• ই-পেপার

নেইমারের ছেলেকে নিরাপত্তাকর্মীদের বাধা, অতঃপর...

এক ম্যাচ খেলেই বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ শেখ মেহেদী

ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ খেলেই বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ শেখ মেহেদী
বাংলাদেশ দলের স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির চিকিৎসা ছাড়পত্র না পাওয়ায় সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

মিরাজের চোটে শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলে ডাক পান শেখ মেহেদী। মিরাজ সেরে না ওঠায় একাদশেও সুযোগ মেলে তার।
২০২৩ সালের পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরে ৩৭ রানে ১ উইকেট নেন মেহেদী, ব্যাট হাতে করেন মাত্র ৩ রান। তিন বছর পর ফেরা মেহেদী ওই ম্যাচটা খেলেই দল থেকে বাদ পড়লেন।  

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি মেহেদীকে। চোট থেকে সেরে ওঠায় অধিনায়ক হয়েই জিম্বাবুয়েতে যাচ্ছেন মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের দলে রাখা হয়েছে লিটন দাসকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাঁ পায়ের পেশির চোটে পড়েছিলেন লিটন। ৪৮ রান নিয়ে মাঠ ছাড়লেও শেষ দিকে ব্যাটিংয়ে ফিরে ফিফটি পূরণ করেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না লিটন। 

২৮ জুন শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ ১৫ জুলাই থেকে। 

বাংলাদেশ ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

স্কটল্যান্ডের পাবে সবাইকে তাক লাগিয়ে দিলেন ডাচ সমর্থক

ক্রীড়া ডেস্ক
স্কটল্যান্ডের পাবে সবাইকে তাক লাগিয়ে দিলেন ডাচ সমর্থক

বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম সুইডেনের মধ্যকার ম্যাচে ঘটল এক অভিনব ঘটনা। ম্যাচ চলাকালীন স্কটল্যান্ডের ফোর্ট উইলিয়ামের ‘সানিজ স্পোর্টস বার’ নেদারল্যান্ডসের এক ফুটবল সমর্থক একসঙ্গে ২৬ গ্লাস বিয়ার বহন করে পরিবেশন করলেন। এতে পাবের সবাইকে স্তব্ধ হয়ে যায়। এমন একটি ভিডিও স্যোশাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে লাখো মানুষ তার এই অভাবনীয় কৌশলের প্রশংসাও করেছেন।
 
ভিডিওতে দেখা গেছে, নেদারল্যান্ডসের এক ফুটবল সমর্থক কোনো ট্রে ছাড়াই একসঙ্গে ২৬ গ্লাস বিয়ার বহন করছেন। নেদারল্যান্ডস বনাম সুইডেনের মধ্যকার ম্যাচটি দেখার সময় ওই ব্যক্তি তার বন্ধুদের জন্য ২৬ গ্লাস বিয়ারের অর্ডার দেন। বারের কর্মচারীরা তাকে ট্রে দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকৃতি জানান। 

এরপর অত্যন্ত নিখুঁত ভারসাম্য বজায় রেখে বিশাল এক বিয়ারের স্তূপ বুকে জড়িয়ে ধরে কোনো ড্রপ না ফেলে টেবিল পর্যন্ত হেঁটে যান। বন্ধুদের মাঝে বিতরণ করেন। অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়লে লাখো মানুষ তার এই অভাবনীয় কৌশলের প্রশংসা করেন।

বিশেষ অনুশীলন সেশনে লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
বিশেষ অনুশীলন সেশনে লিওনেল মেসি

চলমান বিশ্বকাপে নিজের সেরা ফর্মে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২ ম্যাচে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন শীর্ষে। গেল সোমবার ৩৯ বছর বয়সে পদার্পণের দিন বিশেষ অনুশীলন সেশনের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়,  ৩৯ বছর বয়সী এই মহাতারকা জন্মদিন উদযাপনের পর, বিশেষ অনুশীলনে যোগ দিয়েছেন। সেখানে তাকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভারোত্তোলন, আপার-বডি ও আর্মস স্ট্রেংথ এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে দেখা যায়। যা প্রমাণ করে বয়স বাড়লেও তার ফিটনেস এখনো বিশ্বমানের।

বিশ্বকাপে লিওনেল মেসি যেন তার ক্যারিয়ারের সেরা সময়ের ফর্ম ফিরিয়ে এনেছেন। তিনি মাঠের পারফরম্যান্স দিয়ে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ইতিহাস গড়ছেন।

আর্জেন্টিনা দল এখন ড্যালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে জর্দানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটির জন্য নিবিড় প্রস্তুতি নিচ্ছে। যা আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হবে। দলটির মূল লক্ষ্য শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের ধাপে যাওয়া। 

কোচ লিওনেল স্কালোনি মেসির জন্য এমন একটি রণকৌশল তৈরি করেছেন, যাতে মেসি মাঠের অপ্রয়োজনীয় দৌড়াদৌড়ি কমিয়ে নিজের শক্তি জমিয়ে রাখতে পারেন। সুযোগ বুঝে প্রতিপক্ষের বক্সে ফাইনাল থার্ডে নিখুঁত ফিনিশিং দিতে পারেন।

নদীতে ডুবে প্রাণ হারালেন তরুণ ফরাসি ফুটবলার

ক্রীড়া ডেস্ক
নদীতে ডুবে প্রাণ হারালেন তরুণ ফরাসি ফুটবলার

ফ্রান্সের লিওঁ শহরের রোন নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন ফরাসি ফুটবলার কেনজো কিস। দেশটির চলমান তীব্র দাবদাহে শরীর শীতল করতে তিন বন্ধুর সঙ্গে নদীটিতে নেমেছিলেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। গেল সোমবার গুরুতর অবস্থায় নদী থেকে উদ্ধার করেন জরুরি সেবা কর্মীরা। পরে হাসপাতালে নিলে প্রাণ হারান তিনি। ফরাসি লিগ টুয়ের দল গুইনগাম্পের হয়ে খেলতেন তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে বেশ কয়েক দিন ধরেই তীব্র গরম অনুভূত হয়। দেশটির কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। গরমে শীতল হতে নদীতে নেমে নিখোঁজ হন কিসসহ তিন বন্ধু। 

পরে জরুরি উদ্ধারকর্মীরা তার বাকি তিন বন্ধুকে জীবিত উদ্ধার করতে পারলেও কিস পানির নিচে তলিয়ে যান এবং তাকে সবার শেষে উদ্ধার করা হয়। 

আশঙ্কাজনক অবস্থায় পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান চিকিৎসকরা।

 জানা যায়, দূর্ঘটনা ঘটা পার্ক দে লা ফেইসিন অংশে তীব্র স্রোতের কারণে সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। নদীর ওই অংশ কিস ও তার তিন বন্ধু নামলে তীব্র স্রোতের মুখে তলিয়ে যায়। 

চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু জানিয়েছেন, গেল বৃহস্পতিবার থেকে ফ্রান্সে তীব্র দাবদাহে শরীর শীতল করতে নদীতে নেমে চল্লিশ জন ডুবে মারা গেছে।

এদিকে গত বছর গুইনগাম্পে যোগ দেওয়ার আগে কিয়েস লিওঁ এবং সাঁ-এতিয়েনের যুব দলের হয়ে খেলেছেন তিনি। তার এই আকস্মিক মৃত্যুতে গুইনগাম্পে  এবং সেন্ট-এতিয়েন ক্লাব গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে।