• ই-পেপার

চোট কাটিয়ে পুরোপুরি ফিটের পথে আর্জেন্টাইন তারকারা

মোসাদ্দেককে বাংলাদেশ দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

ক্রীড়া ডেস্ক
মোসাদ্দেককে বাংলাদেশ দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
৪ বছর আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। ছবি : ক্রিকইনফো

দীর্ঘ প্রতিক্ষার অবসান। ৪ বছর আবারও বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ ২০২২ সালে নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি।

মোসাদ্দেক ওয়ানডে খেলেছেন তারও ৩ মাস আগে। একই বছরের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন তিনি। প্রথম দুই ওয়ানডের ঘোষিত দলে আছেন তিনি।

তাতে ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের পুরস্কারই পেলেন মোসাদ্দেক। আবাহনী লিমিটেডের হয়ে ৩১০ রান করা ব্যাটার শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ১১ নম্বরে থাকলেও এবার বেশ ধারাবাহিক তিনি। ৩০ বছর বয়সী ব্যাটারের ৬ ইনিংস তারই প্রমাণ। ইনিংসগুলো হচ্ছে—১৭, ১০১, ৬২*, ৫৭, ৩০ ও ৪৩ (শুরুতে প্রথম ম্যাচ)।

আরো পড়ুন
৪ বছর পর বাংলাদেশ দলে মোসাদ্দেক

৪ বছর পর বাংলাদেশ দলে মোসাদ্দেক

 

দুর্দান্ত ফর্মের জন্যই দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। ১৬ সদস্যের দল ঘোষণায় সেটাই উল্লেখ করেছেন হাবিবুল বাশার সুমন। অলরাউন্ডারকে নেওয়ার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘আমাদের কাছে মনে হয়েছে যেখানে মোসাদ্দেককে আমরা চিন্তা করছি যেখানে আফিফ ব্যাটিং করে, নাম্বার সিক্স, সেখানে মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং নাম্বার সিক্সে হি ইজ মোর... তার স্কিল লেভেলটা আরো বেশি কাজে লাগবে আমাদের জন্য। সঙ্গে সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। আগেও খেলেছে, এমনকি প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে। একই সঙ্গে ওর যে অলরাউন্ডার এবিলিটি সেটাও আমরা কাজে লাগাতে পারব। কারণ তার বোলিং দক্ষতা বেশ কাজে লাগবে।’

ব্যাটের পাশাপাশি প্রিমিয়ার লিগে বোলিং দক্ষতার প্রমাণও দিয়েছেন মোসাদ্দেক। ৭ ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। তার ফেরাটা দলে ভারসাম্য রাখবে বলে মনে করেন হাবিবুল বাশার। সাবেক অধিনায়ক বলেছেন, ‘তিনি যদি আসেন আমাদের ব্যালেন্সটা আরেকটু ভালো হয়। আমরা পাঁচজন ব্যাটসম্যান নিয়ে খেলি, দেন নাম্বার সিক্স বোলারদের মাঝে মাঝে আমরা একটু অভাব অনুভব করি। আমার মনে হয় মোসাদ্দেক সেই কাজটা খুব ভালো মতো কভার করতে পারবে—ব্যাটিংয়ের সঙ্গে বোলিং দক্ষতা দিয়ে।’

প্রস্তুতি ম্যাচে হাইতির কাছে বিধ্বস্ত নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
প্রস্তুতি ম্যাচে হাইতির কাছে বিধ্বস্ত নিউজিল্যান্ড

প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাইতি। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে চার গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপসঙ্গী এই ক্যারিবীয়ান দলটি। যা হাইতির উচ্ছ্বসিত সমর্থকদের আনন্দিত করেছে এবং অল হোয়াইটস অধিনায়ক ক্রিস উডের একটি মাইলফলক ম্যাচকে ম্লান করে দিয়েছে।

ইন্টার মায়ামি সিএফ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই গোল করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া হাইতিকে লিডে এনে দেয় রুবেন প্রভিডেন্স। বিরতির ছয় মিনিট পর বদলি খেলোয়াড় হিসেবে ব্যবধান দ্বিগুণ করেন লেনি জোসেফ। 

ম্যাচের ৬০ মিনিটে এক দুর্দান্ত হেডে দলের তৃতীয় গোলটি করেন ফ্রানৎসদি পিয়েরো। এরপর মার্কুস লাক্রোয়া এক দূরপাল্লার রকেট শটে গোল করে ৪-০ ব্যবধানের বড় জয় তুলে নেয় বিশ্বকাপের সর্বনিম্ন র‍্যাংকিংয়ের দলটি থেকে।

তবে হাইতির প্রস্তুতি পর্ব কিছুটা ম্লান হয়ে যায় মিডফিল্ডার উডেনস্কি পিয়েরের ভিসা সমস্যায়। কারণ তিনি এখনো দেশেই অবস্থান করছেন। মার্কিন কর্তৃপক্ষ অনেক দেরিতে তার ভিসা অনুমোদন করায় পিয়ের নিউজিল্যান্ডারদের বিপক্ষে খেলতে পারেননি।

এদিকে দল হারলেও নিউজিল্যান্ডের অধিনায়ক উড গড়েছেন এক ব্যক্তিগত মাইলফলক। হাইতির বিপক্ষের ম্যাচ দিয়ে দেশের হয়ে খেলেছেন সর্বাধিক ৮৯ ম্যাচ।

