• ই-পেপার

আইপিএলে প্লে-অফ নিশ্চিত হলো যাদের, কে কার মুখোমুখি

‘চোট’ নিয়ে মাঠ ছাড়লেন মেসি, বাড়ছে শঙ্কা

ক্রীড়া ডেস্ক
‘চোট’ নিয়ে মাঠ ছাড়লেন মেসি, বাড়ছে শঙ্কা
লিওনেল মেসির চোটে দুশ্চিন্তায় আর্জেন্টিনা। ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে।

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ে খেলছিল মায়ামি। তবে ম্যাচের ৭৩ মিনিটে হঠাৎ করেই বদলির ইঙ্গিত দেন মেসি। কিছুক্ষণ পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

মাঠ ছাড়ার সময় টানেলের দিকে হাঁটতে হাঁটতে নিজের পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায় আর্জেন্টাইন মহাতারকাকে। এতে করে তার চোট নিয়ে উদ্বেগ আরো বেড়ে গেছে।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চোটের মাত্রা সম্পর্কে কিছু জানানো হয়নি, তবু বিশ্বকাপের আগে বিষয়টি আর্জেন্টিনা শিবিরের জন্য বড় ধাক্কা হতে পারে। আগামী ১ জুন থেকে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্প। এরপর ৬ ও ৯ জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

৩৮ বছর বয়সী মেসির জন্য এটিই হতে পারে শেষ বিশ্বকাপ। তাই তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি।

চলতি মৌসুমে অবশ্য বেশ ফিটই ছিলেন মেসি। ২০২৫ সালে মেজর লিগ সকারে মায়ামির হয়ে প্রায় সব ম্যাচেই খেলেছেন তিনি। এবারও টানা ১৩ ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি মাঠ ছাড়লেও ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে মায়ামি। ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় তারা। হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ।

সূত্র : গোল ডটকম

শুরুর একাদশে সুযোগ পেয়ে রেকর্ড গড়লেন ডাউম্যান

ক্রীড়া ডেস্ক
শুরুর একাদশে সুযোগ পেয়ে রেকর্ড গড়লেন ডাউম্যান

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্সেনালের হয়ে শুরু একাদশে সুযোগ পেয়ে রেকর্ড গড়েছেন ইংলিশ উইঙ্গার ম্যাক্স ডাউম্যান। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাত্র ১৬ বছর ১৪৪ দিন বয়সে খেলতে নেমে নতুন এই রেকর্ড গড়েছেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ মৌসুমের শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনালের শুরুর একাদশে সুযোগ পেয়ে তিনি এই কীর্তি গড়েন তিনি। এর মাধ্যমে তিনি ২০০৮ সালে এভারটনের হয়ে জো ব্যাক্সটারের গড়া ১৬ বছর ১৯৮ দিনের আগের রেকর্ডটি ভেঙে দেন এই উইঙ্গার।

আর্সেনালের তরুণ উইঙ্গার ম্যাক্স ডাউম্যান মাত্র ১৬ বছর ১৩৯ দিন বয়সে আর্সেনালের হয়ে ক্লাব শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন। তার স্বদেশি ফিল ফোডেনের আগের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ প্রিমিয়ার লিগ বিজয়ী হিসেবে নিজের নাম পাকা করেছেন।

এর আগে ১৫ বছর ২৩৫ দিন বয়সে সর্বকনিষ্ঠ প্রিমিয়ার লিগ খেলোয়াড় লিগে অভিষেক করেন তিনি। ১৬ বছর ৭৩ দিন বয়সে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ হিসেবে গোলটি করেন ডাউম্যান। এ ছাড়া  মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে ইউরোপের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ান লিগে অভিষেক হয় এই তরুণ ইংলিশ খেলোয়াড়।

গোয়ায় পৌঁছে হঠাৎ বাংলাদেশ দলের অধিনায়ক বদল

ক্রীড়া ডেস্ক
গোয়ায় পৌঁছে হঠাৎ বাংলাদেশ দলের অধিনায়ক বদল
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের সঙ্গে নতুন অধিনায়ক মারিয়া মান্দা। ছবি : সাফ

এত দিন বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন আফঈদা খন্দকার। কিন্তু ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎ নেতৃত্বে বদল এনেছেন প্রধান কোচ পিটার বাটলার। 

আজ রবিবার (২৪ মে) গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিডফিল্ডার মারিয়া মান্দা। তাকেই অধিনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অধিনায়ক বদল প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফঈদা খন্দকার অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহ অনুীশলন ও পারফরম্যান্সের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে ঠিক করেছেন। কোচের সিদ্ধান্তেই এটা হয়েছে।’

আগামীকাল (২৫ মে) বিকেলে ভুটান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। একই দিন সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। 

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ ভারত। 

দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন ফাইনাল। 

২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। 

শার্দূল ঠাকুরকে উপহাস রবীন্দ্র জাদেজার

ক্রীড়া ডেস্ক
শার্দূল ঠাকুরকে উপহাস রবীন্দ্র জাদেজার
সংগৃহীত ছবি

আইপিএলের ৬৯তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্সে হারিয়ে প্লে নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। এতে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ চলাকালে মুম্বাইয়ের অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে নিয়ে উপহাস করেছেন রাজস্থানের রবীন্দ্র জাদেজা।

রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুরের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ভিডিওটি। 

ভিডিওতে দেখা যায়, রাজস্থানের ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে শার্দুল একটি স্লোয়ার ডেলিভারি দিয়ে জাদেজাকে বোকা বানান। জাজেদা বলটি ঠিকমতো মারতে না পেরে কভারে থাকা হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দেন। এমআই পেসার উইকেটটি পেয়ে উচ্ছ্বাসের সাথে উদযাপন করেন। তিনি আনন্দে মুষ্টিবদ্ধ হাত উপরে তোলেন, কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী ছিল। কারণ তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন বলটি নো হয়েছে।

তৃতীয় আম্পায়ার নো-বল দেওয়ার পরপরই, জাদেজা মজার ছলে শার্দুলকে উদযাপনের জবাব দেন। এখানেই শেষ নয়, জাদেজা মুম্বাইয়ের পেসারকে পরপর দুটি বাউন্ডারি মেরে আবারো তাকে উপহাস করেন।

মুম্বাই ওয়াংখেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্লে-অফে যেতে হলে ‘জিততেই হবে’ রাজস্থানকে। গুরুতপূর্ণ ম্যাচের শেষ দিকে জোফ্রা আর্চার (১৫ বলে ৩২ রান) এবং রবীন্দ্র জাদেজার (১১ বলে অপরাজিত ১৯ রান) ঝোড়ো ব্যাটিংয়ে ২০৫ রানের ফাইটিং স্কোর গড়ে তোলে ফ্র্যাঞ্চাইজিটি।