অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। জনসনের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ হাসান। কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচ গেছে বার্টলেটের হাতে।
গতিদানব টেইট হতে চান বাংলাদেশের বোলিং কোচ
শুরুতেই শেষ তামিম

ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার বদলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার বদলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে জাতীয় দলের জার্সিতে আজ অভিষেক হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফারের। এদিকে লিটন না থাকায় আজ উইকেটের পেছনে থাকবেন পারভেজ হোসেন।
বাংলাদেশ দল
সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
কেমন হতে পারে পর্তুগালের তারকাখচিত একাদশ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতার অধ্যায়ের হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি। আর সেই ম্যাচে সবার চোখ থাকবে ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে।
কোচ রবার্তো মার্তিনেসের অধীনে পর্তুগালের সম্ভাব্য একাদশে গোলপোস্টের নিচে থাকছেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রোবেন দিয়াস, গঞ্জোলো ইনাসিও এবং নোনো মেন্দেসকে।
মধ্যমাঠে দলের ছন্দ ধরে রাখার দায়িত্ব থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের কাঁধে। বিশেষ করে পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আসা ভিতিনহা ও জোয়াও নেভেসের ওপরই থাকবে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য আনার দায়িত্ব।
আক্রমণভাগে দুই উইংয়ে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা এবং পেদ্রো নেতোকে। আর স্ট্রাইকার হিসেবে একাদশে থাকবেন পর্তুগালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো।
সম্ভাব্য একাদশ (৪-৩-৩) :
দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।
