• ই-পেপার

গিগসের পদত্যাগ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে
ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপে নতুন এক ইতিহাসের জন্ম দিল মরক্কো। ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এমন একটি শুরুর একাদশ মাঠে নামিয়েছে দলটি, যেখানে ১১ জন ফুটবলারের কেউই মরক্কোর মাটিতে জন্মগ্রহণ করেননি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় দল পুরো একাদশে দেশের বাইরে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে ম্যাচ শুরু করেছে।

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর জন্ম কানাডার মন্ট্রিলে। রক্ষণভাগে থাকা নুসাইর মাজরাউই জন্মেছেন নেদারল্যান্ডসে, ইসা দিয়প ফ্রান্সে, শাদি রিয়াদ ও আশরাফ হাকিমি স্পেনে।

মিডফিল্ডে ছিলেন ফ্রান্সে জন্ম নেওয়া নিল এল আয়নাউই ও আয়ুব বুয়াদ্দি। আক্রমণভাগে জায়গা পাওয়া শেমসদিন তালবি ও বিলাল এল খান্নুসের জন্ম বেলজিয়ামে, সামির এল মুরাবেত ফ্রান্সে এবং ইসমাইল সাইবারি স্পেনে জন্মগ্রহণ করেন।

যদিও তারা বিভিন্ন দেশে জন্মেছেন, তবে সবাই মরোক্কান বংশোদ্ভূত। পারিবারিক শিকড়ের টানেই আন্তর্জাতিক ফুটবলে মরক্কোকে বেছে নিয়েছেন তারা। এদের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।

মরক্কোর ফুটবলে প্রবাসী প্রতিভাদের অবদান নতুন নয়। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পুরো শুরুর একাদশই দেশের বাইরে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া হওয়া নজিরবিহীন ঘটনা। বিষয়টি ফুটবলে বৈশ্বিক অভিবাসন ও প্রবাসী সম্প্রদায়ের প্রভাবকেও নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও নিজেদের শক্তির অন্যতম ভিত্তি হিসেবে প্রবাসে বেড়ে ওঠা খেলোয়াড়দের ওপর আস্থা রাখছে। আর সেই আস্থার প্রতিফলনই দেখা গেল ব্রাজিলের বিপক্ষে ম্যাচে।

‘সোনালি প্রজন্ম’ নেই, নতুন বেলজিয়ামেই লুকাকুর আশাবাদ

ক্রীড়া ডেস্ক
‘সোনালি প্রজন্ম’ নেই, নতুন বেলজিয়ামেই লুকাকুর আশাবাদ
ছবি : সংগৃহীত

একসময় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল হিসেবে পরিচিত ছিল বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’। কিন্তু তারকাখচিত সেই দল বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি। তবে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে আশাবাদী বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলো লুকাকু। 

২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনই ছিল বেলজিয়ামের সেরা সাফল্য। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও থিবো কোর্তোয়া। যদিও এডেন হাজার্ড ও ভিনসেন্ট কোম্পানির মতো তারকারা এখন অবসরে।

বিশ্বকাপ শুরুর আগে লুকাকু বলেন, ‘আমাদের জন্য এটি একটি নতুন অধ্যায়। আগের মতো চাপ নেই। বরং আমরা দেখতে চাই তরুণরা বিশ্বমঞ্চে নিজেদের কীভাবে তুলে ধরে।’

বর্তমান দলে অভিজ্ঞদের সঙ্গে রয়েছেন তরুণ প্রতিভা জেরেমি দকু, আমাদু ওনানা ও মাতিয়াস ফার্নান্দেজ পারদো। তাদের নিয়ে ভবিষ্যতের বেলজিয়াম গড়ার স্বপ্ন দেখছেন লুকাকু।

৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার জানান, তিনি, ডি ব্রুইনা, কোর্তোয়া ও থমাস মুনিয়ের যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন তরুণদের পাশে থেকে দলকে এগিয়ে নিতে চান।

চোটের কারণে মার্চের পর আর মাঠে নামতে পারেননি লুকাকু। নাপোলির হয়ে মৌসুমের শেষভাগও মিস করেছেন তিনি। তবু বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন এই তারকা ফরোয়ার্ড।

লুকাকু বলেন, ‘এটি আমার চতুর্থ বিশ্বকাপ। তবে প্রথমবারের মতো একেবারে নতুন প্রজন্মের সঙ্গে খেলতে যাচ্ছি। দলীয় পরিবেশ দারুণ, তাই আমি রোমাঞ্চিত।’

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে সালাহর মিশরের সঙ্গে।

সালাহ সম্পর্কে লুকাকু বলেন, ‘সে সবসময় নিজেকে উন্নত করতে চায়। লিভারপুলে তার ক্যারিয়ার অসাধারণ। বহু বছর ব্যালন ডি’অর মানের ফুটবল খেলেছে। জাতীয় দলের জন্যও সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

তিনি আরো বলেন, ‘সালাহর মতো সেরাদের বিপক্ষে খেলাই আসল চ্যালেঞ্জ। মিশরের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে, তবে আমরা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

