• ই-পেপার

২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা আর্সেনালের

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে

ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে
আর্সেনালের উইঙ্গার ম্যাক্স ডাউনম্যান। ছবি : এক্স থেকে

আসি আসি করেও সর্বশেষ তিন মৌসুমে ধরা দেয়নি। অবশেষে যখন ধরা দিল ততদিনে সময়ের বয়স দাঁড়িয়েছে ২২ বছর। দীর্ঘ প্রতীিক্ষার পর প্রিমিয়ার লিগে আবারও চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। 

আর্সেনালের ১৪তম শিরোপা জয়ের মধ্যে দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ম্যাক্স ডাউম্যান। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। গানারদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ডাউম্যানের বয়স ১৬ বছর ১৪৪ দিন হয়।

 

তাতে ফিল ফোডেনের কীর্তিকে পেছনে ফেলেছেন ডাউম্যান। এতদিন ১৭ বছর ৩৫০ দিনে বয়সে ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ডটা ধরে রেখেছিলেন এই মিডফিল্ডার। ডাউম্যান রেকর্ডটা নিজের করে নেওয়ায় স্বাভাবিকভাবেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছেন।

 

শুধু এই রেকর্ডই নয়, আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে আরেকটি কীর্তি গড়েছেন ডাউম্যান। ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা এই উইঙ্গার। ১৬ বছর ৭৩ দিন বয়সে এভারটনের বিপক্ষে গোলটি করেন তিনি। তাতে ভেঙে যায় ২১ বছর আগে গড়া জেমস ভনের রেকর্ড। ২০০৫ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলটি করার সময় এভারটনের ফরোয়ার্ডের বয়স হয়েছিল ১৬ বছর ২৭০ দিন।

বিশ্বকাপ থিমের কনডম বিনা মূল্যে বিতরণ করবে কানাডা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থিমের কনডম বিনা মূল্যে বিতরণ করবে কানাডা
সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপ উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। ৬টি ভিন্ন ডিজাইনের সীমিত সংস্করণের বিশ্বকাপ থিমের কনডম বিনা মূল্যে বিতরণ করবে টরন্টো পাবলিক হেলথ।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভ্যানকুভার সানের এক প্রতিবেদন অনুযায়ী, ফিফা বিশ্বকাপ চলাকালীন চারটি ক্লিনিকে ‘সীমিত সংস্করণের’ কনডম এবং নিরাপদ যৌনতার অন্যান্য সামগ্রী বিতরণ করবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—বিশ্বকাপ চলাকালীন সময়ে শহরে আগত বিপুলসংখ্যক পর্যটকের মাঝে নিরাপদ যৌন মিলনকে উৎসাহিত করা এবং যৌনবাহিত রোগের বিস্তার রোধ করা।

এই প্রচারণাটি টরন্টোর বিখ্যাত কনডটটু উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ফুটবল খেলার বিভিন্ন টার্ম বা পরিভাষার সঙ্গে মিল রেখে কনডমগুলোর প্যাকেজিংয়ে বেশ কিছু মজাদার এবং চতুর স্লোগান ব্যবহার করা হয়েছে। 

এ ছাড়া স্টক থাকা পর্যন্ত বিভিন্ন ফ্যান জোন, নাইটলাইফ স্পট এবং স্থানীয় পার্টনার এজেন্সিগুলোতে মোট ৫,০০,০০০-এর বেশি কনডম এবং লুব্রিকেন্ট বিতরণ করার পরিকল্পনা রয়েছে শহর কর্তৃপক্ষের।

আর্সেনালের শিরোপা জয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া ডেস্ক
আর্সেনালের শিরোপা জয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ঘরে তুলেছে আর্সেনাল। রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রিয় ফুটবল দল আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন।

শিরোপা জয়ের পর  ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, আর্সেনালের জন্য দীর্ঘ ২২টি বছর, কিন্তু অবশেষে, আমরা আমাদের যোগ্য স্থানে ফিরে এসেছি। চ্যাম্পিয়ন। খবর টরেন্ট স্টার

