• ই-পেপার

চার ‘বড় তারকা’ ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

‘কোনো কিছু চিরস্থায়ী নয়’—সিটি ছাড়ার ঘোষণায় গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
‘কোনো কিছু চিরস্থায়ী নয়’—সিটি ছাড়ার ঘোষণায় গার্দিওলা
মৌসুম শেষেই সিটি ছাড়ছেন গার্দিওলা। ছবি : রয়টার্স

ম্যানচেস্টার সিটির ডাগআউট ছাড়ছেন পেপ গার্দিওলা। এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেটা সত্যি হলো। আজ ইতিহাদের ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ কোচ। 

মৌসুম শেষেই সিটিজেনদের ডাগআউট ছাড়ছেন গার্দিওলা। তাতে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই চলে যাচ্ছেন তিনি। কেন যাচ্ছেন এ প্রশ্ন অবশ্য করতে মানা করেছেন ৫৫ বছর বয়সী কোচ। ছাড়ার ব্যাখ্যায় দার্শনিক মন্তব্যে করেছেন।

নিজের বিদায়ের বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘ক্লাব ছাড়ার কারণ জিজ্ঞেস করবেন না। কোনো কারণ নেই। আমি জানি আমার সময় হয়েছে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি তাই হতো আমি এখানে থাকতাম। তবে চিরস্থায়ী হয়ে থাকবে অনুভূতি, এখানকার মানুষ, স্মৃতি এবং ম্যানচেস্টার সিটির প্রতি আমার ভালোবাসা।’

২০১৬ সালে সিটির কোচ হয়ে আসেন গার্দিওলা। দীর্ঘ ১০ বছরের সফল ক্যারিয়ারে ক্লাবকে সব ট্রফিই এনে দিয়েছেন তিনি। একটি চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে তার অধীনে মোটে ১৭ মেজর ট্রফি জিতেছে সিটি। তার মধ্যে ৬টি লিগ শিরোপা রয়েছে। তার প্রস্থানে সিটির কোচ হতে পারেন এনজো মারেসকা। এর আগে চেলসির সাবেক কোচ মারেসকা সিটিতে গার্দিওলার অধীনে কাজ করেছেন।

৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক
৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ
অনুশীলনের সময় সতীর্থ খালেদের সঙ্গে মুশফিকের খুনসুটি। ছবি : কালের কণ্ঠ

পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতবে ঠিক সে সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। কেননা জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।

আজ পূর্ণাঙ্গ সিরিজটির সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। এক টেস্টের বিপরীতে ৩টি করে ওয়ানডে-টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজটি শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। দীর্ঘ সংস্করণের ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে আগামী ২৮ জুন।

 

একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৬ জুলাই শুরু হয়ে বাকি দুটি হবে ৯ ও ১১ জুলাই। টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১৫ জুলাই। দ্বিতীয়টি হবে ১৭ জুলাই। আর শেষটি যেদিন হবে সেদিন আবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। অর্থাৎ, ১৯ জুলাই। সব ম্যাচ হবে বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।

সর্বশেষ ২০২২ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে। সমান ৩ ম্যাচের দুটি সিরিজই ২-১ ব্যবধানে হেরেছে। এবার লিটন-মেহেদী হাসান মিরাজদের প্রতিশোধ নেওয়ার পালা।

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে চাঞ্চল্য

‘থাকছেন না’ ফোডেন-পামার-আর্নল্ডসহ যেসব তারকা

ক্রীড়া ডেস্ক
‘থাকছেন না’ ফোডেন-পামার-আর্নল্ডসহ যেসব তারকা
সংগৃহীত ছবি

বিশ্বকাপের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। অথচ তার আগেই ইংল্যান্ড দলে জায়গা না পাওয়া তারকাদের নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আজ শুক্রবার থমাস টুখেল তার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন, আর তার আগেই একের পর এক বড় নাম বাদ পড়ার খবর ইংলিশ ফুটবলে তৈরি করেছে চাঞ্চল্য। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় ধাক্কা এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে ঘিরে। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে জানিয়েছেন, সিদ্ধান্তে তিনি ‘স্তম্ভিত ও ভীষণ ভেঙে পড়েছেন’। পুরো মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের পরও বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়াটা তিনি মেনে নিতে পারছেন না।

শুধু ম্যাগুয়ারই নন, বাদ পড়তে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন, চেলসির কোল পামার এবং রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডও। ইংল্যান্ডের সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিভাবান এই ফুটবলারদের বাইরে রাখা টুখেলের বড় সাহসী সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। তবে দারুণ পারফরম্যান্সে ইতোমধ্যে জায়গা পাকা করে রেখেছেন হ্যারি কেইন।

