• ই-পেপার

সব ম্যাচ যুক্তরাষ্ট্রে, কিন্তু ইরানের বিশ্বকাপ প্রস্তুতি মেক্সিকোয় কেন

চোট কাটিয়ে দলে ফিরলেন ওয়লসের তারকা ডিফেন্ডার ডেভিস-রবার্টস

ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে দলে ফিরলেন ওয়লসের তারকা ডিফেন্ডার ডেভিস-রবার্টস
ছবি: অ্যালামি

দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে পুনরায় ওয়েলস জাতীয় ফুটবল দলে ফিরেছেন বেন ডেভিস এবং কনোর রবার্টস। মঙ্গলবার (২৬ মে) ঘানা ও রোমানিয়ান বিপক্ষের প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা কোচ ক্রেগ বেলামি। ঘোষিত দলে দুই তারকা ডিফেন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত জানুয়ারি মাসে ক্লাবের হয়ে খেলার সময় গোড়ালিতে গুরুতর চোট পান টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার ডেভিস। অস্ত্রোপচারের পর দীর্ঘ চার মাস মাঠের বাইরে থাকার পর ওয়েলস অধিনায়ক হিসেবে দলে ফিরলেন তিনি।

২০২৫ সালের জুনে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন বার্নলির রাইটব্যাক রবার্টস।  এর ১ বছর ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি তিনি বার্নলির হয়ে ম্যাচডে স্কোয়াডে ফিরলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

সেন্টারব্যাক ক্রিস মেফামও চোট কাটিয়ে ফিরছেন। কিন্তু মিডফিল্ডার জর্ডান জেমস ও রুবিন কোলউইল এবং ফরোয়ার্ড লিয়াম কালেন ও মার্ক হ্যারিস ছোটখাটো চোটের কারণে খেলতে পারছেন না।

আগামী ২ জুন কার্ডিফে সিটি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের অন্যতম প্রতিপক্ষ ঘানা এবং ৬ জুন বুখারেস্টে রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিবে ওয়েলস। 

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মার্শ, বাংলাদেশে কি আসবেন

ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মার্শ, বাংলাদেশে কি আসবেন
মিচেল মার্শ। ছবি : এএফপি

পাকিস্তানে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। দুটি সফরেই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মিচেল মার্শের। 

কিন্তু অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হয়ে এলো মার্শের চোট। গোড়ালিতে আঘাত পাওয়ায় পাকিস্তানে যাওয়া হচ্ছে না অধিনায়ক মার্শের। বাংলাদেশ সফরেও তার আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

মার্শের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ বিষয়টি নিশ্চিত করেছে। 

সিএর এক মুখপাত্র বলেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্শ আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পার্থে (পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী) থাকবেন। বাংলাদেশ সাদা বলের সফরে তিনি খেলতে পারবেন কি না, তা যথাসময়ে জানানো হবে।’

৩৪ বছর বয়সী মার্শের বদলি হিসেবে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, কুপার কনোলিকে ডাকা হবে। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক (৪৯১ রান) ছিলেন কনোলি। 

আইপিএলে মার্শ খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। তার দল পয়েন্ট তালিকার তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করলেও ব্যাট হাতে তিনি ছিলেন উজ্জ্বল (৫৬৩ রান)। 

গোড়ালিতে চোট পাওয়ায় গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে লক্ষ্ণৌর ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় ফিরে যান মার্শ। দেশে কিছু দিন বিশ্রাম নিয়ে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে উড়াল দেওয়ার কথা ছিল তার। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় মার্শ অস্ট্রেলিয়াতেই রয়ে গেছেন। 

এদিকে আইপিএলের প্লে-অফ নিয়ে ব্যস্ত থাকায় ট্রাভিস হেডও পাকিস্তান সফরে যাচ্ছেন না। তাই বাবর-আফ্রিদিদের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে পারেন ম্যাথু শর্ট-ক্যামেরন গ্রিন জুটি। 

৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষেই বাংলাদেশে আসবে তারা। 

মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ৯ জুন। একই ভেন্যুতে শেষ দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি ১৭, ১৯ ও ২১ জুন।