আর্সেনাল সমর্থক স্টারমারের জন্য এই জয়টি ছিল এক বিরল সুসংবাদ। কারণ ৭ মে অনুষ্ঠিত স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে তাঁর দল লেবার পার্টির শোচনীয় ফলাফলের পর নড়বড়ে হয়ে গেছে প্রধানমন্ত্রীর চেয়ার।

সূর্যবংশীকে নিয়ে ভারতীয় কিংবদন্তির ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক
সূর্যবংশীকে নিয়ে ভারতীয় কিংবদন্তির ভবিষ্যদ্বাণী
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে মনোমুগ্ধকর ব্যাটিং শৈলি প্রদর্শন করে যাচ্ছে ভারতীয় তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। সূর্যবংশীর অসাধারণ পাওয়ার-হিটিং ক্ষমতা ও পরিপক্কতার প্রশংসা করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। আইপিএলের এক মৌসুমে সর্বাধিক ছক্কা মারা ক্রিস গেইলের রেকর্ড ভাঙার সম্ভাবনায় আছে এই তরুণ ক্রিকেটারের। এমন ভবিষ্যদ্বাণী করেছেন অনিল কুম্বলে।
 
এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, গেল মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের রান তাড়া করার সময় ১৫ বছর বয়সী এই কিশোরের নির্ভীক মনোভাব এবং অসাধারণ বাউন্ডারি হাকানোর ক্ষমতায় মুগ্ধ হয়েছেন অনিল কুম্বলে।

ম্যাচে সূর্যবংশী ৩৮ বলে ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে রয়্যালসকে ১৯.১ ওভারে ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে সাহায্য করেন।

কুম্বলে বলেছেন, এত অল্প বয়সে তার সচেতনতা ও স্থিরতা তাকে আধুনিক ক্রিকেটে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। খুব কম ব্যাটসম্যানই এত সহজে কভারের উপর দিয়ে ছক্কা মারতে পারে।

এমন প্রতিভাকে বর্ণনা করার মতো শব্দ এখনও মানুষের কাছে আছে। আমার নিজের শব্দভাণ্ডারই ফুরিয়ে আসছে। এই ছেলেটি খুবই বিশেষ। যা আরো বেশি চোখে পড়ে তা হলো তার মানসিকতা। যখনই সে কথা বলে, তাকে তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত মনে হয় বলে যোগ করেন তিনি।

সূর্যবংশী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক আইপিএল আসরে ৫০টি ছক্কা হাঁকান। চলতি মৌসুমে ছক্কার সংখ্যা এখন ৫৩। এক আইপিএল মৌসুমে সর্বাধিক ছক্কার তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল (২০১২ সালে ৫৯টি), তারপরে রয়েছেন সূর্যবংশী (২০২৬ সালে ৫৩*), আন্দ্রে রাসেল (২০১৯ সালে ৫২টি), ক্রিস গেইল (২০১৩ সালে ৫১টি), জস বাটলার (২০২২ সালে ৪৫টি), ক্রিস গেইল (২০১১ সালে ৪৪টি) এবং অভিষেক শর্মা (২০২৪ সালে ৪২টি)। 

এক মৌসুমে সর্বাধিক ছক্কার রেকর্ডটি ক্রিস গেইলের দখলে, আর সূর্যবংশী ৫৩। এতে রাজস্থানের আরো একটি লিগ ম্যাচ এবং তারপর প্লে-অফ। এতে আরো কয়েকটি ম্যাচের সুযোগ পাবেন রাজস্থানের এই খেলোয়াড়। কুম্বলে ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সূর্যবংশী গেইলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়বেন।

কুম্বলের ভবিষদ্বাণী নিয়ে ইতিমধ্যে সর্বমহলে আলোচিত হচ্ছে। দেখা যাক চলতি আইপিএলে এই বিস্ময় বালক গেইলের রেকর্ড ভেঙে দিতে পারে কি না।