• ই-পেপার

কেমন হতে পারে পর্তুগালের তারকাখচিত একাদশ

‘বুড়ো’ মেসি এক ম্যাচে ভাঙলেন যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক
‘বুড়ো’ মেসি এক ম্যাচে ভাঙলেন যত রেকর্ড
ছবি : রয়টার্স

আলজেরিয়াকে স্রেফ উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা। দলের জয়ে তিন গোলই মেসির।

ফুটবল বিশ্বকাপে এই প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির ১১তম হ্যাটট্রিক।

আলজেরিয়ার বিপক্ষে অনবদ্য পারফরম্যান্সে অনেক বিশ্বরেকর্ডই ভেঙেছেন মেসি। আবার দাঁড়িয়ে আছেন অনেকগুলোর ছোঁয়ার দ্বারপ্রান্তে।

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ওই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ তারকা।

কনকাস সিটি স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বীর সেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন মেসি। ৩৮ বছরে হ্যাটট্রিক করলেন তিনি। এছাড়া এতদিন যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক ছিলেন মেসি-রোনালদো (১০টি)। তবে ১১ হ্যাটট্রিক নিয়ে এখন এককভাবে এই কৃতিত্বের মালিক মেসি।

এদিকে, আরও দুটি বিশ্বরেকর্ড গড়ার সামনে মেসি। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। আর একটি গোল করলেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক বনে যাবেন তিনি।

এছাড়া আরও একটি গোলে সরাসরি সহায়তা করলে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হবেন মেসি। বর্তমানে ডিয়েগো ম্যারাডোনার সমান ৮টি অ্যাসিস্টের মালিন তিনি।

পানীয় বিরতি নিয়ে ফিফার সমালোচনা করলেন ফন ডাইক

ক্রীড়া ডেস্ক
পানীয় বিরতি নিয়ে ফিফার সমালোচনা করলেন ফন ডাইক

চলমান বিশ্বকাপে গরমের কথা চিন্তা করে ম্যাচের দুই অর্ধে পানীয় বিরতির ব্যবস্থা করে ফিফা। কিন্তু ফিফার এই নিয়ম নিয়ে সমালোচনা করলেন লিভারপুল ও ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের ‘এটিঅ্যান্ডটি’ স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ড্র করার পর সংবাদ ব্রিফিংয়ে  এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

ফন ডাইক বলেছেন, প্রতিটি ম্যাচে আবহাওয়া বিবেচনা না করে, এভাবে নিয়ম চাপিয়ে দেওয়া খেলার স্বাভাবিক গতি নষ্ট করছে।

বিরতির সময় টিভি চ্যানেলগুলোতে যেভাবে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তা পছন্দ নয় বলেও জানান ফন ডাইক। 

টেলিভিশন দর্শকদের জন্যও বারবার খেলা বন্ধ হওয়া মোটেও উপভোগ্য নয় বলেও যোগ করেন তিনি।  এতে তাদের মনে হচ্ছে যেন বিশ্বকাপের খেলাগুলো চারটি কোয়ার্টারে খেলা হচ্ছে বলেন তিনি।

কুরাসাওকে হারিয়েও আতঙ্কে কিমিচ-হাভার্টজরা

ক্রীড়া ডেস্ক
কুরাসাওকে হারিয়েও আতঙ্কে কিমিচ-হাভার্টজরা
সংগৃহীত ছবি

জমে উঠেছে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো। বড় কোনো অঘটনের শিকার হলে বড় দলগুলোকে মাঝারি সারির দেশের কাছে খোয়াতে হচ্ছে পয়েন্ট। তবে ব্যতিক্রম প্রথম ম্যাচে খেলতে নামা জার্মানি। নবাগত কুরাসাওকে ৭ গোল দিয়েও স্বস্তিতে নেই কিমিচ-হাভার্টজরা। অনুশীলন ক্যাম্পে সাপ আতঙ্কে ভুগছে দলটি।

গত রবিবার কুরাসাওকে বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে ছিল ‘ডাই ম্যানশ্যাফট’রা। এরপর আইভরিকোস্টের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নিজেদের অনুশীলনে ঝালিয়ে নিতে নর্থ ক্যারোলাইনার ডব্লিউ ডেনি স্প্রি সকার স্টেডিয়ামে অনুশীলনে করছিল। এমন সময় মাঠে দেখা যায় বিষধর সাপ। তার পর থেকে কিছুটা আতঙ্কে রয়েছেন বিশ্বের প্রথম সারির ফুটবলারেরা।  

এ নিয়ে জার্মান অধিনায়ক অধিনায়ক কিমিচ বলেছেন,  অনুশীলনের সময় আমরা একটা সাপ দেখতে পাই। আমাদের বলা হয়েছিল, সাপটা বিষাক্ত। কাউকে ছোবল মারলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্যাপারটা খুব মারাত্মক না হলেও বিপজ্জনক তো বটেই। আমরা জার্মানিতে বেশ নিশ্চিন্তে অনুশীলন করি। ওখানে এমন বিপজ্জনক প্রাণী নেই। 

বিশ্বকাপে সাপের উপদ্রব এই প্রথম নয়। এর আগে সুইজারল্যান্ড, নরওয়ের অনুশীলন ক্যাম্পে সাপ দেখা গিয়েছে। আমেরিকার যেসব জায়গায় জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে ঘাঁটি গেড়েছে। সেই জায়গাগুলোতে বিভিন্ন রকম সাপ রয়েছে। কয়েকটি বিষধর প্রজাতির সাপও রয়েছে। বিশেষ করে উত্তর ক্যারোলাইনার গ্রিনসবরো এলাকায় সাপের দেখা হামেশাই পাওয়া যায়। 

স্থানীয় প্রশাসনও সাপের উপদ্রবের কথা মেনে নিয়েছেন। বিশ্বকাপ খেলতে আসা দলগুলোকে সতর্ক করে বলা হয়েছে, সাপ দেখলে সঙ্গে সঙ্গ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

বাংলাদেশের ইনিংস থামল ১৩১ রানে

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ইনিংস থামল ১৩১ রানে
ছবি : মীর ফরিদ

পাওয়ার প্লের শুরুটা ছিল দারুণ আশাজাগানিয়া। কিন্তু মাঝপথে খেই হারিয়ে নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দেওয়ার পুরনো রোগেই ডুবল বাংলাদেশ। শেষ পর্যন্ত ইনিংসের ১ ওভার বাকি থাকতেই ১৩১ রানে অলআউট হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জিততে হলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩২ রান।

ইনিংসের শেষদিকে মুস্তাফিজুর রহমান এলবিডব্লিউর শিকার হলে থামে বাংলাদেশের ইনিংস। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় অজিরা। অথচ একটা সময় মনে হচ্ছিল এক শ পার হতেই বুঝি দম ফুরিয়ে যাবে স্বাগতিকদের। দলের স্কোরবোর্ডে ১০০ রান ওঠার আগেই সাজঘরে ফিরে যান ৮ ব্যাটার।

তবে শেষ উইকেট জুটিতে দৃশ্যপট বদলান মেহেদী। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার।