• ই-পেপার

ম্যারাডোনার ঘড়ি দুবাইয়ে চুরি, ভারতে উদ্ধার

মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন রোনালদো
ফাইল ছবি

বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে পারেন ফুটবল ইতিহাসের দুই মহাতারকা—লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। সম্ভাব্য সেই লড়াই নিয়ে বিশ্বজুড়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল অধিনায়ক রোনালদো।

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো সংক্ষিপ্ত উত্তর দেন, ‘মেসি? পরের প্রশ্ন।’

তবে আর্জেন্টিনা ও পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে, এমন সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন সুরে কথা বলেন তিনি।

রোনালদো বলেন, ‘বিশ্বকাপে লিও মেসির বিপক্ষে খেলা? প্রশ্নটা খুব একটা অর্থবহ নয়। তবে যদি এমনটা হয়, সেটা অবশ্যই দারুণ হবে।’

তিনি আরো বলেন, ‘আমার মনোযোগ ছিল আজকের ম্যাচে। আমরা জিতেছি, আমি গোল করেছি এবং দল হিসেবে সামনে এগিয়ে যাচ্ছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি খুবই খুশি।’

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পাওয়ার পর নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে পর্তুগাল। অন্যদিকে মেসির নেতৃত্বে আর্জেন্টিনাও দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে টুর্নামেন্টের শেষভাগে দুই কিংবদন্তির বহুল প্রতীক্ষিত লড়াই দেখার সম্ভাবনা আরো জোরালো হয়েছে।

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ

ক্রীড়া ডেস্ক
মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ
দিদিয়ের দেশম। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ চলাকালেই ব্যক্তিগত শোকের মুখে পড়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্ট ছেড়ে নিজ দেশে ফিরছেন তিনি। ফলে গ্রুপ ‘আই’-এ নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ ম্যাচে দলের ডাগআউটে থাকছেন না এই অভিজ্ঞ কোচ।

মঙ্গলবার এক বিবৃতিতে ফ্রেন্স ফুটবল ফেডারেশন জানায়, মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশম ফ্রান্সে ফিরে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে সহকারী কোচ সাময়িকভাবে দলের দায়িত্ব পালন করবেন।

ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ‘লে ব্লু’রা।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ফ্রান্স দলের দায়িত্বে থাকা দেশমের জন্য এটিই শেষ বড় টুর্নামেন্ট। তার অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এ ছাড়া ২০২২ বিশ্বকাপ ও ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছিল দলটি, যদিও দুবারই শিরোপা হাতছাড়া হয়।

পানামাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক
পানামাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে ২০১৮ সালের রানার্সআপরা। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।

মঙ্গলবার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলায় গোলের দেখা মেলেনি। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ক্রোয়েশিয়া এবং তারই ফল পায় ৫৪তম মিনিটে।

সেই সময় বক্সের ভেতরে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে আন্তে বুদিমির জালের ঠিকানা খুঁজে নেন। তার একমাত্র গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ম্যাচের বাকি সময়জুড়ে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে লিড অক্ষুণ্ন রাখে ইউরোপের দলটি।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে পানামা। কয়েকটি আক্রমণ থেকে সুযোগও তৈরি করেছিল তারা, কিন্তু ক্রোয়েশিয়ার সংগঠিত রক্ষণভাগ ও অভিজ্ঞতার কাছে বারবার ব্যর্থ হয়। ফলে ম্যাচে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান মজবুত করল ক্রোয়াটরা। শেষ ম্যাচে জয় পেলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরো উজ্জ্বল হবে তাদের। অন্যদিকে দুই ম্যাচেই হারায় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পানামাকে।

মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার

ক্রীড়া ডেস্ক
মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার
বল নিয়ে ছোটা মদরিচকে (বাঁয়ে) আটকানোর চেষ্টা পানামার এক খেলোয়াড়ের। ছবি : রয়টার্স

চল্লিশেও চালশে নন—লুকা মদরিচ। তার পরে পেশাদার ক্যারিয়ার শুরু করে অনেকে হয়তো অবসর নিয়েছেন, কিন্তু তিনি ছুটে চলেছেন মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। 

২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মদরিচ আজ তো একটা মাইলফলক ছুঁয়েছেন। বিশ্বের চতুর্থ ফুটবলার হিসেবে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বদের আল-মুতাওয়া ও লিওনেল মেসি।

মদরিচের মালিকের রাতটা স্মরণীয় করেছেন আন্তে বুদিমির। পানামার বিপক্ষে ক্রোয়েশিয়াকে জয়সূচক গোল এনে দিয়ে। তার গোলেই এবারের বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তাতে বেঁচে রয়েছে নকআউটে খেলার স্বপ্ন। ২ ম্যাচে তাদের পয়েন্ট তৃতীয়। বিপরীতে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ইংল্যান্ড-ঘানা।

ক্রোয়েশিয়া জয়সূচক গোলটি পায় ম্যাচের ৫৪ মিনিটে। ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রস করেন ইয়োসিপ স্তানিসিচ। গোললাইনের সামনে থেকে শুধু পা দিয়ে পথ দেখিয়ে দেন বুদিমির। বল জালে জড়াতেই টরন্টোর গ্যালারিতে তখন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া স্লোগান। জয়ে সরাসরি অবদান রাখতে পারতেন মদরিচও।

ম্যাচের ৫৭ মিনিটে মুখে তুলে দেওয়ার এক গোল বানিয়ে দিয়েছিলেন ৪০ বছর বয়সী মদরিচ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি প্যাসালিচ। প্রথমবার সরাসরি প্রতিপক্ষের গোলরক্ষকের শরীরে মারার পর ফিরতি সুযোগটা উড়িয়ে মারেন তিনি।

তবে ম্যাচ জয়ের নায়ক বুদিমির হলেও, ক্রোয়েশিয়াকে পয়েন্ট ভাগাভাগিও করতে না দেওয়ার কারিগর ডমিনিক লিভাকোভিচ। ৬৮ মিনিটে ডাবল সেভ দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। কর্নারের বিনিময়ে মুরিল্লোর দুটি শট ঠেকিয়ে দেন তিনি। ফিরতি কর্নারে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে দারুণ এক হেড নিয়েছিলেন হার্ভি। সেটিও পাঞ্চ করে ক্রোয়েশিয়াকে বাঁচান তিনি।   

ম্যারাডোনার ঘড়ি দুবাইয়ে চুরি, ভারতে উদ্ধার | কালের কণ্ঠ