আসন্ন ৪৮ দলের ফিফা বিশ্বকাপে রেকর্ড দশ আফ্রিকান দেশ অংশ নেবে। যেখানে বহু তারকা খেলোয়াড় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম আফ্রিকান দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিল মরক্কো। তিন দেশে আয়োজিত বিশ্বকাপে প্রথম অংশ নিচ্ছে কেপ ভার্দে এবং ১৯৭৪ সালের পর প্রথমবারের বিশ্বকাপে ফিরেছে ডিআর কঙ্গো।
বিবিসি স্পোর্টস ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় নজর রাখার মতো আফ্রিকার সাতজন খেলোয়াড়কে বেছে নিয়েছে।
আন্তোয়ান সেমেনিয়ো : লন্ডনে জন্মগ্রহণকারী ঘানা জাতীয় দলের খেলোয়াড় আন্তোয়ান সেমেনিয়ো। ঘানার এই ফরোয়ার্ড গেল মাসে চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনালে অসাধারণ নৈপুণ্যই জয়সূচক গোল করে শিরোপা জিতাতে সাহায্য করে ম্যানসিটিকে। তবে প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে ব্যর্থ এই স্ট্রাইকার।
ইয়ান ডিওমান্ডে : ২০১৪ সালের পর আবার বিশ্বকাপে ফিরেছে ‘দ্য এলিফ্যান্টস’ খ্যাত আইভরি কোস্ট। দিদিয়ে দ্রগবার পর ইয়ান ডিওমান্ডেকে আইভরি কোস্ট সেরা তারকা মনে করা হচ্ছে। তিনি জার্মান বুন্দেসলিগার ক্লাব লিপজিগে নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন ইতিমধ্যে।
বিস্তারিত আসছে.....





