• ই-পেপার

ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ব্রাজিল বিদায় নেবে রাউন্ড ৩২ থেকে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা কি বার্সেলোনায় যাচ্ছেন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা কি বার্সেলোনায় যাচ্ছেন
সংগৃহীত ছবি

গ্রীষ্মকালীন দলবদলের বাজার সামনে রেখে নতুন করে আলোচনায় উঠে এসেছে হুলিয়ান আলভারেজর ভবিষ্যৎ। অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। ইউরোপের আরো কয়েকটি বড় ক্লাবও তার পরিস্থিতির ওপর নজর রাখছে। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, আলভারেজ যদি অ্যাতলেতিকো ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তার প্রথম পছন্দ হতে পারে বার্সেলোনা। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। 

সম্প্রতি অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনেও আলভারেজের ভবিষ্যৎ নিয়ে রহস্য আরো বাড়িয়ে দিয়েছেন। ভিলারিয়ালের বিপক্ষে বড় হারের পর আলভারেজের ক্লাব ছাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমার জন্য প্রশ্ন নয়, এটা হুলিয়ানের জন্য প্রশ্ন। সে যথেষ্ট পরিণত, কী করবে সেটা সে জানে।’

 

এই মন্তব্যের পর থেকেই বার্সেলোনায় আলভারেজের সম্ভাব্য যোগদান নিয়ে জল্পনা আরো তীব্র হয়েছে।

তবে সহজে তাকে ছাড়তে রাজি নয় অ্যাতলেতিকো। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটি আলভারেজের মূল্য ১৩০ থেকে ২০০ মিলিয়ন ইউরোর মধ্যে ধরেছে, যাতে আগ্রহী ক্লাবগুলোকে নিরুৎসাহিত করা যায়। 

বর্তমানে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপের অন্যতম চাহিদাসম্পন্ন স্ট্রাইকারে পরিণত হয়েছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী আলভারেজ ইতোমধ্যেই নজর কেড়েছেন ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকোর জার্সিতে।

ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে নেইমার-ভিনির নীরব লড়াই

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে নেইমার-ভিনির নীরব লড়াই
সংগৃহীত ছবি

ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠেছে, এই জার্সি কি এখনো নেইমাররই থাকা উচিত, নাকি সময় এসেছে ভিনিসিয়ুস জুনিয়রর হাতে তুলে দেওয়ার?

ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর ছড়িয়েছিল, এবার ১০ নম্বর জার্সি পেতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র, আর নেইমারকে দেওয়া হতে পারে ১৩ নম্বর জার্সি। যদিও পরে জানা যায়, এখনো আনুষ্ঠানিকভাবে জার্সি নম্বর চূড়ান্ত হয়নি।

তবে বিতর্ক থামেনি। কারণ ব্রাজিলের ১০ নম্বর জার্সি শুধুই একটি সংখ্যা নয়, এটি দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রতীকগুলোর একটি। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো ও কাকাদের মতো কিংবদন্তিরা এই জার্সি পরেছেন।

২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে আসছেন নেইমার। দীর্ঘদিন ধরে তিনিই এই জার্সির উত্তরসূরি হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রকে দেখা হচ্ছে ব্রাজিলের ভবিষ্যৎ নেতা হিসেবে। নেইমার চোটে থাকাকালে ২০২৩ সালে প্রথমবার ১০ নম্বর জার্সি পরেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর থেকেই অনেক সমর্থক মনে করছেন, এখন সময় এসেছে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার।

তবে অভিজ্ঞতা ও দলের ভেতরে প্রভাবের দিক দিয়ে এখনো এগিয়ে নেইমার। ব্রাজিলের ড্রেসিংরুমে তার নেতৃত্ব ও গুরুত্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন রাফিনিয়ার মতো সতীর্থরাও।

সবশেষ সিদ্ধান্ত অবশ্য নেবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। যদি অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে নেইমারের কাছেই থাকতে পারে ১০ নম্বর জার্সি। সেক্ষেত্রে ভিনিসিয়ুস হয়তো আবার ৭ নম্বর জার্সিতেই ফিরবেন।

আর যদি নেইমার ১০ নম্বর জার্সি পরে এবারের বিশ্বকাপে খেলেন, তাহলে ইতিহাসও গড়বেন তিনি। কারণ তখন তিনিই হবেন একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি চারটি ভিন্ন বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন।

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, এবার ‘চোটে’ অভিজ্ঞ ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, এবার ‘চোটে’ অভিজ্ঞ ডিফেন্ডার
আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা। ছবি : সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নতুন দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনাকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন আকুনা। তবে ম্যাচ চলাকালে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করলে তাকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়।

জানা গেছে, একই হ্যামস্ট্রিংয়ে আগেও ফিটনেস সমস্যায় ভুগেছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ফলে বিশ্বকাপের আগে তার চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টিনা শিবিরে।

এরই মধ্যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির স্কোয়াড ঘোষণার সময়ও ঘনিয়ে এসেছে। বৃহস্পতিবার কিংবা শুক্রবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে তার।

আকুনার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ডিফেন্সে চোটের তালিকা দীর্ঘ হওয়ায় পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছেই।

এদিকে চোটে ভুগছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, গঞ্জালো মন্তিয়েল ও লিওনেল মেসিও। যদিও এখন পর্যন্ত তাদের কেউই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি।

যদিও জানা গেছে, ক্লান্তির কারণে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। পরে জানা যায়, সেটি ছিল সতর্কতামূলক সিদ্ধান্ত। অন্যদিকে গোলরক্ষক মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন। এ ছাড়া রোমেরো ও মন্তিয়েলের ফিটনেস নিয়েও নজর রাখছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

ম্যাচ চলাকালে হৃদরোগে প্রাণ গেল ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক
ম্যাচ চলাকালে হৃদরোগে প্রাণ গেল ক্রিকেটারের
সংগৃহীত ছবি

ভারতের ঘরোয়া ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ খেলতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক কর্ণাটক ক্রিকেটার এস এল অক্ষয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

গতকাল (রবিবার) বেঙ্গালুরুর কেআর পুরম এলাকায় একটি তৃতীয় বিভাগ ক্রিকেট ম্যাচ খেলছিলেন অক্ষয়। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকের ব্যথার অভিযোগ করেন তিনি। পরে দ্রুত তাকে কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শিবমোগার বাসিন্দা অক্ষয় একসময় কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন। এছাড়া তিনি কর্ণাটক প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছিলেন।

এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েমন জানিয়েছে, খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন অক্ষয়। তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।