• ই-পেপার

প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়ে অবস্থান স্পষ্ট করল আইসিসি

বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখা যাবে মাই রবি অ্যাপে

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখা যাবে মাই রবি অ্যাপে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। বাংলাদেশেও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের জন্য। 

সেই উন্মাদনা আরো বাড়িয়ে তুলতে রবি নিয়ে এসেছে বিশেষ আয়োজন। বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে। 

এই উদ্যোগের ফলে ফুটবলপ্রেমীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। মাই রবি অ্যাপে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত থাকবে হাতের মুঠোয়।

মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি জানিয়েছে, গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে রবি সবসময় প্রতিশ্রুতি। বিশ্বকাপ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ সেই প্রতিশ্রুতির প্রতিফলন।

বিশ্বকাপ উপলক্ষে মাই রবি অ্যাপে গ্রাহকেরা কীভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, ফাইনাল হবে ১৯ জুলাই। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ১০ দলের মধ্যে আর্জেন্টিনাকে রেখেছেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ১০ দলের মধ্যে আর্জেন্টিনাকে রেখেছেন স্কালোনি

আসন্ন ফিফা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে আর্জেন্টিনা বাদে আরো ৯ দেশের নাম উল্লেখ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সম্প্রতি আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ডেইলি ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে  এই ভবিষ্যদ্বাণী করেন তিনি। তবে তার এই তাৎক্ষণিক ভবিষ্যদ্বাণী তালিকায় জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো ইউরোপীয় পরাশক্তিদের বাদ পড়া নিয়ে ফুটবল মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে। 

সাক্ষাৎকারে স্কালোনি স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা, মরক্কো এবং ক্রোয়েশিয়ার নাম উল্লেখ করেন। তবে কথা বলার সময় প্রথমে কিছু দলের নাম ভুলে সেগুলোকে যোগ করেন তিনি। তাতে মোট ৯টি দেশের সঙ্গে আর্জেন্টিনাকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নেন।

স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়েও, আর্জেন্টিনা, মরক্কো… আমি জানিই না কতগুলোর নাম বললাম, এর মধ্যেই কয়েকটার কথা ভুলে যাচ্ছি,” প্রধান কোচ বলতে থাকলেন এবং এরপর দশম একটি দলের নাম যোগ করলেন: “ক্রোয়েশিয়া, আমি ক্রোয়েশিয়ার কথা ভুলেই গিয়েছিলাম! আরো কয়েকটার কথাও ভুলে যাচ্ছি।”

এদিকে উল্লেখযোগ্য যারা বাদ পড়েছেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ইউরোপের অন্যতম ধারাবাহিক দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও বেলজিয়াম। এই তিন দলকে সম্ভাব্য ফাইনালিস্টের তালিকায় রাখেননি।

ইচ্ছাকৃতভাবে হোক কিংবা তাৎক্ষণিক আলোচনায় ভুলে যাওয়ার কারণে স্ক্যালোনির তালিকায় কিছু বড় নাম স্থান পায়নি এমনটি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

স্কালোনি আরো জানান, এই ১০ বা ১২ দলই মূলত টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়াই করবে এবং ফাইনালে ওঠার চেষ্টা করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জন্য ট্রফি ধরে রাখা অত্যন্ত কঠিন হবে বলেও তিনি মনে করেন।

ভারতের নতুন অধিনায়ক বাছাই নিয়ে কোচ-নির্বাচকের দ্বন্দ্ব!

ক্রীড়া ডেস্ক
ভারতের নতুন অধিনায়ক বাছাই নিয়ে কোচ-নির্বাচকের দ্বন্দ্ব!
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (বাঁয়ে) ও প্রধান নির্বাচক অজিত আগরকার। ছবি : সংগৃহীত

ভারত টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচনকে কেন্দ্র করে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের মধ্যে মতবিরোধের খবর ক্রিকেটবিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অথচ সেই সূর্যকুমারের অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সূর্যকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে দুটি কারণ সামনে এসেছে—(১) ব্যাট হাতে সাম্প্রতিক বাজে ফর্ম। বিশেষ করে সদ্য সমাপ্ত আইপিএলে ১৩ ইনিংসে ২০.৭৬ গড়ে ২৭০ রান মোটেও আহামরি কিছু নয়। (২) বয়সজনিত। আগামী সেপ্টেম্বরে তার বয়স ৩৬ বছর পূর্ণ হবে। 

সূর্যকুমারের এই শূন্য পদে কাকে বসানো হবে, তা নিয়েই গম্ভীর ও আগরকারের মধ্যে লেগেছে দ্বন্দ্ব।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে গম্ভীরের পছন্দ সঞ্জু স্যামসন। গম্ভীরের যুক্তি, আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসাবে দারুণ অভিজ্ঞতা আছে এবং দলের সিনিয়র ক্রিকেটার হিসেবেও তার গ্রহণযোগ্যতা আছে।

কিন্তু অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মতে, স্যামসনের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব আছে। তাই দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে তাকে বিবেচনায় নেওয়া উচিত হবে না। 

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আগরকারের প্রথম পছন্দ শ্রেয়াস আইয়ার। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একই বছর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের কথা মাথায় রেখে আইয়ারকে তৈরি করতে চান আগরকার।

এ ক্ষেত্রে নির্বাচক কমিটির যুক্তি, আইপিএলে আইয়ারের অধিনায়কত্বের রেকর্ড চমৎকার। ২০২৪ সালে আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই দলের পরামর্শক ছিলেন গম্ভীর।

২০২৫ আইপিএলেও পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন আইয়ার। এ বছর পাঞ্জাব পয়েন্ট তালিকার পাঁচে থেকে আইপিএল শেষ করলেও ব্যাট হাতে আইয়ার ছিলেন দুর্দান্ত ফর্মে। ১৪ ম্যাচে ১৬৮.৮১ স্ট্রাইক রেটে করেন ৪৯৮ রান। 

কিন্তু ক্রিকেটীয় চিন্তাভাবনা কিংবা মাঠের কৌশলগত দিক থেকে আইয়ারের চেয়ে স্যামসনকেই বেশি কার্যকর মনে করছেন গম্ভীর।

আলোচনায় আছে আরো তিনটি নাম—ঈশান কিষান, তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল।

তবে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচক কমিটির অনড় অবস্থানের কারণে আইয়ারকেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক করা হতে পারে। সহ-অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে তিলক ভার্মাকে। 

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঠিক করতে আগামী শনিবার মুম্বাইয়ে বৈঠকে বসবেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা।

শুরু করতে অধীর আগ্রহে আছি : নিকো পাজ

ক্রীড়া ডেস্ক
শুরু করতে অধীর আগ্রহে আছি : নিকো পাজ
ছবি : মুন্দো আলবিসেলেস্তে

নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল এবং নিকো পাজ সবাই আর্জেন্টিনা জাতীয় দল থেকে আলাদাভাবে অনুশীলন করেছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো রকম রিস্ক নিতে চান না কোচ লিওনেল স্কালোনি।

মলিনা, মন্তিয়েল এবং পাজ সবাই চোট থেকে সেরে উঠছেন বলে জানা গেছে। 

আর্জেন্টাইন তারকা নিকো পাজ ইনস্টাগ্রামে তার চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে লিখেছেন, ‘সুস্থ হওয়ার শেষ দিনগুলো। শুরু করার জন্য অধীর আগ্রহে আছি।’

আর্জেন্টিনা জাতীয় দল আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

গ্যাস্টন এডুলের তথ্য অনুযায়ী, কোচিং স্টাফ পাজের ওপর কড়া নজর রাখছেন এবং অনুশীলনে  সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি।