• ই-পেপার

নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না বাংলাদেশ, সমতায় সিরিজ শেষ

মেসির কান্নার কারণ জানা গেল

ক্রীড়া ডেস্ক
মেসির কান্নার কারণ জানা গেল

মাঠে তিনি ম্যাজিক দেখান, প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করেন, আবেগ আর ফুটবলকে মেলান এক সুতোয়। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। একই সাথে ছুঁয়েছেন বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডও।

তবে এই রেকর্ডের মহোৎসবের চেয়েও ফুটবল বিশ্বকে বেশি নাড়া দিয়েছে আলজেরিয়ার বিপক্ষে তার প্রথম গোলটি করার পরের দৃশ্য। গোল উদযাপনের পর মাঠেই কাঁদতে দেখা যায় এই মহাতারকাকে। ভক্তদের মনে তখন একটাই প্রশ্ন, কেন এই কান্না? 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের এই আবেগঘন মুহূর্তের পেছনের আসল রহস্য উন্মোচন করেছেন খোদ মেসিই। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, মাঠের এই কান্নার পেছনে ফুটবলীয় কোনো কারণ ছিল না, বরং এর পেছনে লুকিয়ে ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক এক কঠিন সময়।

মেসি জানান, বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচের আগের কয়েকটি দিন তাকে ভীষণ কঠিন ও জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, যা কোনোভাবেই খেলার সাথে সম্পর্কিত নয়। 

তবে সুনির্দিষ্টভাবে সেই সমস্যার কথা প্রকাশ না করলেও এই সংকটময় মুহূর্তে দলের সতীর্থ এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দল তাকে মানসিকভাবে চাঙ্গা রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে বলেই তিনি মাঠে এমন পারফর্ম করতে পেরেছেন বলে মনে করেন এলএমটেন।

ক্যারিয়ারের এই সায়াহ্নে এসে অর্জনের খাতাটা পূর্ণ করার পর বর্তমান সময়টাকে নিজের ক্যারিয়ারের শীর্ষ পর্যায় হিসেবে দেখছেন মেসি। অন্যদিকে দলের মূল তারকার এমন রূপ দেখে ম্যাচ শেষে স্তব্ধ হয়ে গেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। 
 

মেসিকে থামাতে ব্যর্থ হয়েছে আলজেরিয়া : পেতকোভিচ

ক্রীড়া ডেস্ক
মেসিকে থামাতে ব্যর্থ হয়েছে আলজেরিয়া : পেতকোভিচ
ছবি : রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে আবারও জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের দাপুটে জয় এনে দিয়েছেন এই মহাতারকা। ম্যাচ শেষে নিজের দলের ভুলকেই পরাজয়ের বড় কারণ হিসেবে দেখছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে বারবার জায়গা করে দেওয়ার মাসুল গুনতে হয়েছে আলজেরিয়াকে। ম্যাচ শেষে পেতকোভিচ বলেন, ‘আমরা কোনো সাধারণ ফুটবলারের কথা বলছি না। আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি, যিনি সাত-আটবার ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরা তার কাজ আরো সহজ করে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘মেসির সবচেয়ে বড় শক্তি হলো গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া। তাকে একটু সুযোগ দিলেই সে সেটার সর্বোচ্চ ব্যবহার করতে পারে।’

আলজেরিয়া কোচের মতে, শুধু মেসি নন, পুরো আর্জেন্টিনা দলই তাকে সহায়তা করে। তিনি বলেন, ‘তার একটি বড় সুবিধা হলো—পুরো আর্জেন্টিনা দল তার জন্য কাজ করে। আজ আর্জেন্টিনার ১০টি শটের মধ্যে সাতটিই ছিল মেসির।’

ম্যাচে মেসির প্রথম গোল ঠেকাতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও তার ভুলে সুযোগ পান আর্জেন্টাইন অধিনায়ক। পরে ৭৬ মিনিটে দুর্দান্ত এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

তবে গোলরক্ষককে এককভাবে দায়ী করতে নারাজ আলজেরিয়া কোচ। তিনি বলেন, ‘একজন খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। আমরা দল হিসেবে অনেক ভুল করেছি এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে।’

এই জয়ে বিশ্বকাপ মিশন দুর্দান্তভাবে শুরু করেছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম ম্যাচে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে পড়েছে আলজেরিয়া। আগামী ২২ জুন জর্দানের বিপক্ষে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, এরপর ২৭ জুন তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

প্রবীণ স্কোরার আব্দুর রউফ আর নেই

ক্রীড়া ডেস্ক
প্রবীণ স্কোরার আব্দুর রউফ আর নেই
স্কোরার মোহাম্মদ আব্দুর রউফ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ ও প্রবীণ স্কোরার মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে স্কোরার হিসেবে কাজ শুরু করেন আব্দুর রউফ। এরপর দীর্ঘ প্রায় চার দশক ধরে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হয়ে অসংখ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্কোরারের দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ কর্মকর্তা।

দেশের ক্রিকেট অঙ্গনে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন আব্দুর রউফ। মাঠের বাইরে নির্ভুল পরিসংখ্যান সংরক্ষণ ও ম্যাচ পরিচালনায় তার অবদান ছিল উল্লেখযোগ্য।

আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক শোকবার্তায় বিসিবি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সৌদির পর এবার ‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা

ক্রীড়া ডেস্ক
সৌদির পর এবার ‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা
ছবি : রয়টার্স

সৌদি আরবের ম্যাচে নিয়ম ভেঙে বিশ্বকাপের মঞ্চে অনন্য এক নজির সৃষ্টি করে প্রশংসায় ভাসছে ফিফা। ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তাদের জাতীয় পতাকাটি মাটি স্পর্শ করতে দেয়নি ফিফা। এবার ইরাকের পতাকাও ওপরে রাখল ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে সাধারণত পতাকাগুলো মাঠে নামিয়ে প্রদর্শন করার নিয়ম থাকলেও সৌদি আরব ও ইরাকের ক্ষেত্রে আলাদা নজির সৃষ্টি করল ফিফা।

সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র বাণী ‘কালিমা’ খচিত রয়েছে। অন্যদিকে ইরাকের পতাকায় লেখা আছে ‘আল্লাহু আকবার’। প্রথমে বাড়তি ওজনের কারণে মাঠের ক্ষতি হচ্ছে জানিয়ে অনুরোধ বাতিল করলেও, প্রাক ম্যাচ অনুষ্ঠানে দেখা যায় ইরাকের পতাকা উঁচিয়ে রেখেছে ফিফা।

তবে শুধু একটি দলের পতাকা উঁচিয়ে রাখলে অন্য দলের প্রতি অসম্মান প্রদর্শন হতে পারেএমন বিতর্ক এড়াতে দারুণ এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। ইরাকের পাশাপাশি প্রতিপক্ষ নরওয়ের জাতীয় পতাকাটিও পুরো অনুষ্ঠানজুড়ে সমান উচ্চতায় উঁচিয়ে রাখা হয়। ফলে মাঠে এক চমৎকার সাম্য ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শুধু সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় ধর্মীয় বাণী বা লিপি রয়েছে।