ফোডেন ও পামার দুজনই ক্লাব পর্যায়ে প্রত্যাশামতো ধারাবাহিকতা দেখাতে পারেননি। ম্যানচেস্টার সিটির হয়ে ফোডেন পুরো মৌসুমে খুব কম ম্যাচে শুরুর একাদশে ছিলেন। অন্যদিকে চেলসির কোল পামারের মৌসুম কেটেছে চোট ও ফর্মহীনতার সঙ্গে লড়াই করে। ফলে টুখেল শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও বর্তমান ফর্মকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইউরোপা লিগ জয়ের পর অ্যাস্টন ভিলার স্ট্রাইকার অলি ওয়াটকিন্সের বিশ্বকাপ দলে জায়গা প্রায় নিশ্চিত। সৌদি আরবের ক্লাব আল-আহলির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো আইভান টোনিকেও দেখা যেতে পারে টুখেলের স্কোয়াডে। এই মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করে দারুণ ফর্মে আছেন ইংলিশ এই ফরোয়ার্ড।

তবে অবাক করা বিষয় হলো, নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট বাদ পড়তে পারেন, যদিও তিনি এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করা ইংলিশ ফুটবলারদের একজন। তার সঙ্গে জায়গা হারানোর শঙ্কায় আছেন ডমিনিক ক্যালভার্ট-লুইনও।

রক্ষণভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। লুক শ, ফিকায়ো তোমোরি এবং লেভি কোলউইল স্কোয়াডে জায়গা পাচ্ছেন না বলেই জানা গেছে। পরিবর্তে নিউক্যাসলের ড্যান বার্ন ও ম্যানচেস্টার সিটির তরুণ নিকো ও’রেইলিকে ডাকতে পারেন টুখেল।

টটেনহ্যামের ডিজেড স্পেন্সও চমক হিসেবে স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন। যদিও সম্প্রতি চেলসির বিপক্ষে ম্যাচে তার চোয়াল ভেঙেছে, তবুও বিশেষ মাস্ক পরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এদিকে জন স্টোনসের ইনজুরিতে ভরা মৌসুম সত্ত্বেও টুখেল তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দেখছেন। ফলে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন।

মিডফিল্ডে কোবি মাইনু নিজের জায়গা ধরে রাখতে যাচ্ছেন। ব্রেন্টফোর্ডের জর্ডান হেন্ডারসনও টুখেলের আস্থার তালিকায় রয়েছেন বলে জানা গেছে।

বিশ্বকাপ শুরুর আগে আগামী ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ১০ জুন কোস্টারিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

টাইসনের বিপক্ষে বক্সিং রিংয়ে নামছেন ইব্রাহিমোভিচ!

ক্রীড়া ডেস্ক
টাইসনের বিপক্ষে বক্সিং রিংয়ে নামছেন ইব্রাহিমোভিচ!
ছবি : জ্লাতান ইব্রাহিমোভিচের ইনস্টাগ্রাম থেকে

ফুটবল মাঠের পর এবার বক্সিং রিং মাতাতে প্রস্তুত জ্লাতান ইব্রাহিমোভিচ। ৪৪ বছর বয়সী সুইডিশ কিংবদন্তি নিজেই ঘোষণা দিয়েছেন, তিনি লড়বেন বিশ্বখ্যাত হেভিওয়েট বক্সার টাইসন ফিউরির বিপক্ষে।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই চমকপ্রদ খবর জানান জ্লাতান। তিনি লেখেন, ‘চলুন, বক্সিংকে আবার তার পুরোনো গৌরবে ফিরিয়ে নিয়ে যাই!’

 

আগামী ১ আগস্ট আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী লড়াই। জানা গেছে, এটি মূলত ফিউরির পরবর্তী বড় লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে। সামনে অ্যান্থনি জশুয়ার বিপক্ষে সম্ভাব্য ম্যাচের আগে রিংয়ে নিজেকে ঝালিয়ে নিতে চান ফিউরি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থকই মজা করে বলছেন, ফিউরির কাজ মোটেও সহজ হবে না। কারণ ফুটবলের পাশাপাশি তায়কোয়ান্দো দক্ষতার জন্যও পরিচিত জ্লাতান।

ক্যারিয়ারে অসংখ্য অবিশ্বাস্য গোলের মতো এবারও নতুন চমক দিতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।