• ই-পেপার

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশসহ ৮ দল

তিন দশক পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

ক্রীড়া ডেস্ক
তিন দশক পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা
সংগৃহীত ছবি

ইস্তাম্বুলে ফ্রেইবুর্গকে ফাইনালে ৩-০ গোলে হারিয়ে ৩০ বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। এদিন ইউরি টিলেমানস ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার দুটি দুর্দান্ত এবং মরগান রজার্সে একটি গোল করেন। এর মাধ্যমে ১৯৯৬ সালের লিগ কাপের পর এটিই তাদের প্রথম শিরোপা।

১৯৮২ সালে ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এটি ছিল মহাদেশীয় প্রতিযোগিতায় তাদের প্রথম জয়।

এদিন ম্যাচের ৪১ মিনিটে টিলেমানসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ভিলা। শর্ট কর্নার থেকে রজার্সের ভাসানো ক্রসটি বেলজিয়াম খেলোয়াড় নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে বুয়েন্দিয়ার আরেকটি চোখধাঁধানো গোলে ব্যবধান দ্বিগুণ করে। ডি বক্স থেকে আর্জেন্টাইন প্লেমেকারের বাঁ পায়ের বাঁকানো শটে গোলরক্ষক নোয়া আতুবোলুকে কোনো সুযেগ দেয়নি।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে রজার্স তৃতীয় গোলটি করেন, যখন বুয়েন্দিয়ার বাম দিক থেকে ছয়-গজের বক্সে করা নিচু ক্রসটি কাছের পোস্টে জালে জড়িয়ে যায়। এ জয়ের মধ্যে দিয়ে এমেরি পাঁচটি ইউরোপীয় শিরোপা জিতে রেকর্ডধারী কার্লো আনচেলত্তি, হোসে মরিনহো এবং জিওভান্নি ত্রাপাত্তোনির সমকক্ষ হলেন।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় টিলেমানস টিএনটি-কে বলেন, আমার অসাধারণ লাগছে। আমরা কঠোর পরিশ্রম করেছি, সেরা পারফরম্যান্স দেখিয়েছি, আমাদের একটি দুর্দান্ত মৌসুম কেটেছে। এর সঙ্গে জয়টা যোগ হওয়াটা অসাধারণ।আমরা অনুশীলনের জন্য মাত্র একদিন সময় পেয়েছিলাম। আজ রাতে তা দারুণভাবে কাজে দিয়েছে।

ভিলার জন্য এবারের মৌসুমটি অসাধারণ ছিল। ২০২২ সালে ক্লাবে যোগ দেওয়া এমেরি সীমিত তহবিল নিয়ে কাজ করেও প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থেকে মৌসুম শেষ করতে এবং একটি শিরোপা জিততে সক্ষম হয়েছেন।

এ ছাড়াও এটি এই স্প্যানিশ কোচের পঞ্চম ইউরোপা লিগ শিরোপা। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে সেভিয়ার হয়ে টানা তিনবার এবং ২০১৯ সালে ভিয়ারিয়ালের হয়ে এই শিরোপা জিতেছিলেন। ফাইনালে ওঠার পথে ভিলা নকআউট পর্বে লিল, বোলোনিয়া এবং প্রিমিয়ার লিগের অপর দল নটিংহ্যাম ফরেস্টকে হারানোর পর ফ্রেইবুর্গের বিপক্ষে জয় দিয়ে শিরোপা নিশ্চিত করে।

এই প্রতিযোগিতায় জন ম্যাকগিন এবং অলি ওয়াটকিন্স ভিলার হয়ে সর্বোচ্চ গোলদাতা, দুজনেই পাঁচটি করে গোল করেছেন। বুয়েন্দিয়া ১২টি ম্যাচে চারটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন এবং ফাইনালে তার গোলটি ছিল ক্লাবের হয়ে ১৫০তম ম্যাচে।

দায়িত্বে এমেরির প্রথম পূর্ণ মৌসুমে তিনি চতুর্থ স্থান অর্জন করে ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যান এবং এরপর ২০২৪-২৫ মৌসুমে ষষ্ঠ স্থান অর্জন করে এই বছরের ইউরোপা লিগের জন্য যোগ্যতা অর্জন করে। তারা ২০২৬-২৭ মৌসুমে আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে।

ইউরোপা লিগ জয়ের ফলে প্রিমিয়ার লিগে ভিলা পঞ্চম স্থানে শেষ করলে ষষ্ঠ স্থানই চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট হতে পারে। যা বোর্নমাউথ বা ব্রাইটনের জন্য ইউরোপের সেরা এই প্রতিযোগিতায় ঢুকে পড়ার সুযোগ উন্মুক্ত রাখবে।