বরখাস্ত হলেন এসি মিলানের কোচ

ক্রীড়া ডেস্ক
বরখাস্ত হলেন এসি মিলানের কোচ

ইতালিয়ান লিগ সিরি-এর চলতি মৌসুমে এসি মিলামের ভরাডুবিতে কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সদ্য শেষ হওয়া মৌসুমটিকে  ‘দ্ব্যর্থহীন ব্যর্থতা’  হিসেবে আখ্যায়িত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিগের শেষ ম্যাচে ক্যাগলিয়ারির কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে যায় এসি মিলান। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়  ক্লাবটি। 

ক্লাবের এই চরম ব্যর্থতায় বড় ধরনের ছাঁটাই অভিযান শুরু করেছে মিলানের মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল।

আরো পড়ুন
ছিটকে গেল মিলান-জুভেন্টাস, প্রথমবার চ্যাম্পিয়নস লিগে কোমো

ছিটকে গেল মিলান-জুভেন্টাস, প্রথমবার চ্যাম্পিয়নস লিগে কোমো

 

২০২৪-২৫ মৌসুমে পয়েন্ট টেবিলের চারের নিচে থেকে মৌসুম শেষ করায় মিস করে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়নস লিগ। সদ্য শেষ হওয়া আসরে তাই লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা, যা পূরণে ব্যর্থ হয়েছে কোচ মাসিমিলিয়ানোর শিষ্যরা। 

তবে মৌসুমের বেশির ভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে ছিল ক্লাবটি। শেষের দিকে ধারাবাহিকভাবে বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট তালিকার চার থেকে ছিটকে যায়িএসি মিলান।

ঘরের মাঠ সান সিরোতে ক্যাগলিয়ারির বিপক্ষে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগের টিকিট হারায়।

আরো পড়ুন
হালান্ড ও ওডেগার্ডকে রেখে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

হালান্ড ও ওডেগার্ডকে রেখে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

 

অ্যালেগ্রির পাশাপাশি ক্লাবের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদেরও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  ব্যাপক সমালোচনা সত্ত্বেও ক্লাবের কিংবদন্তি এবং রেডবার্ডের বিশেষ উপদেষ্টা জ্লাতান ইব্রাহিমোভিচ স্বপদে বহাল রয়েছে।

আগামী ২০২৬-২৭ মৌসুমে এসি মিলান জুভেন্টাসের সাথে ইউরোপা লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্লাবটির পক্ষ থেকে শিগগিরই নতুন কোচ এবং নতুন ফুটবল পরিচালনা পর্ষদ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে জানা গেছে।

কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ

ক্রীড়া ডেস্ক
কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ

খেলার মাঠে ক্ষণিকের উত্তেজনা নতুন কিছু নয়। মাঠের সেই উত্তাপ কখনো কখনো ছড়িয়ে পড়ে মাঠের বাইরে, ক্ষেত্র বিশেষে  সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সম্প্রতি আইপিএলে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়ানোর পর অনলাইনে আক্রমণের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা হেড। 

ঘটনাটা ঘটেছে গত শুক্রবার। কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও হেডের সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর রেশ ছিল ম্যাচের শেষ দিকেও। 

দুই দলের খেলোয়াড়েরা করমর্দনের জন্য সারিবদ্ধ হলে হেডের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করে যান কোহলি। যদিও অন্য খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন তিনি।

এরপর থেকেই হেডের স্ত্রী জেসিকার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। ধারণা করা হচ্ছে, ভারত, বেঙ্গালুরু ও  কোহলির ভক্তরা এ ধরনের মন্তব্য করেছেন।

জেসিকা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অ্যাডভার্টাইজারকে জানিয়েছেন, তার বন্ধু ও পরিবারের সদস্যরা ঘৃণামূলক বার্তা পেয়েছেন। তিনি বলেছেন, ‘ঘুম থেকে উঠে দেখি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আক্রমণ চলছে। আমরা ঠিক আছি; তাই বলে ওরা আমার বন্ধু ও পরিবারকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।’

জেসিকা আরো বলেছেন, ‘আবেগ খেলার অংশ। তবে এটাও মনে রাখা জরুরি মাঠের খেলার আড়ালে যারা রয়েছেন, তারা রক্ত মাংসে গড়া মানুষ ও তাদের পরিবার রয়েছে। আশা করি এই ঘটনা মানুষকে আরো সহানুভূতিশীল হতে এবং একে-অন্যকে সমর্থন করতে উৎসাহিত করবে।’

আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জেতার পরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে উল্লেখ করেছেন জেসিকা, ‘এটা যেন বিশ্বকাপের পর হওয়া সেই হিংসাত্মক আচরণের পুনরাবৃত্তি।’