• ই-পেপার

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার

প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন সিওনতেক

ক্রীড়া ডেস্ক
প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন সিওনতেক
ছবি : পিএ

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিস্কোভাকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইগা সিওনতেক। সেন্ট্রাল কোর্টে অনুষ্ঠিত ম্যাচে চেক টেনিস রানিকে ৬-১, ৬-৩ সেটে হারিয়ে জয়লাভ করেছেন এই পোলিশ তারকা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গোড়ালির চোটে ক্যারিয়ার শেষই ধরে নিয়েছিলো ৩৪ বছর বয়সী প্লিসকোভার। চোট কাটিয়ে দুর্দান্তভাবে ফেরেন টেনিশ কোর্টে। খেলে বেশ কিছু শক্তিশালী শট। যা দক্ষতার সাথে সামলে প্রথম রাউন্ডেই নিয়ন্ত্রণ নিয়ে নেন সিওনতেক।

তথাকথিত ‘চ্যাম্পিয়নের অভিশাপ’ ভেঙে এক দশকের মধ্যে প্রথম নারী হিসেবে উইম্বলডন শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা সিওনতেক বেশ চটপটে ছিলেন। মাত্র  ২৫ মিনিটে প্রথম সেট জিতে নিলেও পরে তাঁকে কিছুটা বেশ ঘাম ঝরাতে হয়েছে ক্যারোলিনা তীব্র প্রতিরোধে। 

দ্বিতীয় সেটের শুরুতে চেক তারকা ২-০ ব্যবধানে লিড নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তবে পরপর ডাবল ফল্ট করে তিনি সার্ভিস ব্রেক উপহার দেন, যার পূর্ণ সুযোগ নেন সিওনতেক।

প্রথম রাউন্ডে টেইলর টাউনসেন্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর, দ্বিতীয় রাউন্ডে সিওনতেক শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত টেনিস খেলেন।  মাত্র ৭০ মিনিটে ম্যাচটি নিজের করে নেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে টানা ২৬ বার তৃতীয় রাউন্ডে পৌঁছানোর অনন্য মাইলফলক স্পর্শ করেন।  ওপেন এরাতে মার্টিনা নাভ্রাতিলোভা এবং কোনচিটা মার্টিনেজের পর তৃতীয় নারী হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন। 

তৃতীয় রাউন্ডে শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে ইগা সিওনতেক মুখোমুখি হবেন ফিলিপাইনের ২৯তম বাছাই অ্যালেক্সান্দ্রা ইয়ালার।

এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলবে রাজশাহী স্টার্স এফসি

ক্রীড়া ডেস্ক
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলবে রাজশাহী স্টার্স এফসি
বাংলাদেশ নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছে। এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলবে রাজশাহী স্টার্স এফসি।

আজ ২০২৬-২৭ আসরের প্রাথমিক ধাপের আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রাজশাহী স্টার্স এফসি নিজেদের প্রতিপক্ষ জেনেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টার্স এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং বাংলাদেশের নারী ফুটবলের মর্যাদা সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দায়িত্বও বহন করবে।

বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে দেশের প্রথম প্রতিনিধি হিসেবে খেলতে নামছে। ক্লাবটির মালিকানায়ি আছে নাবিল গ্রুপ। 

প্রাথমিক ধাপের ‘এ’ গ্রুপে রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, গুয়ামের রোভার্স এফসি ও স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের সব ম্যাচ।

টুর্নামেন্ট সামনে রেখে রাজশাহী স্টার্স এফসি আন্তর্জাতিক মানের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছে। দলটির টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড়  ম্যানেজমেন্ট আগামী কয়েক সপ্তাহে নিবিড় অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করবে।

ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের সকল ফুটবলপ্রেমীর কাছে দোয়া সমর্থন কামনা করেছে।

রাজশাহী স্টার্স এফসি বিশ্বাস করে, এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার দুয়ার উন্মোচন করবে।

ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় রাজশাহী স্টার্স এফসির সভাপতি মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা রাজশাহী স্টার্স এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।’

ব্রাজিল ম্যাচের আগে খেলোয়াড়দের ‘ক্লান্তি’ উদ্বেগ বাড়াচ্ছে নরওয়ে কোচের

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল ম্যাচের আগে খেলোয়াড়দের ‘ক্লান্তি’ উদ্বেগ বাড়াচ্ছে নরওয়ে কোচের
ছবি : রয়টার্স

