• ই-পেপার

গৃহকর্মী ও স্বামী কদর্য রুচির, লোলুপ চোখ অবুঝ সন্তানেও

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

তীব্র রাজনৈতিক চাপ ও জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ এবং ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে স্ত্রীকে পাশে নিয়ে তিনি জনসম্মুখে এই ঘোষণা দেন। 

তার বক্তব্যের সময় উপস্থিত সমর্থকেরা করতালি ও উল্লাসে তাকে বিদায় জানান। স্টারমারের এই সিদ্ধান্তের ফলে তার দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম এর কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি হয়েছে। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য।

বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা

অনলাইন ডেস্ক
বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা
ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডে দীর্ঘ ১৮ ঘণ্টার টানা বৈঠক শেষ করে ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকরা দেশে ফিরছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক শেষে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলি বাকরি।

আলোচনায় ইরানের অর্থনীতি, জ্বালানি খাত, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠক শেষে কোনো পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ এবং তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মূল রাজনৈতিক প্রতিনিধি দল সুইজারল্যান্ড ত্যাগ করলেও কৌশলগত পর্যায়ের আলোচনা এখনো শেষ হয়নি। 

উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির নেতৃত্বে একটি বিশেষ দল সুইজারল্যান্ডে অবস্থান করছে। তারা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা চালিয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী, এই দলটি ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কৌশলগত বিষয়গুলো নিয়ে কাজ করছে। সমঝোতার বিভিন্ন দিক, বাস্তবায়নের পদ্ধতি এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে তাদের আলোচনা অব্যাহত থাকবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাজনৈতিক পর্যায়ের বৈঠক শেষ হলেও বিভিন্ন বিষয়ে এখনো বিস্তারিত সমন্বয় প্রয়োজন। সে কারণেই বিশেষ দলকে সুইজারল্যান্ডে রেখে দেওয়া হয়েছে।

সব মিলিয়ে দীর্ঘ সময়ের এই বৈঠকের পর ইরানের শীর্ষ আলোচকরা দেশে ফিরলেও আলোচনা প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। বরং কৌশলগত পর্যায়ে তা এখনো চলমান রয়েছে।
 

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা
ছবি : রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যরা দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা সোমবার এই খবর জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই দুইজন পেট্রোল বোমা ও জ্বলন্ত টায়ার দিয়ে নিকটবর্তী একটি ইহুদি বসতিতে হামলা চালিয়েছিল।

বেইত উম্মার এলাকায় এই প্রাণঘাতী ঘটনা সম্পর্কে ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত কিশোরদের বয়স ছিল ১৫ ও ১৯ বছর এবং তাদের এক আত্মীয় রয়টার্সকে তাদের বয়স নিশ্চিত করেছেন।রয়টার্স ইসরায়েলি সামরিক বাহিনীর বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী কারমেই সুর বসতির কাছে পেট্রোল বোমা ও জ্বলন্ত টায়ার নিক্ষেপকারী তিনজনের ওপর গুলি চালিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে একজন আহত এবং দুজন নিহত হয়েছে। ওয়াফা জানিয়েছে, তৃতীয় ব্যক্তি স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, তার বয়স ১৫ বছর।

ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে ঘন ঘন অভিযান চালায় এবং সাম্প্রতিক মাসগুলোতে বসতির কাছাকাছি অবস্থিত ফিলিস্তিনি গ্রামগুলোর ওপর চলাচলের বিধিনিষেধ আরো কঠোর করেছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বেশিরভাগ দেশ ইসরায়েলের বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি প্রধান বাধা হিসেবে দেখে। তবে ইসরায়েল অঞ্চলটিকে দখলকৃত না বলে বিতর্কিত হিসেবে দেখে। তাদের দাবি, সেখানে হাজার হাজার বছর ধরে ইহুদিদের উপস্থিতি রয়েছে।

ফিলিস্তিনি এবং তাদের গ্রামগুলোর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাও তীব্রভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বসতি স্থাপনকারী এবং সেনাবাহিনীর জড়িত থাকা ঘটনাগুলোতে বছরের শুরু থেকে অন্তত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের মতে, ফিলিস্তিনিরা পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের ওপরও হামলা চালিয়েছে, যার মধ্যে ২০২৬ সালের অন্তত একটি হামলা প্রাণঘাতী ছিল।
 

আসক্তি পর্নোগ্রাফিতে, ১২ বছরের কিশোর ধর্ষণ করল নয় মাসের শিশুকে

অনলাইন ডেস্ক
আসক্তি পর্নোগ্রাফিতে, ১২ বছরের কিশোর ধর্ষণ করল নয় মাসের শিশুকে
সংগৃহীত ছবি

প্রযুক্তি বদলে দিয়েছে গোটা দুনিয়াকেই। কিন্তু প্রযুক্তির সহজলভ্যতা তরুণ প্রজন্মকে বিপথগামীও করছে। প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের নির্মম এক উদাহরন তৈরি হয়েছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে। মাত্র ১২ বছর বয়সী এক কিশোর মোবাইলে পর্নো ছবি দেখে। তারপর মাত্র ৯ মাস বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণ করে।

ঘটনাটি শুক্রবার রাতের। ভুক্তভোগী শিশুটি মায়ের পাশেই শুয়ে ছিল। মায়ের ঘুমের সুযোগে ১২ বছর বয়সী কিশোরটি তাকে তুলে নিয়ে যায়। অভিযুক্ত কিশোর ভুক্তভোগীর পরিবারের আত্মীয়। দিন তিনেক আগে সে চন্ডিগড় থেকে গোরখপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে সে প্রথমে মদ্পান করে। পরে সে তার মোবাইলে পর্নো ছবি দেখে। এরপর সে শিশুটিকে তুলে নিয়ে যায় ও পাশের একটি টিনশেড ভবনে নিয়ে ধর্ষণ করে।

শিশুটিকে না পেয়ে শুক্রবার রাত থেকেই পরিবারের সবাই তাকে খুঁজতে শুরু করেন। শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি টিনশেড ভবনে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি তখন ব্যথায় কাতরাচ্ছিল। দ্রুত তাকে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। কিন্তু অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন।

শিশুটির বাবা-মা, দাদা-দাদিসহ স্বজনদের সাথে কথা পুলিশ রবিবার সন্দেহভাজন হিসেবে ১২ বছর বয়সী কিশোরকে আটক করে। প্রথমে সে স্বীকার না করে উল্টাপাল্টা কথা বলে পুলিশকে বিভ্রান্ত করে। পরে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে। পুলিশ তার মোবাইল ফোন থেকে অন্তত ৫০টি পর্নোগ্রাফিক কন্টেন্ট এবং ১০০টি পর্নগ্রাফিক ওয়েবসাইট সার্চ করার ইতিহাস খুঁজে পেয়েছে।

গৃহকর্মী ও স্বামী কদর্য রুচির, লোলুপ চোখ অবুঝ সন্তানেও | কালের কণ্ঠ