• ই-পেপার

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

গ্রীষ্মকালিন দলবদলে শীর্ষ ১০ ফ্রি এজেন্ট তারকা

ক্রীড়া ডেস্ক
গ্রীষ্মকালিন দলবদলে শীর্ষ ১০ ফ্রি এজেন্ট তারকা

ইউরোপের শীর্ষ লিগগুলোর ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি আছে। এর মধ্যেও বেশ কয়েকজন তারকা ফুটবলার এখনো কোনো ক্লাব পাননি।এই খেলোয়াড়দের মধ্যে এমন অনেকে আছেন যারা স্ব স্ব ক্লাবে কাপ জিতেছেন। মাল্টি-মিলিয়ন ইউরোর ট্রান্সফারে যুক্ত ছিলেন। কিংবা মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলোর মূল খেলোয়াড় ছিলেন। তারা সবাই এখন এমন একটি প্রস্তাবের অপেক্ষায় আছেন, যা তাদেরকে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করবে।

মার্কার প্রতিবেদনে বলা হয়, ট্রান্সফারমার্কেটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দশজন ফুটবলার হলেন সর্বোচ্চ বাজারমূল্যের ফ্রি এজেন্ট।

জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন না করায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দামের ফ্রি এজেন্ট সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। ২৬ বছর বয়সী এই তারকার মার্কেট ভ্যালু ৩৫ মিলিয়ন ইউরো। এই তালিকায় মোহাম্মদ সালাহ এবং জ্যাডন সানচোর মতো তারকা খেলোয়াড়রাও রয়েছেন, যারা বর্তমানে ক্লাবহীন।

ফ্রি এজেন্ট হিসেবে মোহাম্মদ সালাহ মার্কেট ভ্যালু ২২ মিলিয়ন। এই মিশরীয় তারকা লিভারপুলের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। ক্লাবটির হয়ে ২৫০ গোলের মাইলফলক অতিক্রম করে সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তিতে পরিণত হন।

১৮ মিলিয়ন ইউরোতে ফ্রি এজেন্ট হিসেবে অবিক্রিত এখনো ইংলিশ উইঙ্গার জাডন সানচো। ২০২১ সালে ৮৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয় এই ইংলিশ তারকা। ক্লাব ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সাইনিং হলেও ধারাবাহিকতার অভাব এবং কোচদের সাথে দ্বন্দ্বে ক্যারিয়ারে স্থবিরতা নেমে আসে। ডর্টমুন্ডে ফিরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও চেলসি ও অ্যাস্টন ভিলায় লোনে থাকার সময় তার ক্যারিয়ারের প্রত্যাশা পূরণে ব্যর্থতার চিত্রই ফুটে ওঠে।

এছাড়া সেনেগালের তারকা স্ট্রাইকার বাম্বা ডিয়েং এবং জার্মান তারকা জুলিয়ান ব্রান্ডট ১৫ মিলিয়ন ইউরো রয়েছেন ফ্রি এজেন্ট হিসেবে। 

১২ মিলিয়ন ইউরোতে ফ্রি এজেন্ট হিসেবে আছেন ইউনিয়ন বার্লিনের হয়ে খেলা পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো লেইতে। আল-আহলির হয়ে টানা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ক্লাব ছাড়া আইভোরিয়ান মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসির মূল্য ১২ মিলিয়ন ইউরো।

সাবেক লিভারপুল তারকা এবং ব্রাজিলীয় রক্ষণাত্মক মিডফিল্ডার ফ্যাবিনহো তিন মৌসুম কাটানোর পর সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ ছেড়েছেন। ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে কোনো ক্লাব ছাড়াই মুক্ত এজেন্ট হিসেবে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন।

১২ মিলিয়ন ইউরো ৩২ বছর বয়সী ইংল্যান্ডের অভিজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডার জন স্টোন্সও চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্টের তালিকায় রয়েছেন। রক্ষণভাগ থেকে দারুণভাবে বল নিয়ে আক্রমণে ওঠার দক্ষতার কারণে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কাছে তিনি বেশ জনপ্রিয়।

 জার্মানির সেন্ট্রাল মিডফিল্ডার লিওন গোরেটস্কাও  ১২ মিলিয়ন ইউরোতে ফ্রি এজেন্ট হিসেবে আছেন। মাঝমাঠ নিয়ন্ত্রণ ও বক্স-টু-বক্স খেলার ক্ষমতার জন্য বিশেষ দক্ষ তিনি।

তারকাখচিত এই তালিকা থেকে অতিরিক্ত অর্থ খরচ না করে ক্লাবগুলো প্রতিভাদের দলে কাজে লাগতে পারে। এছাড়াও কারভাহাল, সেবাইয়োস, পেলেগ্রিনি, মাহরেজ, গেরেইরো, ব্রোজোভিচ, জিনচেঙ্কো বা বিসুমার মতো প্রমাণিত ফুটবলাররাও এখনও দলবিহীন রয়েছেন। এখনও বেশ কয়েক সপ্তাহ বাকি থাকায়, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার আগে এই নামগুলোর অনেকেই পাদপ্রদীপের আলোয় আসবে।

নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

ক্রীড়া ডেস্ক
নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর
ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুরের খেলোয়াড়রা। ছবি : মীর ফরিদ, আর্মি স্টেডিয়াম থেকে

‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসরে বাজিমাত সিলেট-রংপুরের। ফুটবলের বালক বিভাগে সিলেটের বিপরীতে বালিকা বিভোগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের ফাইনালে দুই দল আজ জয়ের হাসি হেসেছে।

বালক বিভাগের ফাইনাল জমে উঠলেও একপেশে হয়েছে বালিকার ফাইনাল। প্রমাণ স্কোরকার্ডে। ছেলেদের ফাইনালে ১-০ গোলে ময়মনসিংহকে হারিয়েছে সিলেট। বিপরীতে রাজশাহীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রংপুরের মেয়েরা।

বালক বিভাগের ফাইনালে শুরু থেকেই সমানে সমান লড়াই করে সিলেট-ময়মনসিংহ। রেফারির কিক অফের বাঁশি বাজা শেষ হতেই দুই দল একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও প্রথমার্ধের গোলের দেখা পায়নি। 

তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিলেট। ফলও পায় হাতে নাতে। ম্যাচের ৫৮ মিনিটে উদযাপনের মাহেন্দ্রক্ষণ পায়। মাঝমাঠ থেকে নেওয়া এক চোখ ধাঁধানো দূরপাল্লার শটে ময়মনসিংহের গোলরক্ষককে পরাস্ত করেন সিলেটের আরমান খান জিসান। তার গোলই পরে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

বালিকা বিভাগের একচ্ছত্র আধিপত্য দেখায় রংপুর। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় রংপুর। ভাগ্যের ছোঁয়া অবশ্য পায় তারা। রাজশাহীর গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি বল ক্লিয়ার করতে শট নিলে রংপুরের স্মৃতি কিসকোর পায়ে লেগে জালে জড়ায়। ২ মিনিট পর কর্নার থেকে হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন কিসকো।

দ্বিতীয়ার্ধেও জোড়া গোল পায় রংপুর। কিসকোর অ্যাসিস্টে ৩-০ করেন তন্বী। ম্যাচের ৫২ মিনিটে সুমাইয়ার মাটি কামড়ানো শটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারে রংপুর। এতে ৪-০ ব্যবধান প্রতিপক্ষকে উড়িয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরে রংপুরের মেয়েরা।

নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক
নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব
নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশের হয়ে সুযোগ না পেলেও ঠিকই ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন সাকিব আল হাসান। বর্তমানে জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার।

শ্রীলঙ্কায় খেলার মাঝে নতুন সুসংবাদ পেয়েছেন সাকিব। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন ৩৮ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার। তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স।

নিজেদের সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে পোখারা লিখেছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখরা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!’

ক্যারিয়ারে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সাকিবকে দারুণভাবে সামাজিক মাধ্যমে উপস্থাপন করেছে পোখরা। পাহাড়ের ওপরে সিংহাসন তৈরি করে সাকিবকে বসিয়েছে সেই আসনে। আর পেছনে শকুনের মূর্তি। সিংহাসনের চারপাশ ঘুরে ডান দিকে অবস্থান নেয় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। 

২০২৪ সালে প্রথমবার নেপাল প্রিমিয়ার লিগ হয়। সেবার চ্যাম্পিয়ন হয় জনকপুর বোল্টস। আর সর্বশেষবার শিরোপা ঘরে তোলে লুম্বিনি লায়নস। প্রথমবারের মতো নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট হাতে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না তার। ২ ইনিংসে ১০ রান করেছেন বাঁহাতি ব্যাটার। 

কমনওয়েলথ গেমসে হিটেই বাদ ইমরানুর

ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথ গেমসে হিটেই বাদ ইমরানুর
হিটেই বাদ পড়েছেন ইমরানুর। ছবি : সংগৃহীত

হতাশ করলেন ইমরানুর রহমানও। কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। 

গ্লাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে নিজের হিটে ৬ জনের মধ্যে তৃতীয় হয়েছেন ইমরানুর। সব মিলিয়ে ৭৩ জনের মধ্যে ২৭তম। স্প্রিন্ট শেষ করতে ১০.৩৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।

সেমিফাইনালে সুযোগ পাওয়া ১৭ জনের মধ্যে সর্বশেষজন হচ্ছেন বার্বাডোজের কুরন গ্রিফিথ। তা মতোই অবশ্য ১০.২৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিংও।

১০০ মিটার স্প্রিন্টে ইমরানুরের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। ২০২৩ সালের লন্ডনের নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে করেছিলেন তিনি। অন্যদিকে সর্বশেষ জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব হয়েছেন ১০.৫৮ সেকেন্ডে। জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলিয়ে ৬ বার দ্রুততম মানব হয়েছেন ইমরানুর।

অন্যদিকে বক্সিংয়ে হতাশ করেছেন জিনাত ফেরদৌস। ৫১ কেজি ওজনে শেষ ষোলোয় আয়ারল্যান্ডের ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার। 

সাঁতারেও হিটে বাদ পড়েছেন কাজল মিয়া ও সামিউল ইসলাম রাফি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১২ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ১৯ জনের মধ্যে ১৬তম হয়েছেন কাজল। ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫২ দশমিক ৪৯ সেকেন্ডে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়েছেন রাফি।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত | কালের কণ্ঠ