• ই-পেপার

ঘানার সমর্থকদের কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

বিশেষ অনুশীলন সেশনে লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
বিশেষ অনুশীলন সেশনে লিওনেল মেসি

চলমান বিশ্বকাপে নিজের সেরা ফর্মে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২ ম্যাচে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন শীর্ষে। গেল সোমবার ৩৯ বছর বয়সে পদার্পণের দিন বিশেষ অনুশীলন সেশনের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়,  ৩৯ বছর বয়সী এই মহাতারকা জন্মদিন উদযাপনের পর, বিশেষ অনুশীলনে যোগ দিয়েছেন। সেখানে তাকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভারোত্তোলন, আপার-বডি ও আর্মস স্ট্রেংথ এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে দেখা যায়। যা প্রমাণ করে বয়স বাড়লেও তার ফিটনেস এখনো বিশ্বমানের।

বিশ্বকাপে লিওনেল মেসি যেন তার ক্যারিয়ারের সেরা সময়ের ফর্ম ফিরিয়ে এনেছেন। তিনি মাঠের পারফরম্যান্স দিয়ে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ইতিহাস গড়ছেন।

আর্জেন্টিনা দল এখন ড্যালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে জর্দানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটির জন্য নিবিড় প্রস্তুতি নিচ্ছে। যা আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হবে। দলটির মূল লক্ষ্য শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের ধাপে যাওয়া। 

কোচ লিওনেল স্কালোনি মেসির জন্য এমন একটি রণকৌশল তৈরি করেছেন, যাতে মেসি মাঠের অপ্রয়োজনীয় দৌড়াদৌড়ি কমিয়ে নিজের শক্তি জমিয়ে রাখতে পারেন। সুযোগ বুঝে প্রতিপক্ষের বক্সে ফাইনাল থার্ডে নিখুঁত ফিনিশিং দিতে পারেন।

নেইমারের ছেলেকে নিরাপত্তাকর্মীদের বাধা, অতঃপর...

ক্রীড়া ডেস্ক
নেইমারের ছেলেকে নিরাপত্তাকর্মীদের বাধা, অতঃপর...
নিরাপত্তাকর্মীর বাধার সম্মুখীন হয় দাভি লুকা। ছবি: ভিডিও থেকে নেওয়া

ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার পর গ্যালারির দিকে যান নেইমার জুনিয়র, যেখানে ছিল তার পরিবারের সদস্যরা। 

বাবাকে দেখতেই গ্যালারি থেকে মাঠে নেমে আসার চেষ্টা করে নেইমারের ছেলে দাভি লুকা। কিন্তু ১৪ বছর বয়সী এই কিশোরকে চিনতেই পারেননি নিরাপত্তাকর্মীরা। 

একবার নয়; দুইবার লুকাকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। ছেলেকে বারবার আটকা যেতে দেখে ব্রাজিলিয়ান তারকা নিজেই এগিয়ে যান এবং পরিচয় জানিয়ে ছাড়িয়ে নেন। 

এরপর নেইমারের ডাকে ছুটে আসে দাভি লুকা। আবেগঘন এক আলিঙ্গনে মেতে ওঠেন বাবা-ছেলে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে এই ঘটনা ঘটে। 

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের সেরা হয়েই নকআউট পর্বে উঠেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

এই ম্যাচ দিয়েই ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে খেলতে নেমেছেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে তাকে বদলি নামান কোচ কার্লো আনচেলত্তি। গোল না পেলেও অল্প সময়ে তিনটি সুযোগ সৃষ্টি করেন নেইমার। এর মধ্যে একটি শট ছিল লক্ষ্যে। বলে মোট স্পর্শ করেন ২৪ বার। 

নেইমারের চার সন্তানের মধ্যে সবার বড় দাভি লুকা। ব্রাজিলিয়ান তারকার সাবেক প্রেমিকা কারোলিনা দান্তাস লুকাকে জন্ম দেন। 

নদীতে ডুবে প্রাণ হারালেন তরুণ ফরাসি ফুটবলার

ক্রীড়া ডেস্ক
নদীতে ডুবে প্রাণ হারালেন তরুণ ফরাসি ফুটবলার

ফ্রান্সের লিওঁ শহরের রোন নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন ফরাসি ফুটবলার কেনজো কিস। দেশটির চলমান তীব্র দাবদাহে শরীর শীতল করতে তিন বন্ধুর সঙ্গে নদীটিতে নেমেছিলেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। গেল সোমবার গুরুতর অবস্থায় নদী থেকে উদ্ধার করেন জরুরি সেবা কর্মীরা। পরে হাসপাতালে নিলে প্রাণ হারান তিনি। ফরাসি লিগ টুয়ের দল গুইনগাম্পের হয়ে খেলতেন তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে বেশ কয়েক দিন ধরেই তীব্র গরম অনুভূত হয়। দেশটির কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। গরমে শীতল হতে নদীতে নেমে নিখোঁজ হন কিসসহ তিন বন্ধু। 

