• ই-পেপার

দেখে নিন অনূর্ধ্ব-১৮ নারী সাফ ফুটবলে বাংলাদেশের সূচি

বিশ্বকাপে ভিনির গোলে রিয়াল মাদ্রিদের অনন্য রেকর্ড

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ভিনির গোলে রিয়াল মাদ্রিদের অনন্য রেকর্ড
ছবি : রয়টার্স

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কেবল ‘সি’ গ্রুপের শীর্ষস্থানই নিশ্চিত করেনি ব্রাজিল, একই সঙ্গে ফুটবল রূপকথায় রিয়াল মাদ্রিদকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাদ্রিদের সাবেক গুরু কার্লো আনচেলত্তির এই প্রিয় শিষ্যের হাত ধরে বিশ্বকাপ ইতিহাসের এক অনন্য রেকর্ড এখন এককভাবে স্প্যানিশ জায়ান্টদের দখলে। বিশ্বকাপ ইতিহাসে কোনো নির্দিষ্ট ক্লাবের খেলোয়াড়দের পক্ষে সর্বোচ্চ গোলের নতুন কীর্তি গড়ল রিয়াল মাদ্রিদ।

বুধবারের ম্যাচের আগে এই তালিকার চূড়ায় যৌথভাবে রাজত্ব করছিল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ; দুই ক্লাবের খেলোয়াড়দেরই গোল সংখ্যা ছিল সমান ৮৪। তবে মায়ামির মাঠে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের করা প্রথম গোলেই বায়ার্নকে পেছনে ফেলে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নেয় লস ব্লাঙ্কোসরা। পরে ভিনি নিজের দ্বিতীয় গোলটি করলে জার্মান ক্লাবটির সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের ব্যবধান দাঁড়ায় দুই গোলে (৮৬ গোল)।

চলতি বিশ্বকাপ শুরুর আগে সমীকরণটি কিন্তু রিয়ালের পক্ষে ছিল না। ৭৭ গোল নিয়ে তালিকার তিন নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল তারা। তাদের ওপরে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা (৭৮ গোল) এবং শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ (৭৯ গোল)।

তবে চলতি আসরে রিয়াল মাদ্রিদের তারকাদের বুট থেকে এসেছে গোলের বন্যা। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপের পা থেকে এসেছে ৪টি করে গোল এবং জুড বেলিংহাম করেছেন ১টি গোল। রিয়াল তারকাদের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের ওপর ভর করেই বার্সা ও বায়ার্নকে টপকে গোলদাতার তালিকার শীর্ষস্থান ছিনিয়ে নিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

টানা ৩ ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস, বিশ্বকাপে ব্রাজিলের নতুন ত্রাতা

ক্রীড়া ডেস্ক
টানা ৩ ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস, বিশ্বকাপে ব্রাজিলের নতুন ত্রাতা

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। টানা তিন ম্যাচে ‘ফিফা ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতে এবারের আসরে নিজের আধিপত্যের জানান দিয়েছেন তিনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল ১-১ গোলে ড্র করলেও দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভিনিসিয়ুস। এরপর হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে আক্রমণভাগে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল যখন নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে, তখনো ম্যাচের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস। ফলে টানা তৃতীয় ম্যাচেও তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

গতি, ড্রিবলিং, সুযোগ সৃষ্টি এবং আক্রমণে ধারাবাহিক কার্যকারিতার মাধ্যমে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুলেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তার এমন ধারাবাহিক নৈপুণ্যে বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে ব্রাজিলের আত্মবিশ্বাসও বেড়েছে কয়েক গুণ।

বিশ্বকাপের শুরু থেকেই ভিনিসিয়ুসের এই দুর্দান্ত ফর্ম ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নকআউট পর্বেও তিনি একই ছন্দ ধরে রাখতে পারলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরো উজ্জ্বল হতে পারে।

ব্রাজিলের নকআউট ম্যাচ কবে কোথায় কখন

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের নকআউট ম্যাচ কবে কোথায় কখন
ছবি : রয়টার্স

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও, গ্রুপ সেরা হওয়ার পর সেলেসাওরা ইতিমধ্যেই জেনে গেছে তাদের শেষ ৩২-এর ম্যাচের সময় ও ভেন্যু।

আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে মাঠে নামবে তারা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের।

এই দৌড়ে সমীকরণের টেবিলে ঝুলে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচ দুটি শেষেই পরিষ্কার হবে ব্রাজিলের প্রতিপক্ষ। কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন।

নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ কে?

ক্রীড়া ডেস্ক
নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ কে?
ছবি : রয়টার্স

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের। এই দৌড়ে সমীকরণের টেবিলে ঝুলে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচ দুটি শেষেই পরিষ্কার হবে ব্রাজিলের প্রতিপক্ষ। কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন।

বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান—দুই দলেরই পয়েন্ট সমান ৪। এমনকি তাদের গোল ব্যবধানও সমান (+৪)। তবে ৭ গোল করে টেবিলের শীর্ষে আছে ডাচরা, যেখানে জাপানের গোল সংখ্যা ৬। অন্য দিকে ৩ পয়েন্ট নিয়ে রেসে টিকে আছে সুইডেন।

ব্রাজিলের মুখোমুখি হতে হলে সুইডেনের সামনে সমীকরণটি বেশ সহজ। প্রথমত, তাদের জাপানকে হারাতে হবে এবং একই সঙ্গে আশা করতে হবে যেন নেদারল্যান্ডস তাদের ম্যাচে জয় পায়। এমনটা হলে ডাচরা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সুইডেন ৬ পয়েন্ট নিয়ে হবে দ্বিতীয় (ব্রাজিলের প্রতিপক্ষ) এবং জাপান ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে যাবে। তবে নেদারল্যান্ডস যদি পয়েন্ট হারায়, আর সুইডেন জিতে যায়, তবে সুইডিশরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলকে এড়িয়ে যাবে।

জাপান যদি জিতে যায় এবং নেদারল্যান্ডস ড্র করে বা হারে, তবে জাপান হবে গ্রুপ সেরা, আর ব্রাজিলের সামনে পড়বে ডাচরা। অন্য দিকে, নেদারল্যান্ডস জিতলে এবং জাপান ড্র করলে ব্রাজিলের মুখোমুখি হতে হবে সূর্যোদয়ের দেশ জাপানকে। যদি দুই দলই তাদের ম্যাচে একই ফলাফল (উভয়েই জয়, ড্র বা হার) পায়, তবে সুইডেন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়ে যেতে পারে।

নেদারল্যান্ডস ও জাপানের প্রথম রাউন্ডের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় হেড-টু-হেডে কেউ এগিয়ে নেই। পয়েন্ট ও গোল পার্থক্যও সমান। তাই শেষ পর্যন্ত মোট গোল সংখ্যা এবং শেষ ম্যাচের স্কোরলাইনের টাইব্রেকার নিয়মের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে কোন গ্রুপ সেরা হচ্ছে আর কে যাচ্ছে ব্রাজিলের ডেরায়। 

দেখে নিন অনূর্ধ্ব-১৮ নারী সাফ ফুটবলে বাংলাদেশের সূচি | কালের কণ্ঠ