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে

ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে
আর্সেনালের উইঙ্গার ম্যাক্স ডাউনম্যান। ছবি : এক্স থেকে

আসি আসি করেও সর্বশেষ তিন মৌসুমে ধরা দেয়নি। অবশেষে যখন ধরা দিল ততদিনে সময়ের বয়স দাঁড়িয়েছে ২২ বছর। দীর্ঘ প্রতীিক্ষার পর প্রিমিয়ার লিগে আবারও চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। 

আর্সেনালের ১৪তম শিরোপা জয়ের মধ্যে দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ম্যাক্স ডাউম্যান। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। গানারদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ডাউম্যানের বয়স ১৬ বছর ১৪৪ দিন হয়।

 

তাতে ফিল ফোডেনের কীর্তিকে পেছনে ফেলেছেন ডাউম্যান। এতদিন ১৭ বছর ৩৫০ দিনে বয়সে ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ডটা ধরে রেখেছিলেন এই মিডফিল্ডার। ডাউম্যান রেকর্ডটা নিজের করে নেওয়ায় স্বাভাবিকভাবেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছেন।

 

শুধু এই রেকর্ডই নয়, আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে আরেকটি কীর্তি গড়েছেন ডাউম্যান। ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা এই উইঙ্গার। ১৬ বছর ৭৩ দিন বয়সে এভারটনের বিপক্ষে গোলটি করেন তিনি। তাতে ভেঙে যায় ২১ বছর আগে গড়া জেমস ভনের রেকর্ড। ২০০৫ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলটি করার সময় এভারটনের ফরোয়ার্ডের বয়স হয়েছিল ১৬ বছর ২৭০ দিন।

বিশ্বকাপ থিমের কনডম বিনা মূল্যে বিতরণ করবে কানাডা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থিমের কনডম বিনা মূল্যে বিতরণ করবে কানাডা
সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপ উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। ৬টি ভিন্ন ডিজাইনের সীমিত সংস্করণের বিশ্বকাপ থিমের কনডম বিনা মূল্যে বিতরণ করবে টরন্টো পাবলিক হেলথ।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভ্যানকুভার সানের এক প্রতিবেদন অনুযায়ী, ফিফা বিশ্বকাপ চলাকালীন চারটি ক্লিনিকে ‘সীমিত সংস্করণের’ কনডম এবং নিরাপদ যৌনতার অন্যান্য সামগ্রী বিতরণ করবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—বিশ্বকাপ চলাকালীন সময়ে শহরে আগত বিপুলসংখ্যক পর্যটকের মাঝে নিরাপদ যৌন মিলনকে উৎসাহিত করা এবং যৌনবাহিত রোগের বিস্তার রোধ করা।

এই প্রচারণাটি টরন্টোর বিখ্যাত কনডটটু উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ফুটবল খেলার বিভিন্ন টার্ম বা পরিভাষার সঙ্গে মিল রেখে কনডমগুলোর প্যাকেজিংয়ে বেশ কিছু মজাদার এবং চতুর স্লোগান ব্যবহার করা হয়েছে। 

এ ছাড়া স্টক থাকা পর্যন্ত বিভিন্ন ফ্যান জোন, নাইটলাইফ স্পট এবং স্থানীয় পার্টনার এজেন্সিগুলোতে মোট ৫,০০,০০০-এর বেশি কনডম এবং লুব্রিকেন্ট বিতরণ করার পরিকল্পনা রয়েছে শহর কর্তৃপক্ষের।

আর্সেনালের শিরোপা জয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া ডেস্ক
আর্সেনালের শিরোপা জয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ঘরে তুলেছে আর্সেনাল। রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রিয় ফুটবল দল আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন।

শিরোপা জয়ের পর  ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, আর্সেনালের জন্য দীর্ঘ ২২টি বছর, কিন্তু অবশেষে, আমরা আমাদের যোগ্য স্থানে ফিরে এসেছি। চ্যাম্পিয়ন। খবর টরেন্ট স্টার

আর্সেনাল সমর্থক স্টারমারের জন্য এই জয়টি ছিল এক বিরল সুসংবাদ। কারণ ৭ মে অনুষ্ঠিত স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে তাঁর দল লেবার পার্টির শোচনীয় ফলাফলের পর নড়বড়ে হয়ে গেছে প্রধানমন্ত্রীর চেয়ার।

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশসহ ৮ দল | কালের কণ্ঠ