• ই-পেপার

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

বিশেষজ্ঞদের চোখে ওটা পেনাল্টি ছিল না, সেনেগালের কোচের মত কি

ক্রীড়া ডেস্ক
বিশেষজ্ঞদের চোখে ওটা পেনাল্টি ছিল না, সেনেগালের কোচের মত কি
বেলজিয়ামের পেনাল্টি পাওয়ার আগে ফাউলের মুহূর্তটি। ছবি : রয়টার্স

সিয়াটলে ম্যাচ শেষ হতে তখন কয়েক মুহূর্ত বাকি ছিল। এরপরেই ভাগ্যের খেলায় মাতলেন সেনেগাল-বেলজিয়ামের ফুটবলাররা। টাইব্রেকারের কথা বলছি আরকি।

কিন্তু, না। অতিরিক্ত সময় শেষ হয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি পেল বেলজিয়াম। ম্যাচ জয়ের এমন সুবর্ণ সুযোগ মিস করলেন না ইউরি টিলেমান্স। সফল স্পটকিক নিয়ে বেলজিয়ামকে অবিশ্বাস্য জয় এনে দিলেন অধিনায়ক।

ম্যাচের একদম শেষ মুহূর্তে রেফারি হেক্টর মার্তিনেজ পেনাল্টি দেওয়া—তা নিয়ে এখন চলছে বিতর্ক। অনেকের মতে, টিলেমান্সকে যখন ফাউল করেন লামিনে কামারা তখন স্পর্শটা হালকা ছিল। ম্যাচের এমন মুহূর্তে সিদ্ধান্তটা না দিলেই পারতেন রেফারি। 

ভিএআরে দেওয়া পেনাল্টি নিয়ে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলেছেন, ‘আমার সত্যিই মনে হয় না ওটা পেনাল্টি। টিলেমান্স যদি বল স্পর্শ করার পর লাথি খেতেন, তাহলে পেনাল্টি দেওয়া যেত।’

বিপরীতে পেনাল্টি নিয়ে বড় প্রশ্ন তুলেছেন জন ওবি মিকেল। নাইজেরিয়ার সাবেক অধিনায়কের মতে, পেনাল্টি এখন দল দেখে দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, ‘কারা খেলছে, তার ওপর যেন এখন খেলার নিয়ম নির্ভর করছে। একই কাজ অন্যরা করলে পেনাল্টি দেওয়া হতো না।’

তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে চাইলেন না সেনেগালের কোচ পাপে থিয়াও। তিনি শুধু বললেন, ‘এই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে চাই না। পেনাল্টির ব্যাপারে আমাদের একেকজনের দৃষ্টিভঙ্গি বা মতামত একেক রকম। রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য না করে, এ নিয়ে আমি কথা না বাড়ানোই ভালো মনে করছি।’

অথচ, বিতর্কিত পেনাল্টির আগে ম্যাচটা সেনেগালের হাতেই ছিল। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। সেখান থেকে ৩ মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান রোমেলু লুকাকু ও টিলেমান্স। আর অতিরিক্ত সময়ের ১২৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন টিলেমান্স।

শেষ বাঁশি বাজার পর তাই আনন্দে আত্মহারা হলেন লুকাকু-টিলেমান্সরা। বিপরীতে সেনেগালের শিবিরে তখন কান্নার রোল। হারের দায়ে যেন কামারা বেশিই কাঁদলেন। সতীর্থরা অবশ্য নিজেদের আবেগ সামলিয়ে তাকে সান্ত্বনা দিলেন। তবুও থামছিল না তার চোখের পানি।

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক
১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
ফ্রি কিকে গোল করার পর সতীর্থদের সঙ্গে টিলম্যানের উদযাপন। ছবি : রয়টার্স

নায়ক থেকে খলনায়ক হতে পারতেন ফ্লোরিয়ান বালোগান। সেটা হতে দেননি তার সতীর্থরা। উল্টো ৮২ মিনিটে দুর্দান্ত এক গোল করে যুক্তরাষ্ট্রকে জয় এনে দিয়েছেন মালিক টিলম্যান।

সান ফ্রান্সিসকোয় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তাদের জয়ে স্বাগতিকদের ষোলোকলা পূর্ণ হয়েছে। বিশ্বকাপের তিন আয়োজকই শেষ ষোলো নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের আগে মেক্সিকো ও কানাডাও পরের রাউন্ডে সুযোগ পেয়েছে।

হাসিমুখে মাঠ ছাড়ার আগে বড় ধাক্কা খেয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোলের নায়ক বালোগানকে হারায় তারা। এরিয়াল বল দখলের লড়াইয়ে বসনিয়ার মুহারোমোভিচের পায়ে পাড়া দেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার। ভিএআরে ফাউলের মুহূর্তটি দেখার পর শাস্তি হিসেবে বালোগানকে লাল কার্ড দেখান রেফারি।

এতে করে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় যুক্তরাষ্ট্রকে। তবে প্রতিপক্ষের ১০ জনের সুবিধা নিতে পারেনি বসনিয়া। অথচ, তাদের সুযোগ ছিল সমতায় ফেরার। ৪৫ মিনিটে করা বালোগানের এক গোলেই তো ততক্ষণে এগিয়ে ছিল প্রতিপক্ষ।

সমতায় তো ফিরতে পারেনি উল্টো আরেকটি গোল হজম করে বসনিয়া। ম্যাচের ৮২ মিনিটে দারুণ এক ফ্রি কিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলটি করেন টিলম্যান। তার আগে বক্সের মধ্যে থেকে বসনিয়ার গোলরক্ষককে একা পেয়ে তার পায়ের ফাঁক গলে গোলটি করেন বালোগান। যুক্তরাষ্ট্রের স্কোর ২-০ না হয়ে আরও বাড়তে পারত। কেননা অফসাইডে তাদের ২টি গোল বাতিল হয়েছে।

৩ মিনিটের ব্যবধানে ২ গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
৩ মিনিটের ব্যবধানে ২ গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল বেলজিয়াম

সিয়াটলে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নাটকীয়তা দেখাল বেলজিয়াম ও সেনেগাল। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচের অন্তিম মুহূর্তে তা শোধ করে সাদিও মানেদের স্তব্ধ করে দিয়েছে লুকাকুরা।

প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল। বিরতির পর ইসমাইলা সারের গোলে লিড ডাবল করে মানের দল।

ম্যাচ একপ্রকার যখন নিশ্চিত, শুধু জয় উদযাপনই বাকি সেনেগালের এমন সময় ৮৬ মিনিটে ১ গোল শোধ করেন রোমেলু লুকাকু। এর তিন মিনিটের মাথায় ইউরি টিলেমান্সের গোলে অবিশ্বাস্যভাবে ২-২ গোলে সমতা ফেরায় বেলজিয়াম।

এতে নির্ধারিত সময় শেষে ম্যাচ সমতায় থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে খেলা।

বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে সেনেগাল

ক্রীড়া ডেস্ক
বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে সেনেগাল
ছবি : রয়টার্স

সিয়াটলে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল। প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল।

বাঁ দিক থেকে সাদিও মানের বাড়ানো দুর্দান্ত এক বাঁকানো ক্রস থেকে ইসমাইলা সারের নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও তা ফিরে আসে পোস্টে লেগে।

তবে ফিরে আসা বলে সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা। এই গোলের লিড নিয়েই বিরতিতে গেছে সেনেগাল।