• ই-পেপার

মেয়ের বাবা হিসেবে রামিসার ঘটনা মেনে নিতে পারছেন না লিটন দাস

রিয়াল মাদ্রিদে বার্সা তারকাকে চান মরিনহো

ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদে বার্সা তারকাকে চান মরিনহো
সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে নতুন যুগ শুরুর আগেই বড় পরিকল্পনা সাজাতে শুরু করেছেন জোসে মরিনহো। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে ঘোষণা আসেনি, তবু দলবদলের পরিকল্পনায় ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছেন এই পর্তুগিজ কোচ।

এর আগে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রিকে দলে টানার আগ্রহ দেখিয়েছেন মরিনহো। স্প্যানিশ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার তার নজর পড়েছে সাবেক শিষ্য মার্কাস রাশফোর্ডর ওপরও।

ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে কাজ করার সময় থেকেই রাশফোর্ডকে বেশ পছন্দ করেন মরিনহো। সেই কারণেই আগামী মৌসুমে তাকে রিয়াল মাদ্রিদে দেখতে চান বলে জানা গেছে।

বর্তমানে বার্সেলেনায় ধারে খেলছেন রাশফোর্ড। তবে বার্সেলোনা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে সুযোগ নিতে পারে রিয়াল।

যদিও এখনো রাশফোর্ডের বার্সেলোনাতেই থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। কোচ হান্সি ফ্লিক নাকি ইতোমধ্যে স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে জানিয়েছেন, আগামী মৌসুমেও ইংলিশ এই ফরোয়ার্ডকে দলে চান তিনি।

তবু শেষ পর্যন্ত রাশফোর্ড যদি রিয়াল মাদ্রিদে যোগ দেন, সেটি হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম বড় চমক। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের বিকল্প হিসেবে তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র।

ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, এবার কি আইপিএলে দেখা যাবে?

ক্রীড়া ডেস্ক
ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, এবার কি আইপিএলে দেখা যাবে?
সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ছবি : আইসিসি

অবশেষে ব্রিটিশ পাসপোর্ট হাতে পেয়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আনুষ্ঠানিকভাবে এখন তিনি ব্রিটিশ নাগরিক। আর এতেই নতুন করে আলোচনায় এসেছে একটি বড় প্রশ্ন—তাহলে কি এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাঁর?

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ফলে এখন থেকে তিনি বিদেশি ব্রিটিশ খেলোয়াড় হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন। আর তাতেই ২০২৬ আইপিএলে তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে।

আমির আগেই জানিয়েছিলেন, তার স্ত্রী নারজিস খানের মাধ্যমে যুক্তরাজ্যের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়া এখন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

একটি টক শোতে আমির নিজেই বলেছিলেন, ‘আগামী বছর আমি আইপিএলে খেলার সুযোগ পাব। সুযোগ পেলে অবশ্যই খেলতে চাই।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক ও সোহেল তানভিরদের মতো পাকিস্তানি ক্রিকেটাররা খেললেও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে আর কোনো পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে সুযোগ পাননি।

তবে এর আগে ব্যতিক্রম হয়েছিলেন আজহার মাহমুদ। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ইংলিশ খেলোয়াড় হিসেবে তিনি পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।

৩৪ বছর বয়সী আমির পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন। নতুন বলে সুইং আর চাপের মুহূর্তে বোলিং করার দক্ষতার কারণে এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি বেশ চাহিদাসম্পন্ন বোলার।

মিসরের বিশ্বকাপ দলে বার্সার বিস্ময়বালক

ক্রীড়া ডেস্ক
মিসরের বিশ্বকাপ দলে বার্সার বিস্ময়বালক
বার্সেলোনার নতুন বিস্ময়বালক হামজা আবদেল করিম। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মিসর। দলটিতে অভিজ্ঞ তারকা মোহামেদ সালাহ ও ওমর মারমুশর পাশাপাশি জায়গা পেয়েছেন বার্সেলোনার নতুন বিস্ময়বালক হামজা আবদেল করিম।

মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় উঠে এসেছেন হামজা। বার্সেলোনার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাকে ঘিরে বাড়ছিল প্রত্যাশা। এবার সেই প্রতিভাবান তরুণই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের মঞ্চে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে মিসরের নেতৃত্বে থাকবেন সালাহ। আক্রমণভাগে তার সঙ্গে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা মারমুশও। তবে স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে হামজার নাম।

মিসরের কোচিং স্টাফ মনে করছে, তরুণ এই ফুটবলার ভবিষ্যতে দলের অন্যতম বড় তারকায় পরিণত হতে পারেন। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে অভিজ্ঞতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে শক্তিশালী দল নিয়েই এবার বিশ্বকাপে যাচ্ছে আফ্রিকার অন্যতম সফল দল মিসর।

বিশ্বকাপ খেলতে পারবেন তো মার্তিনেজ? চোট কতটা গুরুতর আর্জেন্টাইন গোলরক্ষকের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ খেলতে পারবেন তো মার্তিনেজ? চোট কতটা গুরুতর আর্জেন্টাইন গোলরক্ষকের
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : রয়টার্স

বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির। কারণ, ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে আঙুল ভেঙেছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এখন প্রশ্ন উঠছে, সামনে থাকা বিশ্বকাপে খেলতে পারবেন তো এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী?

ইস্তাম্বুলে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জিতিছে অ্যাস্টন ভিলা। কিন্তু ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিলেন মার্তিনেজ। ওয়ার্ম-আপের সময় তার আঙুল ভেঙে যায়।

আরো পড়ুন
বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

 

চোটের পর ফিজিওর চিকিৎসা নিলেও ফাইনাল খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলকিপার। পুরো ম্যাচ খেলেছেন, করেছেন দুটি গুরুত্বপূর্ণ সেভও। ম্যাচ শেষে নিজেই জানান, ভাঙা আঙুল নিয়েই খেলেছেন তিনি।

মার্তিনেজ বলেন, ‘আজ ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে গেছে। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। বল ধরলেই অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু এসবের মধ্য দিয়েই খেলতে হয়।’

তিনি আরো বলেন, ‘খারাপ কিছু অনেক সময় ভালো কিছু নিয়ে আসে। পুরো ক্যারিয়ারজুড়ে আমি এভাবেই লড়েছি।’

তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন তার চোট কতটা গুরুতর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হাড়ের চোট। যদিও ম্যাচ শেষ করতে পেরেছেন তিনি, তবু বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার পরই বোঝা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। তাই মার্তিনেজের ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আর্জেন্টিনা সমর্থকরা। কারণ, ২০২২ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা এই গোলরক্ষক এখনো দলের সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি।