• ই-পেপার

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মার্শ, বাংলাদেশে কি আসবেন

বরখাস্ত হলেন এসি মিলানের কোচ

ক্রীড়া ডেস্ক
বরখাস্ত হলেন এসি মিলানের কোচ

ইতালিয়ান লিগ সিরি-এর চলতি মৌসুমে এসি মিলামের ভরাডুবিতে কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সদ্য শেষ হওয়া মৌসুমটিকে  ‘দ্ব্যর্থহীন ব্যর্থতা’  হিসেবে আখ্যায়িত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিগের শেষ ম্যাচে ক্যাগলিয়ারির কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে যায় এসি মিলান। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়  ক্লাবটি। 

ক্লাবের এই চরম ব্যর্থতায় বড় ধরনের ছাঁটাই অভিযান শুরু করেছে মিলানের মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল।

আরো পড়ুন
ছিটকে গেল মিলান-জুভেন্টাস, প্রথমবার চ্যাম্পিয়নস লিগে কোমো

ছিটকে গেল মিলান-জুভেন্টাস, প্রথমবার চ্যাম্পিয়নস লিগে কোমো

 

২০২৪-২৫ মৌসুমে পয়েন্ট টেবিলের চারের নিচে থেকে মৌসুম শেষ করায় মিস করে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়নস লিগ। সদ্য শেষ হওয়া আসরে তাই লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা, যা পূরণে ব্যর্থ হয়েছে কোচ মাসিমিলিয়ানোর শিষ্যরা। 

তবে মৌসুমের বেশির ভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে ছিল ক্লাবটি। শেষের দিকে ধারাবাহিকভাবে বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট তালিকার চার থেকে ছিটকে যায়িএসি মিলান।

ঘরের মাঠ সান সিরোতে ক্যাগলিয়ারির বিপক্ষে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগের টিকিট হারায়।

আরো পড়ুন
হালান্ড ও ওডেগার্ডকে রেখে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

হালান্ড ও ওডেগার্ডকে রেখে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

 

অ্যালেগ্রির পাশাপাশি ক্লাবের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদেরও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  ব্যাপক সমালোচনা সত্ত্বেও ক্লাবের কিংবদন্তি এবং রেডবার্ডের বিশেষ উপদেষ্টা জ্লাতান ইব্রাহিমোভিচ স্বপদে বহাল রয়েছে।

আগামী ২০২৬-২৭ মৌসুমে এসি মিলান জুভেন্টাসের সাথে ইউরোপা লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্লাবটির পক্ষ থেকে শিগগিরই নতুন কোচ এবং নতুন ফুটবল পরিচালনা পর্ষদ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে জানা গেছে।

সব ম্যাচ যুক্তরাষ্ট্রে, কিন্তু ইরানের বিশ্বকাপ প্রস্তুতি মেক্সিকোয় কেন

ক্রীড়া ডেস্ক
সব ম্যাচ যুক্তরাষ্ট্রে, কিন্তু ইরানের বিশ্বকাপ প্রস্তুতি মেক্সিকোয় কেন
বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইরান দল। ছবি : এক্স

ফিফা বিশ্বকাপ-২০২৬ শুরু হতে আর বাকি সপ্তাহ দুয়েক। তবে ইরান নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে খেলবে কি না, এ নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত ফিফার প্রতিশ্রুতির পর ইরান ফুটবল ফেডারেশন মার্কিন মুলুকেই দল পাঠাতে রাজি হয়েছে। 

সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসনে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা ইরান দলের। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এবার মার্কিন কর্তৃপক্ষই বেঁকে বসেছে। তারা ইরান দলকে আতিথ্য দিতে রাজি হয়নি।

তাই ইরানিদের অনুশীলন ক্যাম্প বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোয় সরিয়ে নেওয়া হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান। 

শেইনবাউমের দাবি, যুক্তরাষ্ট্র ইরান দলকে নিজেদের দেশে রাখতে অনিচ্ছুক হওয়ায় ফিফা মেক্সিকোর দ্বারস্থ হয়েছে, ‘যুক্তরাষ্ট্র চায় না ইরান দল সেখানে থাকুক। অথচ তাদের তিনটি ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে। ফিফা আমাদের কাছে জানতে চেয়েছে ইরান কি মেক্সিকোতে রাত্রিযাপন করতে পারবে? আমরা বলেছি, কোনো সমস্যা নেই। আমাদের কোনো আপত্তি নেই।’

মেক্সিকোয় ইরানকে আতিথ্য দিতে রাজি হওয়ায় দেশটির তিহুয়ানা শহরের সেন্ত্রো জোলোইৎসকুইন্তলে হবে ইরানের বিশ্বকাপ ক্যাম্প।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২১ জুন), বেলজিয়াম (২১ জুন) ও মিসর (২৬ জুন)। দলটির প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে, শেষটি সিয়াটলে। 

মেক্সিকোয় যাওয়ার আগে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তালিয়ায় বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছে ইরান দল।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছেন, ফিফা তাদের আশ্বাস দিয়েছে যে ইরান দলের সবাই কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন।

কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ

ক্রীড়া ডেস্ক
কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ

খেলার মাঠে ক্ষণিকের উত্তেজনা নতুন কিছু নয়। মাঠের সেই উত্তাপ কখনো কখনো ছড়িয়ে পড়ে মাঠের বাইরে, ক্ষেত্র বিশেষে  সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সম্প্রতি আইপিএলে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়ানোর পর অনলাইনে আক্রমণের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা হেড। 

ঘটনাটা ঘটেছে গত শুক্রবার। কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও হেডের সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর রেশ ছিল ম্যাচের শেষ দিকেও। 

দুই দলের খেলোয়াড়েরা করমর্দনের জন্য সারিবদ্ধ হলে হেডের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করে যান কোহলি। যদিও অন্য খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন তিনি।

এরপর থেকেই হেডের স্ত্রী জেসিকার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। ধারণা করা হচ্ছে, ভারত, বেঙ্গালুরু ও  কোহলির ভক্তরা এ ধরনের মন্তব্য করেছেন।

জেসিকা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অ্যাডভার্টাইজারকে জানিয়েছেন, তার বন্ধু ও পরিবারের সদস্যরা ঘৃণামূলক বার্তা পেয়েছেন। তিনি বলেছেন, ‘ঘুম থেকে উঠে দেখি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আক্রমণ চলছে। আমরা ঠিক আছি; তাই বলে ওরা আমার বন্ধু ও পরিবারকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।’

জেসিকা আরো বলেছেন, ‘আবেগ খেলার অংশ। তবে এটাও মনে রাখা জরুরি মাঠের খেলার আড়ালে যারা রয়েছেন, তারা রক্ত মাংসে গড়া মানুষ ও তাদের পরিবার রয়েছে। আশা করি এই ঘটনা মানুষকে আরো সহানুভূতিশীল হতে এবং একে-অন্যকে সমর্থন করতে উৎসাহিত করবে।’

আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জেতার পরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে উল্লেখ করেছেন জেসিকা, ‘এটা যেন বিশ্বকাপের পর হওয়া সেই হিংসাত্মক আচরণের পুনরাবৃত্তি।’

হালান্ড ও ওডেগার্ডকে রেখে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
হালান্ড ও ওডেগার্ডকে রেখে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

আরলিং ব্রাউট হালান্ড এবং আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে রেখে আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নরওয়ে। ১৯৯৮ সালের পর এই প্রথম নরওয়ে ফুটবলের এই বৈশ্বিক মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে অংশগ্রহণ করছে নরডিক দেশটি। সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ওডেগার্ডের সঙ্গে আছেন ফুলহ্যামের অস্কার বব এবং ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ইয়োর্গেন স্ট্র্যান্ড লারসেন।

আরো পড়ুন
ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন যারা

ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন যারা

 

নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা হারাল্ড পঞ্চম বিশেষ এক ভিডিও বার্তায় বিশ্বকাপের দল ঘোষণা করেন।

মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে ২৬ সদস্যের দলে রয়েছেন। দলে আরো জায়গা পেয়েছেন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা হামবুর্গের গোলরক্ষক সান্ডার ট্যাংভিক। 

আরো পড়ুন
ব্রাজিল দল থেকে বাদ পড়াদের তালিকায় বড় চমক

ব্রাজিল দল থেকে বাদ পড়াদের তালিকায় বড় চমক

 

নরওয়ে ১৬ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তারা সেনেগাল ও ফ্রান্সের বিপক্ষে খেলবে।

গোলরক্ষক : ওর্জান হাসকজোল্ড নিল্যান্ড (সেভিয়া), এগিল সেলভিক (ওয়াটফোর্ড), স্যান্ডার ট্যাংভিক (হামবুর্গার এসভি)।

রক্ষণভাগ : জুলিয়ান রিয়ারসন (বরুসিয়া ডর্টমুন্ড), মার্কাস হোমগ্রেন পেডারসেন (তোরিনো), ডেভিড মোলার ওল্ফ (উলভস), ফ্রেডরিক বিয়োরকান (বোডো/গ্লিমট), ক্রিস্টোফার আয়ের (ব্রেন্টফোর্ড), তোর্বিয়োর্ন হেগেম (বোলোনিয়া), লিও স্কিরি ওস্টিগার্ড (জেনোয়া), সন্ড্রে লাঙ্গাস (ডার্বি কাউন্টি), হেনরিক ফালচেনার (ভাইকিং)।

মধ্যমাঠ : মার্টিন ওডেগার্ড (আর্সেনাল- অধিনায়ক), স্যান্ডার বার্গ (ফুলহাম), ফ্রেডরিক আউরসনেস (বেনফিকা), প্যাট্রিক বার্গ (বোডো/গ্লিমট), ক্রিস্টিয়ান থর্স্টভেড (সাসুওলো), মর্টেন থর্সবি (ক্রেমোনিজ), থেলো আসগার্ড (রেঞ্জার্স)।

আক্রমণভাগ : আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), আলেকজান্ডার সরলথ (আতলেতিকো মাদ্রিদ), জর্গেন স্ট্র্যান্ড লারসেন (ক্রিস্টাল প্যালেস), আন্তোনিও নুসা (আরবি লাইপজিগ), অস্কার বব (ফুলহাম), আন্দ্রেয়াস শজেল্ডারআপ (বেনফিকা), জেনস পেটার হাউজ (বোডো/গ্লিমট)।