• ই-পেপার

নেশনস লিগের ফাইনালে রাতে ফ্রান্স-স্পেন মুখোমুখি

আইপিএলের যুগে চাপে আন্তর্জাতিক ক্রিকেট, সমাধানে নতুন কমিটি

ক্রীড়া ডেস্ক
আইপিএলের যুগে চাপে আন্তর্জাতিক ক্রিকেট, সমাধানে নতুন কমিটি
সংগৃহীত ছবি

ক্রিকেটে দিন দিন বাড়ছে টি-টোয়েন্টি লিগের দাপট। প্রতি বছর শুরু হচ্ছে নতুন নতুন লিগ। আইপিএলের মতো লিগে দলের সংখ্যা বাড়িয়ে আরো বড় প্রতিযোগিতা আয়োজনের ভাবনা চলছে বিভিন্ন দেশে। আর এ সবের ফলে সমস্যায় পড়েছে আইসিসি। দ্বিপাক্ষিক সিরিজ বা বিশ্বকাপের মতো প্রতিযোগিতা কখন আয়োজন করা হবে, সেই সময় খুঁজতে হয়রান বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

প্রতিনিয়ত বিভিন্ন লিগ থেকে অনুরোধ পাচ্ছে আইসিসি। লিগের সময় আরো বাড়ানোর অনুরোধ করা হচ্ছে। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার তৈরিতে সমস্যা হচ্ছে জয় শাহের নেতৃত্বাধীন বোর্ডের। এখন আইপিএল বাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তানে পিএসএল, দক্ষিণ আফ্রিকায় এসএ-২০, আবু ধাবিতে ইন্টারন্যাশনাল টি-২০, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ, শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলে। চলতি বছরের শেষে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা। এত লিগের চাপে সমস্যায় আন্তর্জাতিক ক্রিকেট।

আইসিসি একটি বিবৃতিতে বলেছে, ‘প্রতিনিয়ত বিশ্ব জুড়ে লিগ যে ভাবে বেড়ে চলেছে তাতে চিন্তায় আইসিসি। এই পরিস্থিতির সমাধানে একটি কমিটি তৈরি করা হয়েছে। তারা খতিয়ে দেখবে কী ভাবে একই ক্যালেন্ডারে লিগ ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকেও সমান জায়গা দেওয়া যায়।’

শুধু সময় দেখলেই হবে না, কোন লিগে কোন তারকারা খেলছেন সে দিকেও নজর রাখতে হবে আইসিসিকে। ভারতীয় ক্রিকেটারেরা আইপিএলের বাদে কোন লিগ খেলেন না। কিন্তু বিদেশি ক্রিকেটারেরা বিভিন্ন লিগে খেলে বেড়ান। ফলে দেশের হয়ে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

লিগ ক্রিকেটে টাকা বেশি। তাই ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ডের মতো দেশের অনেক ক্রিকেটার দেশের হয়ে খেলার বদলে লিগ ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নিকোলাস পুরান, হাইনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাতে সমস্যা আরো বাড়ছে। এই সমস্যার সমাধান সহজ নয়। তা আইসিসিও জানে। সেই কারণে কমিটি গড়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে তারা। 

বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা
সংগৃহীত ছবি

একসময় যাকে বার্সেলোনার ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হতো, সেই আনসু ফাতির কাতালান অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা মাত্র। বার্সেলোনা একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা এই স্প্যানিশ ফরোয়ার্ড ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে স্থায়ী চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে।

সম্প্রতি ধারে মোনাকোর হয়ে খেলেছেন ফাতি। মাঠে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে লিগ আঁর ক্লাবটি এবার তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, আনসু ফাতির ট্রান্সফারের জন্য বার্সেলোনাকে ১ কোটি ১০ লাখ ইউরো পরিশোধ করবে মোনাকো।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে মোনাকোর ক্রীড়া বিভাগের আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু চুক্তির কয়েকটি চূড়ান্ত বিষয় নির্ধারণ বাকি। 

বার্সেলোনার জন্য এই চুক্তি শুধু ট্রান্সফার ফি পাওয়ার কারণেই গুরুত্বপূর্ণ নয়, বরং আর্থিক চাপ কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।

২২ বছর বয়সী এই ফরোয়ার্ড বছরে প্রায় ৬০ লাখ ইউরো নেট বেতন পান, যা বার্সেলোনার বেতন কাঠামোর ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছিল। তার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ আছে ২০২৮ সাল পর্যন্ত।

কয়েক বছর আগেও লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন আনসু ফাতি। বার্সেলোনার ১০ নম্বর জার্সিও তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু একের পর এক ইনজুরি এবং ধারাবাহিকতা হারিয়ে ফেলার কারণে তিনি আর নিজের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারেননি।

তবে মোনাকোতে কাটানো মৌসুম তাকে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। সেই কারণেই ফরাসি ক্লাবটি তাকে দীর্ঘমেয়াদে নিজেদের পরিকল্পনার অংশ করতে চায়।

পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ফরাসি তারকা

ক্রীড়া ডেস্ক
পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ফরাসি তারকা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময়ে বড় ধাক্কা খেতে পারে ফ্রান্স। দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা পিঠের চোটে ভুগছেন এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আসন্ন বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন তিনি।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে পিঠে চোট পান ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। সোমবার তার চোটের বিস্তারিত স্ক্যান করা হবে। তবে ফরাসি শিবিরে আশঙ্কা, চোটটি গুরুতর হলে দীর্ঘ সময় বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন হতে পারে, যা তাকে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে দিতে পারে।

যদি এমনটা হয়, তবে তা হবে সালিবার জন্য ব্যক্তিগতভাবে এক বড় হতাশা। কারণ এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে ফ্রান্স। একই সঙ্গে এটি হবে কোচ দিদিয়ের দেশম ও ‘লে ব্লু’দের জন্যও বড় ধাক্কা। আধুনিক ফুটবলের অন্যতম সেরা সেন্টার-ব্যাককে হারালে দলের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

চলতি মৌসুমে সালিবা ছিলেন আর্সেনালের সাফল্যের অন্যতম স্থপতি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচের মধ্যে ৫০টিতে মাঠে নেমেছেন তিনি। তার দৃঢ় পারফরম্যান্সের ওপর ভর করেই আর্সেনাল প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছেছিল।

তবে বুদাপেস্টে অনুষ্ঠিত সেই ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় গানারদের। এখন নতুন করে ফ্রান্সও হয়তো বিশ্বকাপের মঞ্চে সালিবাকে ছাড়াই নিজেদের পরিকল্পনা সাজাতে বাধ্য হতে পারে।

সালিবার সম্ভাব্য অনুপস্থিতির কথা মাথায় রেখেই ফ্রান্স দলে রয়েছেন লুকা দিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুল কুন্দে, ম্যাকসেন্স লাখরোয়া এবং দাইয়ো উপামেকানোর মতো ডিফেন্ডাররা। তবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার দল থেকে বাদ পড়া ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে।

এবারের বিশ্বকাপে ‘আই’ গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। কাগজে-কলমে শক্তিশালী দল হলেও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একটি গুরুত্বপূর্ণ চোট পুরো সমীকরণ বদলে দিতে পারে।  

বিশ্বকাপে অনিশ্চিত মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা?

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে অনিশ্চিত মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা?
সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগে ডান হাতের আঙুল ভেঙে বসেছেন আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপে ফেরা নিয়ে নিশ্চিত করে এখনো জানানো হয়নি কিছু। এরি মধ্যে আলোচনা শুরু হয়েছে তার পরিবর্তে কাকে গোলবারের নিচে দায়িত্ব দেবে আর্জেন্টিনা। 

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। আর সে ম্যাচে তার ফেরা অনিশ্চিত হওয়ায় অন্য দুই গোলরক্ষক গোরোনিমো রুলি ও হুয়ান মুসোর কে নামবেন তা নির্ধারণ করতে হবে স্কালোনিকে। আর তাই মার্তিনেজের বিকল্প খুঁজে নিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিকে ব্যবহার করতে পারেন তিনি।  

আপাতদৃষ্টিতে মার্তিনেজের বিকল্প হিসেবে এগিয়ে আছেন রুলি। লিগ আঁর দল মার্শেইর হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন তিনি। অভিজ্ঞতা আছে আর্জেন্টিনার গোল সামলানোরও। ৭ টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুই গোল হজম করেছেন তিনি। 

আর্জেন্টিনার হয়ে ২০২৪ সালে কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। 

অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদের ইয়ান ওবালাকের চোটের কারণে মৌসুমের শেষ দিকে মাঠে ছিলেন হুয়ান মুসো। এসময় দলটির হয়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। 
 

নেশনস লিগের ফাইনালে রাতে ফ্রান্স-স্পেন মুখোমুখি | কালের কণ্ঠ