• ই-পেপার

করোনাভাইরাস : ট্রেন জীবাণুমুক্ত করছে রোবট

মুম্বাইয়ে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চক্রান্ত ফাঁস, ধরা পড়লেন মাস্টারমাইন্ড

অনলাইন ডেস্ক
মুম্বাইয়ে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চক্রান্ত ফাঁস, ধরা পড়লেন মাস্টারমাইন্ড
সংগৃহীত ছবি

ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে অল্পের জন্য বড় ধরনের এক ট্র্যাজেডি এড়াতে সক্ষম হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত শুক্রবার (২৬ জুন) তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণের সময় পুলিশ হাতেনাতে এক ব্যক্তিকে আটক করে। পরে ফাইয়াজ প্রেমজি নামের ওই ব্যক্তি জানায়, মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণ করে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা ছিল তার। খবর এনডিটিভি

পুলিশ সূত্রে জানা যায়, মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় তাজিয়া মিছিলের সময় ফাইয়াজের দেওয়া ক্যাপসুল সেবন করে প্রায় ডজনখানেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। পরে পরীক্ষায় দেখা যায়, ক্যাপসুলগুলোতে জিংক ফসফাইড ছিল, যা ইঁদুর মারার বিষ ও অন্যান্য রোডেন্ট নিয়ন্ত্রণে ব্যবহৃত অত্যন্ত প্রাণঘাতী রাসায়নিক।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফাইয়াজ জিজ্ঞাসাবাদে হাজারও মানুষকে বিষপ্রয়োগে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। শনিবার (২৭ জুন) স্থানীয় আদালত তাকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রেয়ে রোডের রেহমতাবাদ কবরস্থানের কাছে আশুরার শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ফাইয়াজকে ক্যাপসুল বিতরণ করতে দেখা যায়। ভিড়ের সুযোগ নিয়ে সেগুলোকে ব্যথানাশক ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ বলে প্রচারের চেষ্টা করেন তিনি।

সূত্র জানায়, অন্তত ১১ জন ওই ক্যাপসুল খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত। আক্রান্তদের একজন সালমান সাইয়েদ ক্যাপসুল খাওয়ার পর পেটব্যথা ও বমির অভিযোগ করেন।

পুলিশের উপকমিশনার (ডিসিপি) জয়ন্ত মীনা জানান, ক্যাপসুলে জিংক ফসফাইড মিশিয়েছিল ফাইয়াজ। এ ধরনের ক্যাপসুল বিতরণের জন্য তার প্রয়োজনীয় অনুমোদন ছিল না। দ্রুত অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তের কাছে থাকা বিপুল পরিমাণ ক্যাপসুল জব্দ করে। জব্দ করা ক্যাপসুলের সংখ্যা ছিল অন্তত ১৪ হাজার ৯০০টি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্যাপসুল বিতরণ করা হয়েছিল। আরো ৩০ হাজার খালি ক্যাপসুল এবং ৫০ কেজি ফসফরাসের অর্ডার দিয়েছিলেন ফাইয়াজ।

পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন তিন নারী স্বেচ্ছাসেবকের তৎপরতায় হাজারও মানুষের জীবন রক্ষা পেয়েছে। তাদের একজন প্রথমে অভিযুক্তকে সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণ করতে দেখে। এরপর তারা দ্রুত তাকে বাধা দিয়ে পুলিশকে খবর দেন। একই সঙ্গে লাউডস্পিকারে ঘোষণা দিয়ে সবাইকে ওই ক্যাপসুল না খাওয়ার অনুরোধ করা হয়।

পুলিশ জানিয়েছে, তাজিয়া মিছিলে অংশ নেওয়া হাজারো মানুষকে হত্যার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফাইয়াজ। পুলিশকে তিনি বলেন, ‘আমি অন্তত ১৫ হাজার মানুষকে হত্যা করতে চেয়েছিলাম।’

তার বিরুদ্ধে বাইকুল্লা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১২৩ ধারায় মামলা করা হয়েছে। এ ধারায় বিষ বা অনুরূপ উপায়ে ক্ষতি সাধনের মাধ্যমে অপরাধ সংঘটনের অভিপ্রায়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ফাইয়াজের এই পরিকল্পনার পেছনে কোনো সন্ত্রাসী সংগঠনের যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

জিংক ফসফাইড কী?

জিংক ফসফাইড অত্যন্ত বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ। এটি শরীরে প্রবেশ করলে পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফসফিন গ্যাস উৎপন্ন করে। এই গ্যাস মানবদেহের জন্য অত্যন্ত প্রাণঘাতী এবং এটি সরাসরি হৃদ্‌যন্ত্র, ফুসফুস, যকৃত, কিডনি ও মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই বিষের জন্য নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। জিংক ফসফাইড বিষক্রিয়ার ক্ষেত্রে একমাত্র কার্যকর ব্যবস্থা হলো আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা। সেখানে লক্ষণভিত্তিক চিকিৎসা ও প্রয়োজনে ভেন্টিলেটর সহায়তার মাধ্যমে তার জীবন রক্ষার চেষ্টা করা হয়।

ভেনিজুয়েলায় ভূমিকম্প : ধ্বংসস্তূপ থেকে ৭৬ ঘণ্টা পর ২ শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক
ভেনিজুয়েলায় ভূমিকম্প : ধ্বংসস্তূপ থেকে ৭৬ ঘণ্টা পর ২ শিশু উদ্ধার

ভেনিজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে বিধ্বংসী জোড়া ভূমিকম্পের তিন পরেও অব্যাহত রয়েছে উদ্ধার কার্যক্রম। বাড়ছে প্রাণহানির সংখ্যা। আহত ছাড়িয়েছে বহু। ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ ৭৬ ঘণ্টা আটকে থাকা ১১ বছর বয়সী দুই বালককে পৃথকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৬ ঘণ্টার একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন চালিয়ে ১১ বছর বয়সী এই শিশুদের উদ্ধার করে কলম্বিয়ার একটি বিশেষায়িত অনুসন্ধান ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে বের করার সময় তীব্র সূর্যের আলো থেকে চোখ রক্ষা করতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তাদের।

এদিকে মোইসেসকে উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই আরেক ১১ বছর বয়সী বালককে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপ থেকে নামিয়ে আনার ভিডিও প্রকাশ করেন ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

ভয়াবহ এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের পাণহানি হয়েছে এবং ৩ হাজার ২-শর বেশি মানুষ গুরুতর আহত হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, এখনো প্রায় ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের

অনলাইন ডেস্ক
‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের
ছবি : রয়টার্স

পাকিস্তানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দেশটির শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজে’র সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা (পিইএমআরএ) এই নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুন জিও নিউজে পবিত্র মুহাররম মাস সম্পর্কিত ‘সফর-ই-ইশকে’ নামক একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

উক্ত অনুষ্ঠানে কিছু দৃশ্য প্রদর্শন করা হয় যা দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এতে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতের ঝুঁকি তৈরি হয় বলে জানিয়েছে পিইএমআরএ।

এদিকে  রবিবার (২৮জুন) জিও নিউজ এক বিবৃতিতে ক্ষমা চেয়ে জানিয়েছে, প্রচারিত বিষয়বস্তুটি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল। এটি চ্যানেলটির সম্পাদকীয় অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়।

পাকিস্তানের অন্যতম বৃহত্তম বেসরকারি টেলিভিশন চ্যানেলটি আরো জানিয়েছে, প্রশ্নবিদ্ধ বিষয়বস্তুটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, মারকাজি জমিয়ত আহলে হাদিসের প্রধান ইবতিসাম জহির এই অভিযোগটি দায়ের করেন।

তারই প্রেক্ষিতে গত ২৭ জুন রাতে পিইএমআরএ এই স্থগিতাদেশের নোটিশ জারি করে। এতে স্যাটেলাইট, ক্যাবল নেটওয়ার্কসহ সব ধরনের ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে জিও নিউজের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি আরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং আইনি ব্যবস্থার জন্য পিইএমআরএর কাউন্সিল অব কমপ্লেন্টস বিভাগে পাঠানো হয়েছে।

জিও নিউজ কর্তৃপক্ষকে তাদের সম্পাদকীয় ও মনিটরিং গাফিলতি খতিয়ে দেখতে একটি নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানে ধর্মীয় সংবেদনশীলতার বিষয়টি অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। ইতিপূর্বেও বিভিন্ন সংবাদমাধ্যম এই ধরনের সংকটের মুখোমুখি হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ২০২৬ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে পাকিস্তানের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫৩তম।

সৌদি তেল কম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

অনলাইন ডেস্ক
সৌদি তেল কম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্তে ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।  

রবিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টায় হরমুজ প্রণালির পশ্চিমে পারস্য উপসাগরে সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

সৌদি প্রেস এজেন্সি আরো জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ অজানা। নিহত সবাই সৌদি নাগরিক বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর অংশগ্রহণে  পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার (২৬ জুন) থেকেই রাস তানুরা টার্মিনালে আরামকো তাদের অপরিশোধিত তেল লোডিংয়ের কার্যক্রম পুনরায় শুরু করেছিল। এর দুই দিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল।

করোনাভাইরাস : ট্রেন জীবাণুমুক্ত করছে রোবট | কালের কণ্ঠ