৪ বছর পর বাংলাদেশ দলে মোসাদ্দেক

ক্রীড়া ডেস্ক
৪ বছর পর বাংলাদেশ দলে মোসাদ্দেক
ছবি : ফেসবুক

বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে থাকবে ঠিক তখনই সীমিত সংস্করণ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। দ্বিপক্ষীয় সিরিজকে সামনে রেখেই আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্কোয়াডটি অবশ্য প্রথম দুই ওয়ানডের জন্য। ঘরের মাঠের সিরিজ দিয়ে দলে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলে সুযোগ পাওয়ায় ৪ বছরের অপেক্ষার অবসান হচ্ছে তার। সর্বশেষ ২০২২ সালের আগস্টে শেষ ওয়ানডেটি খেলেছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। 

১৬ সদস্যের দলে ফিরেছেন সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও। সোহান-মোসাদ্দেককে জায়গা দিতে বাদ পড়েছেন কিউইদের বিপক্ষে খেলা আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কন।

ফুটবল বিশ্বকাপ শুরুর দুই দিন আগে দ্বিপক্ষীয় সিরিজটি শুরু হবে। আগামী ৯ জুন শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যথারীতি নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। বাকি দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন। সব ম্যাচ মিরপুরে। অন্যদিকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। 

বাংলাদেশের স্কোয়াড :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

যোগ করা সময়ে সাগরিকার গোল, নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
যোগ করা সময়ে সাগরিকার গোল, নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছবি : মীর ফরিদ, গোয়া থেকে

বাংলাদেশ ২-১ নেপাল

বল নেপালের গোললাইন পেরিয়ে যেতেই উদযাপন শুরু করলেন মোসাম্মৎ সাগরিকা। উদযাপনে তার সঙ্গী হতে ছুটে এলেন বাকি সতীর্থরা। 

গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে আজ একজনই ছিলেন। তার গর্জন ও উচ্ছ্বাসটা যেন মুহূর্তেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ছড়িয়ে পড়ল। 

রেফারির শেষ বাঁশি বাজাতে তখন মিনিট কয়েক বাকি। সেই সময় সাগরিকা যখন গোল করলেন, তখন সবাই ধরেই নিয়েছেন বাংলাদেশের শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়া সময়ের ব্যাপার মাত্র। 

শেষ পর্যন্ত সেটিই হলো। পিছিয়ে পড়েও নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ।

রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী শুক্রবার (৫ জুন) হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ। 

SPORTS
গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে এক সমর্থক। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

ম্যাচ তখন ১-১ সমতায়। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র দারুণ নৈপুণ্য দেখিয়ে বল বাড়ান গোলমুখে। নিখুঁত টোকায় বাকি কাজ সারেন সাগরিকা। বাংলাদেশের আরেক গোল করেন ঋতুপর্ণা চাকমা। 

সাফের গত দুই ফাইনালে নেপালকে তাদের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের ফাইনালের স্কোরলাইনের পুনরাবৃত্তি হয়ে গোয়ার সেমিফাইনালে।

আজ তিন পরিবর্তন এনে একাদশ সাজান বাংলাদেশ কোচ পিটার বাটলার। ভারত ম্যাচে খেলা মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও সুরমা জান্নাতের বদলে খেলান আফঈদা খন্দকার, উমেহ্লা মারমা ও সুরভী আকন্দ প্রীতিকে। আগের দিন মা হারানো অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমকেও রাখেন বেঞ্চে।

 

শুরু থেকেই অগোছালো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মারিয়ার পাসগুলো হচ্ছিল না নিখুঁত। রক্ষণও ছিল না জমাট। নেপাল তাই আধিপত্য দেখাতে থাকে। ২২ মিনিটে এগিয়েও যায় তারা।

কর্নারের পর মিলি আক্তার দুর্বল ফিস্টে ক্লিয়ার করতে পারেননি পুরোপুরি। বক্সে জটলার ভেতরে বল পেয়ে গীতা রানি চিপ শটে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচে ফিরতে বাটলার দুটি পরিবর্তন আনেন ৩৮ মিনিটে। উমেহ্লা ও প্রীতিকে তুলে শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনকে নামান কোচ। এরপর বাংলাদেশের খেলায় গতি ফেরে।

Sheuly
মা হারানো শিউলি আজিমকে সান্ত্বনা দেন সতীর্থরা। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

৪৫ মিনিটে দৃষ্টিনন্দন অলিম্পিক গোলে (কর্নার কিক থেকে গোল) দলে স্বস্তি ফেরান সর্বশেষ ফাইনালে জয়সূচক গোল করা ঋতুপর্ণা। ডান দিক থেকে এই ফরোয়ার্ডের কর্নার কিকে বল নেপাল গোলকিপার আঞ্জিলা সুব্বাকে ফাঁকি দিয়ে সরাসরি দূরের পোস্ট লেগে জালে জড়ায়।

ম্যাচের শেষ ভাগে আনিকা রানিয়া সিদ্দিকীকে তুলে সাগরিকাকে নামান কোচ বাটলার। সেই সাগরিকার গোলই বাংলাদেশকে ফাইনালে পৌঁছে দেয়।