বিশ্বকাপের রাউন্ড ১৬-এর ম্যাচের আগে নরওয়ের সমর্থকদের মনে বড় দুশ্চিন্তা তৈরি করেছে। আইভরি কোস্টের বিরুদ্ধে নকআউট পর্বের প্রথম ম্যাচে ২-১ গোলের নাটকীয় জয়ের পর, দলের প্রধান তারকা খেলোয়াড়দের তীব্র শারীরিক ক্লান্তি ও দীর্ঘস্থায়ী ধকল ঠিক হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ব্রাজিল ম্যাচের আগে পুরোপুরি ধকল কাটিয়ে উঠতে পারবে কিনা এই নিয়ে প্রশ্ন জেগেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আইভরি কোস্টের বিপক্ষে ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি করার পর স্ট্রাইকার আর্লিং হালান্ড নিজেই স্বীকার করেন তিনি ‘অনেক ক্লান্ত’ এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে তার পক্ষে খেলা অসম্ভব হতো।

হালান্ড এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ডের মতো আরো অনেক খেলোয়াড়ই গেল মৌসুমে ক্লাবে ব্যস্ত সময় কাটিয়েছেন। এর ফলে তাদের শরীরে এক ধরনের দীর্ঘস্থায়ী ধকল তৈরি হয়েছে, যা মাত্র কয়েক দিনে পুরোপুরি কাটিয়ে ওঠা অসম্ভব। এমনটি চিন্তা করে ফ্রান্সের বিপক্ষে নরওয়ের শেষ গ্রুপ ম্যাচে একাদশের দশজন খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিল কোচ। 

তবে নরওয়ের প্রধান কোচ স্টালে সোলবাকেন বলেছেন, ফ্রান্স ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই হালান্ড প্রায় শেষ পর্যায়ে ছিলেন, যা ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে নরওয়ের সমর্থকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউএই প্রো লিগের ক্লাব আল নাসরের চিকিৎসক ডম রে জানিয়েছেন,  টুর্নামেন্টের এই পর্যায়ে এসে খেলোয়াড়দের জমানো দীর্ঘস্থায়ী ক্লান্তি ৫ দিনে দূর করা অসম্ভব হলেও, সঠিক বিশ্রামের মাধ্যমে ম্যাচের দিন মাঠে নামার আগে তাদের উল্লেখযোগ্য মাত্রায় চনমনে করে তোলা সম্ভব।

তবে শারীরিক ধকলের সর্বোচ্চ ক্লান্তি সাধারণত ম্যাচ শেষের ৪৮ থেকে ৭২ ঘণ্টার থাকে। যা ৯৬ ঘণ্টা পর অর্থাৎ পঞ্চম দিনে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে যোগ করেন তিনি।

রবিবার (৫ জুলাই) শেষ ১৬-র এই হাই-ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।

বিশ্বকাপের মাঝেই রেকর্ড গড়লেন ইংলিশ খেলোয়াড় অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মাঝেই রেকর্ড গড়লেন ইংলিশ খেলোয়াড় অ্যান্ডারসন
ছবি : রয়টার্স

প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে দলে ভেড়ানোর চুক্তি চূড়ান্ত করেছে ম্যান সিটি। বৃহস্পতিবার (২ জুলাই)  উভয় ক্লাব দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে ইতিহাসে সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড়ের রেকর্ড গড়লেন এই মিডফিল্ডার।

মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে অ্যান্ডারসন ইতিহাসের সবচেয়ে দামি ব্রিটিশ খেলোয়াড়ে পরিণত হলেন। এর আগে ডেকলান রাইসের জন্য আর্সেনালের দেওয়া ১০৫ মিলিয়ন পাউন্ডের রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।

ক্লাবের আর্থিক বিবরণ প্রকাশ না করলেও’ ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, মোট চুক্তির মূল্য ছিল ১১৬ মিলিয়ন পাউন্ড (১৫৩ মিলিয়ন ডলার) পর্যন্ত, যা ২০২৩ সালে জুড বেলিংহ্যামের জন্য বরুসিয়া ডর্টমুন্ডকে রিয়াল মাদ্রিদের দিতে সম্মত হওয়া ১১৫ মিলিয়ন পাউন্ডের অফারটি ছাড়িয়ে গেছে।

ম্যান সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ২৩ বছর বয়সী অ্যান্ডারসন বর্তমানে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলছেন। কানসাসে তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেছেন। ইংল্যান্ডে ফেরার পর দলবদলের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে।

এর ফলে অ্যান্ডারসন ম্যানচেস্টার সিটির সবচেয়ে দামি খেলোয়াড় হলেন। যা ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে উইঙ্গার জ্যাক গ্রিলিশকে কিনতে খরচ করা ১০০ মিলিয়ন পাউন্ডকেও ছাড়িয়ে গেছে।