• ই-পেপার

চেলসিকে দেখাতে চেয়েছিলাম যে আমরা রিয়াল মাদ্রিদ : বেনজিমা

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’

ক্রীড়া ডেস্ক
কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’
ছবি : রয়টার্স

টানা দুই আসরের গ্রুপ পর্বের ভূত তাড়িয়ে আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই পুনরুত্থানের নেপথ্যে রয়েছেন এমন একজন, যার জীবনের গল্প যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। একসময় বেঁচে থাকার তাগিদে দিনে ৮ ঘণ্টা কারখানায় হাড়ভাঙা খাটুনি খাটতেন, আর ফুসরত মিললেই বুট জোড়া পায়ে গলিয়ে নেমে পড়তেন ফুটবল মাঠে। আজ সেই ডেনিজ উন্দাভের জোড়া গোলেই আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে জার্মানির নতুন নায়ক বনে গেছেন তিনি।

অথচ কয়েক মাস আগেও জার্মানির বিশ্বকাপ দলে এই স্ট্রাইকারের জায়গা পাওয়া নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। এমনকি খোদ কোচ জুলিয়ান নাগেলসমানের সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন প্রকাশ্য এক বচসায়।

ঘটনার সূত্রপাত এক ম্যাচে বদলি নেমে উন্দাভের শেষ মুহূর্তের এক গোলকে কেন্দ্র করে। ম্যাচ শেষে উন্দাভ গণমাধ্যমে দাবি করেন, ‘আমি শুরুর একাদশে খেলার যোগ্যতা রাখি।’ শিষ্যের এমন মন্তব্যে চটে গিয়ে জার্মান কোচ নাগেলসমান সংবাদমাধ্যমের সামনেই পাল্টা তোপ দাগেন, ‘শুরু থেকে খেললে হয়তো ওই গোলটিই করতে পারতেন না উন্দাভ।’

সেই বিতর্কের মোক্ষম জবাবটা উন্দাভ জমিয়ে রেখেছিলেন মাঠের জন্য। আইভরি কোস্টের বিপক্ষে তার অতিমানবীয় পারফরম্যান্সের পর সুর বদলাতে বাধ্য হয়েছেন খোদ নাগেলসমানও। ম্যাচ শেষে জার্মান বস স্বীকার করেন, উন্দাভকে শুরুর একাদশে রাখার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন তিনি।

নাগেলসমান বলেন, ‘কেন আমি ওর ছন্দ নষ্ট করব? দুই ম্যাচে বদলি হিসেবে নেমে দুই ম্যাচেই গোল করেছে। তবে (পরের ম্যাচে) ওকে শুরু থেকেই খেলানো হতে পারে।’

উন্দাভের এই সাফল্যের পেছনের গল্পটা কিন্তু মোটেও রূপালি পর্দার মতো মসৃণ ছিল না। মাত্র ১৪ বছর বয়সে ভের্ডার ব্রেমেন একাডেমি থেকে তাকে ছুড়ে ফেলা হয়েছিল। অজুহাত ছিল, ছোটখাটো গড়নের কারণে ফুটবলে তার কোনো ভবিষ্যৎ নেই। সেই প্রত্যাখ্যান ও অপমান চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল কিশোর উন্দাভকে।

তবে দমে যাননি তিনি। নতুন উদ্যমে নিজেকে গড়ে তোলেন। ১৭ বছর বয়সে পরিবারের মায়া ত্যাগ করে পাড়ি জমান জার্মানির চতুর্থ বিভাগের ক্লাব হাভেলসেতে। সেখানে সপ্তাহে পেতেন মাত্র ১২০ পাউন্ড! ফুটবল থেকে পাওয়া এই সামান্য অর্থে জীবন চালানো অসম্ভব ছিল। ফলে পেটের তাগিদে বেছে নিতে হয়েছিল কারখানার শ্রমিকের কাজ।

বেলজিয়ান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে উন্দাভ বলেছিলেন, ‘ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠতাম। সরাসরি চলে যেতাম কারখানায়, সেখানে ৮ ঘণ্টা কাজ শেষ করে যেতাম অনুশীলনে। বাসায় ফিরতে ফিরতে রাত ৮টা বেজে যেত। পরদিন আবার একই রুটিন। বেঁচে থাকার জন্যই আমাকে কাজটা করতে হয়েছে। শুধু ফুটবল থেকে পাওয়া টাকায় তখন চলা সম্ভব ছিল না।’

২০২০ সালে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেন্ট-জিলোয়াজে যোগ দেওয়ার পর থেকেই মূলত উন্দাভের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ফরোয়ার্ডকে।

কোহলি-বুমরাহকে নিয়ে ভারতের দল ঘোষণা

কোহলি-বুমরাহকে নিয়ে ভারতের দল ঘোষণা
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। তবে তার অংশগ্রহণ নির্ভর করছে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর। ফলে সিরিজ শুরুর আগে কোহলির শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর এটিই হতে পারে তার প্রথম ওয়ানডে ম্যাচ। বুমরাহর প্রত্যাবর্তন ভারতের বোলিং আক্রমণকে আরো শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।

ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন শুভমান গিল। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এ ছাড়া দলে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিষান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডির মতো পরিচিত মুখ।

এদিকে আইপিএল ২০২৬-এ পাওয়া পায়ের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি স্পিনার বরুণ চক্রবর্তী। বিসিসিআই জানিয়েছে, তিনি পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না।

আয়ারল্যান্ড সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। দলে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং এবং আলোচিত কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেরক্ষক), ইশান কিষাণ (উইকেরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা ও আরশ সিংহ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেরক্ষক), ইশান কিশান (উইকেরক্ষক), শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, আরশদীপ সিং, প্রিন্স যাদব, সৌম্য কৃষ্ণা, সোহেল কৃষ্ণা।

তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা। 

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া। 

সিরিজের শেষ ম‍্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজ খেলছেন না সৌম‍্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন।

তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা। 

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া। 

সিরিজের শেষ ম‍্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজ খেলছেন না সৌম‍্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন।
একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
 

চেলসিকে দেখাতে চেয়েছিলাম যে আমরা রিয়াল মাদ্রিদ : বেনজিমা | কালের কণ্ঠ