জার্সি বিতর্ক ছাপিয়ে মাঠে নামছে সালাহর মিসর

ক্রীড়া ডেস্ক
জার্সি বিতর্ক ছাপিয়ে মাঠে নামছে সালাহর মিসর
ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে মিসর। তবে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দলটির জার্সি। ফিফার নির্দেশনায় ঐতিহ্যবাহী সাত তারকা সরাতে বাধ্য হওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হলেও এখন সেই আলোচনা পেছনে ফেলে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিচ্ছে ‘ফারাওরা’।

মিসরের জার্সির ওপরে থাকা সাতটি তারকা দেশটির রেকর্ড সাতবারের আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ের প্রতীক। বিশ্বকাপের সরঞ্জাম ও ব্র্যান্ডিং নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে ফিফা এই তারকাগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয়। একই সঙ্গে জার্সিতে ব্যবহৃত সোনালি রঙের নাম ও নম্বরেও পরিবর্তন আনতে বলা হয়েছে।

ফিফার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক সমর্থক। তাদের মতে, সাতটি তারকা শুধু একটি নকশা নয়, বরং আফ্রিকান ফুটবলে মিসরের গৌরবময় ইতিহাসের প্রতীক। তবে বিতর্কের মধ্যেও দলটির লক্ষ্য এখন মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করা।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিসরের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম। একই গ্রুপে রয়েছে ইরান ও নিউজিল্যান্ড। নকআউট পর্বে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি।

দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সাফল্যের অন্যতম প্রধান কারিগর সালাহর নেতৃত্বেই বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মিসর।

জার্সি থেকে হয়তো হারিয়ে গেছে সাতটি তারকা, কিন্তু সেই সাত শিরোপার গৌরব এখনো বয়ে বেড়াচ্ছে মিসরের ফুটবল। তাই বিতর্ক নয়, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতেই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে ফারাওরা।

বিশ্বকাপের মঞ্চে ইতিহাসের অপেক্ষায় কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মঞ্চে ইতিহাসের অপেক্ষায় কেপ ভার্দে
সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলের পর কেপ ভার্দের বেঞ্চিমল গোল উদযাপন করছেন। ছবি : রয়টার্স

ফুটবল বিশ্বকাপের মতো মহাযজ্ঞে প্রথমবারের মতো নাম লেখানোই কেপ ভার্দের জন্য এক ঐতিহাসিক অর্জন। তবে ইতিহাস গড়েই থেমে থাকতে চায় না আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে কেপ ভার্দের শিবিরে নেই কোনো ভয় বা সংকোচ। বরং শক্তিশালী প্রতিপক্ষকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবেই দেখছেন দলটির কোচ বুবিস্তা।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বুবিস্তা বলেন, ‘আমরা ভয় ছাড়া খেলব। এই বিশ্বকাপে খেলার সুযোগ শুধু ফুটবলের অর্জন নয়, এটি আমাদের সংস্কৃতি ও জাতির জন্যও একটি বড় সাফল্য। আমরা বিশ্বকে আমাদের দেশকে দেখাতে চাই।’

বিশ্বকাপের অভিষেক মঞ্চে স্পেনের মতো পরাশক্তির মুখোমুখি হওয়াকে ‘অসাধারণ সুযোগ’ হিসেবে দেখছেন তিনি। কোচের মতে, কেপ ভার্দের পরিচয়ই হলো চ্যালেঞ্জ গ্রহণ করা এবং কঠিন পরিস্থিতি জয় করা।

তিনি বলেন, ‘আমরা এমন একটি দল যারা চ্যালেঞ্জ ভালোবাসে। বল পায়ে থাকলে সাহসী ফুটবল খেলতে চাই। আমরা শুধু অংশ নিতে আসিনি, প্রতিদ্বন্দ্বিতা করতেও এসেছি।’

বিশ্বকাপে জায়গা করে নিতে আফ্রিকান শক্তিশালী দল ক্যামেরুনকে পেছনে ফেলেছিল কেপ ভার্দে। তাই নিজেদের সামর্থ্যের ওপর যথেষ্ট আস্থা রয়েছে দলটির।

স্পেনের শক্তি সম্পর্কে বুবিস্তা বলেন, ‘তাদের দলে বিশ্বের সেরা কয়েকজন ফুটবলার রয়েছে। ম্যাচটি কঠিন হবে, সেটা আমরা জানি। কিন্তু আমরা স্পেনের জন্যও সমস্যার সৃষ্টি করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

এদিকে সম্প্রসারিত ৪৮ দলের বিশ্বকাপ নিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের কিছু মন্তব্যের সমালোচনা করেছে কেপ ভার্দেসহ ১৩টি দেশের ফুটবল ফেডারেশন। যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি বুবিস্তা।

তার ভাষায়, ‘ছোট দেশগুলোর জন্য বিশ্বকাপ একটি বড় সুযোগ। আমরা এখানে যোগ্যতার ভিত্তিতেই এসেছি।’

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা কেপ ভার্দে স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে কতটা লড়াই করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

গিগসের পদত্যাগ | কালের কণ্ঠ