া ভূমিকম্পের একদিন পরেও উদ্ধারকাজ চলমান রয়েছে। উপকূলীয় শহর লা গুয়াইরার ধ্বংসস্তূপের ভেতর থাকা প্রতিবেশীদের উদ্ধারের চেষ্টা করছেন সাধারণ জনগণ। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০০ জনে পৌঁছেছে। এ ছাড়া এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫২০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকার।

এসময় স্থানীয় বাসিন্দা কার্লোস বোর্হেস বলেন, ‘আমরা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু সরঞ্জামের অভাব রয়েছে।  বহুতল অ্যাপার্টমেন্ট ভবন, কংক্রিটের স্ল্যাবের স্তূপ সরানোর জন্য ব্যবহৃত যন্ত্রপাতির ঘাটতিতে হতাশা ভ্যক্ত করেন তিনি।

গতকাল  বৃহস্পতিবার সকালে তার দল একটি ভবন থেকে তিনজনকে উদ্ধার করে, যখন নিখোঁজ এক কিশোরের একক মা-সহ পরিবারের অন্যান্য উদ্বিগ্ন সদস্যরা ঘটনাস্থলে অপেক্ষা করছিলেন।

গেল বুধবার রাজধানী কারাকাস ও তার আশেপাশে দুটি শক্তিশালী ভূমিকম্পের তাণ্ডবে প্রাণহানির সংখ্যা ১০হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলো ইঙ্গিত দিয়েছে।

ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলাকে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘দ্রুত, কার্যকর ও বড় পরিসরের’ মানবিক সহায়তা দেওয়া হবে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা ও ত্রাণ সহায়তা পৌঁছে দিতে স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো তৎপর রয়েছে। 

আসিম মুনিরকে হত্যার পরিকল্পনার দাবি ‘সম্পূর্ণ মনগড়া’ : পাকিস্তান

অনলাইন ডেস্ক
আসিম মুনিরকে হত্যার পরিকল্পনার দাবি ‘সম্পূর্ণ মনগড়া’ : পাকিস্তান
সংগৃহীত ছবি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে যে দাবি উঠেছে, তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির সরকার ও নিরাপত্তা সূত্র বলছে, এমন অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে সুইজারল্যান্ড সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। ওই কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতায় পৌঁছায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিতর্কের সূচনা একটি পডকাস্টকে ঘিরে। লেবানিজ-অস্ট্রেলীয় রাজনৈতিক বিশ্লেষক মারিও নাউফালের অনুষ্ঠানে ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার দাবি করেন, পাকিস্তানের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে অবস্থানকালে তাদের ওপর হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এসকোবারের ভাষ্য অনুযায়ী, ওই পরিকল্পনার মূল লক্ষ্য ছিলেন সেনাপ্রধান আসিম মুনির। তবে হামলা হলে পাকিস্তানের প্রতিনিধিদলের অন্য সদস্যরাও এর শিকার হতে পারতেন। তিনি   দাবি করেন, পাকিস্তানের সামরিক গোয়েন্দারা এ পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেয়। পরে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে, সম্ভবত ওমানের সহায়তায়, ইসরায়েলের কাছে কঠোর বার্তাও পাঠানো হয়।

পডকাস্টে এসকোবার বলেন, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশেই মোসাদ এই পরিকল্পনা করেছিল। পাকিস্তান সে সময় ইসরায়েলকে জানিয়ে দেয়, প্রতিনিধিদলের কোনো সদস্যের ক্ষতি করা হলে কঠোর জবাব দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন, তিনি কেবল নিজের সূত্র থেকে পাওয়া তথ্যই তুলে ধরছেন। 

এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই পাকিস্তানের পক্ষ থেকে তা নাকচ করা হয়। ভারতের ইকোনমিক টাইমস জানায়, পাকিস্তানের একটি শীর্ষ নিরাপত্তা সূত্রের বরাতে এআরওয়াই নিউজের চেয়ারম্যান কামরান খান বলেছেন, পুরো ঘটনাটি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 

নিরাপত্তা সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সুইজারল্যান্ড সফর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রতিনিধিদল লুসার্নে অবস্থানকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল এবং পুরো সফরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি বা ঝুঁকির ঘটনা ঘটেনি। সূত্রটি আরো জানায়, সফর চলাকালে পাকিস্তান কোনো ধরনের হুমকি বা সতর্কবার্তা পায়নি। একই সঙ্গে সুইজারল্যান্ড বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেও সফর নিয়ে কোনো উদ্বেগ বা সতর্কতা জানানো হয়নি।

পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, হত্যাচেষ্টার অভিযোগটি পুরোপুরি কল্পনাপ্রসূত এবং মনগড়া। অন্যদিকে, এ বিষয়ে ইসরায়েল সরকার বা দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


 

আগামী দিনগুলোতে রাশিয়ার ভাগ্য নির্ধারিত হবে : রুশ গোয়েন্দাপ্রধান | কালের কণ্ঠ