চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ-এর লিউনান জেলায় ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হনেছে। স্থানীয় সময় সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, সোমবার ভোররাতে ১৩ ভবন ধসে পড়েছে। লিউঝৌ শহরের সাত হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রাখা রয়েছে এবং কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক করেছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা স্বামী-স্ত্রী। তাদের বয়স যথাক্রমে ৬৩ এবং ৫৩ বছর। বাকি নিখোঁজ ব্যক্তিদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
সিসিটিভি এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রেললাইন ও অন্যান্য অবকাঠামোর অবস্থা পরিদর্শনের সময় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। যান চলাচলও চালু আছে।