পরে জরুরি উদ্ধারকর্মীরা তার বাকি তিন বন্ধুকে জীবিত উদ্ধার করতে পারলেও কিস পানির নিচে তলিয়ে যান এবং তাকে সবার শেষে উদ্ধার করা হয়। 

আশঙ্কাজনক অবস্থায় পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান চিকিৎসকরা।

 জানা যায়, দূর্ঘটনা ঘটা পার্ক দে লা ফেইসিন অংশে তীব্র স্রোতের কারণে সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। নদীর ওই অংশ কিস ও তার তিন বন্ধু নামলে তীব্র স্রোতের মুখে তলিয়ে যায়। 

চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু জানিয়েছেন, গেল বৃহস্পতিবার থেকে ফ্রান্সে তীব্র দাবদাহে শরীর শীতল করতে নদীতে নেমে চল্লিশ জন ডুবে মারা গেছে।

এদিকে গত বছর গুইনগাম্পে যোগ দেওয়ার আগে কিয়েস লিওঁ এবং সাঁ-এতিয়েনের যুব দলের হয়ে খেলেছেন তিনি। তার এই আকস্মিক মৃত্যুতে গুইনগাম্পে  এবং সেন্ট-এতিয়েন ক্লাব গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

বাগদান সারলেন বিশ্বের ‘সবচেয়ে আবেদনময়ী’ ফুটবলার

ক্রীড়া ডেস্ক
বাগদান সারলেন বিশ্বের ‘সবচেয়ে আবেদনময়ী’ ফুটবলার
আলিশা লেহমানকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ফুটবলার মনে করা হয়। ছবি : ইনস্টাগ্রাম

তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বা আবেদনময়ী ফুটবলার। হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিতে খেলেন বলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও তিনি পরিচিত নাম।

সেই আলিশা লেহমান এবার বাগদানের ঘোষণা দিলেন। প্রেমিক মন্টেল ম্যাকেঞ্জির সঙ্গে গতকাল শুভ কাজ সেরে ফেলেছেন আলিশা। ২৭ বছর বয়সী এই সুইস ফুটবলারের ‘হবু স্বামী’ ম্যাকেঞ্জি ইংল্যান্ডের একজন টেলিভিশন ব্যক্তিত্ব; একই সঙ্গে আধা-পেশাদার ফুটবলার। 

এ বছরের শুরুর দিকে আলিশা ও ম্যাকেঞ্জির মন দেওয়া-নেওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তারা জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নিলেন।  

২৮ বছর বয়সী ম্যাকেঞ্জির সঙ্গে বাগদানের ছবি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আলিশা। লিখেছেন, ‘চিরদিনের জন্য, সব সময়।’

Engage
ম্যাকেঞ্জির প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন আলিশা। ছবি: ইন্সটাগ্রাম

সমুদ্রসৈকতে এক রোমান্টিক মুহূর্তে হাঁটু গেড়ে বসে আলিশাকে বিয়ের প্রস্তাব দেন ম্যাকেঞ্জি। বিশেষ সন্ধ্যায় আলিশা কালো রঙের একটি ছোট জামা পরেন, যেটিতে ছিল সাদা বর্ডার। পায়ে ছিল সাদা স্যান্ডেল। তার সোনালি চুল ছিল খোলা। 

অন্যদিকে ম্যাকেঞ্জিকে দেখা যায় ক্রিম রঙের হাতাকাটা জাম্পার, শর্টস ও ট্রেইনার্স পরে বেশ স্টাইলিশ লুকে।

ম্যাকেঞ্জির প্রস্তাবে আলিশা ‘হ্যাঁ’ বলতেই একে-অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের সেই রোমান্টিক মুহূর্তের ছবিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

একসময় সুইজারল্যান্ড দলের সতীর্থ রামোনা বাচমানের সঙ্গে সম্পর্ক ছিল আলিশার। পরবর্তীতে ব্রাজিলিয়ান ফুটবলার দগলাস লুইজের প্রেমে পড়েন।
লুইজ যখন যে ক্লাবে খেলতেন, আলিশাও সেই ক্লাবের নারী দলে চুক্তিবদ্ধ হতেন। অ্যাস্টন ভিলার পর জুভেন্টাসে একসঙ্গে ছিলেন তারা। তবে গত বছর তারা আলাদা হয়ে যান। 

PIC
হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিতে খেলেন আলিশা লেহমান। ছবি: সংগৃহীত

আলিশা এ বছরই হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিতে যোগ দেন।