• ই-পেপার

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে, বলছে জনমত জরিপ

বেলুচিস্তানে পৃথক সেনা অভিযানে নিহত ৮

অনলাইন ডেস্ক
বেলুচিস্তানে পৃথক সেনা অভিযানে নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি পৃথক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। শনিবার (২৭ জুন) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়, আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৫ ও ২৬ জুন প্রদেশের খারান ও মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনী দুটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করেছে। এতে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র এবং মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

বেইজিংয়ের বহুতল ভবনে বিমান বিধ্বস্ত : পাইলট নিহত, আহত ১৩

অনলাইন ডেস্ক
বেইজিংয়ের বহুতল ভবনে বিমান বিধ্বস্ত : পাইলট নিহত, আহত ১৩
ছবি : সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে একটি ছোট বিমান বহুতল ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে বলে শনিবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৫৫ মিনিটে দুই আসনের একটি হালকা স্পোর্টস বিমান বেইজিংয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকা চাওইয়াং জেলায় ১০৮ তলার একটি বহুতল ভবনের আছড়ে পড়ে। কর্তৃপক্ষ ভবন বা পাইলটের পরিচয় প্রকাশ করেনি। 

তবে ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি বেইজিংয়ের বিখ্যাত সিআইটিআইসি টাওয়ারে (চায়না জুন) আঘাত হানে। ১০৮ তলা সিআইটিআইসি টাওয়ারটি বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি। প্রাচীন চীনা মদের পাত্রের আদলে নির্মিত এই আকাশচুম্বী ভবনটি শহরের অন্যতম পরিচিত স্থাপনা।

কঠোর আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য পরিচিত বেইজিংয়ে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

রাশিয়ায় সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক
রাশিয়ায় সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
ছবি : এপি

রাশিয়ার ১২ অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া এবং পার্শ্ববর্তী সাগরে একযোগে ৬৬০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার অগ্রাসনের পর থেকে অন্যতম বৃহত্তম ড্রোন হামলা ছিল এটি। গতকাল শুক্রবার রাতে নজিরবিহীন ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬৬০টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। এর আগে সবচেয়ে ৫৫৬টি ড্রোন ব্যবহার করে আরেকটি বড় হামলা চালিয়েছিলো কিয়েভ। খবর এপি

দীর্ঘমেয়াদি সংঘাতের মোড় ঘোরাতে রাশিয়ার অস্ত্রভাণ্ডার, তেল উৎপাদন কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে অবিরাম ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেনের লাগাতার বড় আকারে দুরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি ও সামরিক সরঞ্জাম সরবরাহকে ব্যাহত করেছে। যা যুদ্ধক্ষেত্রে মস্কোর প্রচেষ্টাকে স্থবির করে দিয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করেছে।

জানা গেছে, রাশিয়ার একটি রাসায়নিক কারখানায় হামলা হয়েছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম অ্যাস্ট্রা জানিয়েছে, হামলায় রাশিয়ার নোভোমোস্কোভস্কের একটি রাসায়নিক কারখানা এবং জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। তবে সোসিয়েটেড প্রেস স্বাধীনভাবে এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি এবং এর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণও পাওয়া যায়নি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাশিয়ার রাজধানীর দিকে উড়ে আসা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ বন্দর শহর কের্চে রুশ নৌবাহিনীর জাহাজ ও আকাশ প্রতিরক্ষা রাডারে ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজগুলো ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে যোগ করেন সংস্থাটি।

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির

অনলাইন ডেস্ক
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির
ছবি : এএফপি

আবারো উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি চুক্তির সময়ের মাঝেই বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা দাবি তুলে তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহারাইনে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।  শনিবার (২৭ জুন) ভোরে তাদের ভূখণ্ডে চালানো একাধিক ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল আরাবিয়া জানিয়েছে, এই হামলাকে বাহরাইন তাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের একটি ‌‘গুরুতর ও নগ্ন লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে। একই সাথে বাহরাইন স্পষ্ট করেছে, নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির পূর্ণ আত্মরক্ষার অধিকার রয়েছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, বেশ কয়েকটি ইরানি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করে দেশের ভেতরে আঘাত হানে। যা বেসামরিক নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে সুনির্দিষ্টভাবে কোন জায়গায় হামলা হয়েছে তা জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা প্রশমনের আন্তর্জাতিক চেষ্টা চলছে। ঠিক সেই মুহূর্তে এই হামলা চালানোর জন্য বাহরাইন এককভাবে তেহরানকে দায়ী করেছে। এই পদক্ষেপ চলমান আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে বলে বাহরাইন সতর্ক করেছে।

এর আগে ইরান জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান। তবে কোন লক্ষ্যবস্তুগুলো হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি দেশটি।

মূলত হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র ও রাডার সাইটে বিমান হামলা চালায়। ইরান সেটিরই পাল্টা জবাব হিসেবে বাহরাইনে (যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থিত) ড্রোন হামলা চালায়।