ক্যারিয়ারের শেষে এসে আজন্ম স্বপ্ন পূরণ করেছিলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে ট্রফি জিতে। এবার না পাওয়া আরেকটি আক্ষেপও পূরণ করলেন তিনি।
নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকটি তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম। তার হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করার পর ৮০ মিনিটে মাঠ ছাড়েন তিনি।
শুরুটা করেন ১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে। ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি।গোলটি করতে কোনো পরিশ্রম করতে হয়নি মেসিকে। শুধু ঠান্ডা মাথায় জালের পথ দেখিয়ে দিতে হয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে। ডি বক্সের অনেক বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন ম্যাক অ্যালেক্সিস ম্যাক- অ্যালিস্টার। সেটা ধরতে গিয়ে কিছুটা খেই হারিয়ে ফেলেন লুকা জিদান, সামনেই থাকা মেসি বাঁ পায়ে শুধু আলতো টোকা দেন।
৬৬ মিনিটে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকও পেতে পারতেন তিনি। তবে তার হ্যাটট্রিকে বাধা হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা। কর্নারের বিনিময়ে আলজেরিয়াকে তৃতীয় গোল হজম করা থেকে বাঁচান। সে যাত্রায় মেসিকে হ্যাটট্রিক করতে না দিলেও, ৭৬ মিনিটে ঠিকই আদায় করে নিলেন মেসি। ডি বক্সের কাছাকাছি থেকে আরেকটি দুর্দান্ত শটে।




