• ই-পেপার

ভোজিনহার স্বপ্ন পূরণ করতে পারেন ডেভিড বেকহ্যাম

এক অনবদ্য রেকর্ডের দারপ্রান্তে মোহাম্মদ সালাহ

ক্রীড়া ডেস্ক
এক অনবদ্য রেকর্ডের দারপ্রান্তে মোহাম্মদ সালাহ

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় নিশ্চিত করে মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে কষ্টার্জিত জয় তুলে নেয় ফারাওরা। জয়ে শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে মিশর। তাই রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেও অধিনায়ক মোহাম্মদ সালাহ’র ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন কোচ হোসাম হাসান। 

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম 'ডায়ারিও ওলে'র প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে যদি এই মিশরীয় তারকা অসাধারণ কোনো পারফরম্যান্স করেন। তাহলে হয়তো নিজের কোচের করা একটি দুর্দান্ত রেকর্ডে ভাগ বসাতে পারেন। এমনকি তাকে ছাড়িয়েও যাওয়ার সুযোগ আছে ইজিপশিয়ান মেসির সামনে।

দেশের হয়ে এখন পর্যন্ত সালাহ ৬৮টি গোল করেছেন। মিশর জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তার আগে ৬৯ গোল করে রয়েছেন মিশনের তারকা কোচ হোসাম হাসান। কোচের রেকর্ড ছুঁতে মাত্র এক গোল দূরে।

এতে আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল করলে রেকর্ডটিতে যৌথভাবে অবস্থান করবেন সালাহ ও কোচ হোসাম। কিন্তু দুটি গোল করলে, অবশ্যই, সালাহ মিশরীয় ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে উঠে যাবেন। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এক  অনবদ্য রেকর্ডের দারপ্রান্তে এই মিশরীয় তারকা।

এটিই শেষ বিশ্বকাপ হতে পারে ৩৪ বছর বয়সী এই তারকার। লিভারপুলের হয়ে ৩শ’র বেশি গোল করা এই স্ট্রাইকার এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন।

আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশর মুখোমুখি হবে।

শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
ছবি : ক্রিকইনফো

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। রবিবার (৫ জুলাই) স্থানীয় সময় সাড়ে ৩টায় ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি দলই কোন ম্যাচ হারেনি। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অজি প্রমীলারা। অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপে কোনো একক তারকার ওপর ভরসা করে বসে থাকতে হয়নি। এলিস পেরি, বেথ মুনি, জর্জিয়া ওয়ারহ্যাম ও অ্যাশলি গার্ডনার সবাই দলের জন্য অবদান রেখেছেন প্রতিটি ম্যাচেই।

অন্যদিকে, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪০ রানে হারিয়ে ২০১৮ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দলের ওপেনার ড্যানি ওয়াট-হজ চলতি আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। বোলিংয়ে সোফি একলেস্টোন ও চার্লি ডিন রয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায়।

তবে শিরোপা জিততে হলে তাদের সবচেয়ে বড় বাধা অস্ট্রেলিয়াই। সব ছাপিয়ে এক জমজমাট লড়াইয়ে দেকতে চলেছে ক্রিকেট বিশ্ব। 

এদিকে অস্ট্রেলিয়া রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে, অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ড চাইছে দ্বিতীয়বারের মতে বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরতে।

উইম্বলডনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিওনতেককে হারিয়ে চমক ইয়ালার

ক্রীড়া ডেস্ক
উইম্বলডনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিওনতেককে হারিয়ে চমক ইয়ালার

উইম্বলডনে তৃতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিওনতেককে হারিয়ে এক ঐতিহাসিক জয় পেয়েছেন ফিলিপাইনের আলেকজান্দ্রা ইয়ালা। পোল্যান্ডের টেনিস নারীকে ৭-৬ (১১-৯), ৬-২ স্কোরে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফিলিপাইনের ২১ বছর বয়সী এই টেনিস তারকা। অবিস্মরণীয় জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই টেনিস নারী। জয়কে  উৎসর্গ করেন তাঁর শৈশব এবং বিশ্বের সেইসব সাধারণ মেয়েদের প্রতি, যারা বড় স্বপ্ন দেখার সাহস বুনছে।

ওপেন এরাতে প্রথম ফিলিপিনো খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এই আবেগময় মন্তব্যটি করেন তিনি।

জয়ের পর সাংবাদিকরা ইয়ালাকে যখন জিজ্ঞেস করা হয় এই জয়ের অনুভূতি কী? অশ্রুসিক্ত চোখে ইয়ালা বলেন, ‘স্কুল শেষে প্রতিদিন আমি আমার কুঁচকানো মোজা, আলো জ্বলা জুতো আর ফোলা ফোলা গাল নিয়ে অনুশীলন করতে যেতাম—সেই ছোট্ট আমার কাছে আজকের এই অর্জনই সবকিছু... এই জয় আমার দেশের মানুষ, আমার পরিবার এবং পৃথিবীর সেইসব ছোট্ট মেয়েদের জন্য, যারা কুঁচকানো মোজা পরে আর যাদের ফোলা ফোলা গাল রয়েছে।’

রাফা নাদাল টেনিস একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেছেন আলেকজান্দ্রা ইয়ালা। ৩ বছর আগে তাঁর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্বয়ং ইগা সিওনতেক উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের ভবিষ্যতের যেকোনো কাজে শতভাগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তিন বছর পর, সেই সিওনতেককেই উইম্বলডনের সেন্টার কোর্টে হারিয়ে ইয়ালা চমক সৃষ্টি করলেন।

এই অবিস্মরণীয় জয়ের পর পরবর্তী কোয়ার্টার ফাইনাল পর্বের লড়াইয়ে আলেকজান্দ্রা ইয়ালা ইতালির জ্যাসমিন পাওলিনির মুখোমুখি হবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে রিতা ওরার শো নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে রিতা ওরার শো নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে পারফর্ম করবেন পপ তারকা রিতা ওরার। অনুষ্ঠানটি ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে হওয়ায় দলের ওয়ার্ম-আপে ব্যাঘাত ঘটায় অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড। 

রবিবার (৫ জুলাই) ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে এই পরিস্থিতির তৈরি হয়। ম্যাচটি স্থানীয় সাড়ে ৩টায় শুরু হবে। 

ম্যাচের আগে স্থানীয় সময় দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মূল মাঠের আউটফিল্ডে অনুষ্ঠানটি চলবে। এর ফলে ম্যাচ শুরুর ঠিক ৩০ মিনিট আগে ক্রিকেটাররা মূল উইকেটের পাশে বোলিং অনুশীলন ও রান-আপ মার্ক করার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না।

অনুষ্ঠান চলাকালীন খেলোয়াড়দের মূল মাঠের পরিবর্তে পাশের ‘নার্সারি গ্রাউন্ডে’ অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছিল। যা সাধারণত কেবল নেট প্র্যাকটিসের জন্য ব্যবহৃত হয়।

ইংল্যান্ড দলের পক্ষ থেকে আপত্তির পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শেষ মুহূর্তে নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিতা ওরার পারফরম্যান্স শুরু হওয়ার আগেও বোলারদের মূল মাঠে গিয়ে রান-আপ মার্ক করা এবং বোলিং অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। যাতে তাদের প্রস্তুতিতে বড় কোনো ঘাটতি না থাকে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মোলিনাক্স বিষয়টিকে বেশ হালকাভাবেই নিয়েছেন। রিতা ওরার উপস্থিতিকে স্বাগত জানিয়ে রসিকতাও করেছেন অজি অধিনায়ক।