• ই-পেপার

আইপিএল-বিপিএলের যুগে চাপে আন্তর্জাতিক ক্রিকেট, সমাধানে নতুন কমিটি

কলকাতা থেকে সরানো হলো মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য, জানা গেল কারণ

অনলাইন ডেস্ক
কলকাতা থেকে সরানো হলো মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য, জানা গেল কারণ
সংগৃহীত ছবি

ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সোনালী রঙের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১ জুন) ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে বিশাল ওই ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে উদযাপনের ভঙ্গিতে দেখা যায়। অনলাইনে যুক্ত হয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন স্বয়ং মেসি।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে মেসির ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরবর্তীতে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন
এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

 

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় মেসির ভাস্কর্যটি নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক ভাস্কর্যটিকে ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের কিছুদিনের মধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে সরিয়ে নেওয়া হলো ভাস্কর্যটি।

সদস্য পদ স্থগিত হলেও আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে কানাডা

ক্রীড়া ডেস্ক
সদস্য পদ স্থগিত হলেও আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে কানাডা
ছবি : সংগৃহীত

প্রশাসনিক জটিলতার কারণে গত মাসে কানাডা ক্রিকেট বোর্ডের অর্থায়ন স্থগিত করেছিল আইসিসি। ৬ মাসের জন্য অর্থায়ন স্থগিত করা হয়। এবার আরো বড় নিষেধাজ্ঞা দিল বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল কানাডার সদস্য পদ স্থগিত করেছে। 

প্রশাসনিক ও সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ গতকাল আহমেদাবাদে হওয়া আইসিসির বোর্ড সভা শেষে এই সিদ্ধান্ত নেয় বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত এপ্রিলে কানাডার অনুসন্ধানী ডকুমেনটারি অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেটের’ প্রতিবেদনে জানানো হয়েছিল, আইসিসির নীতিমালা ভঙ্গ, আর্থিক তদারকিতে গুরুতর অনিয়ম ঘটেছে কানাডার ক্রিকেটে। পরে তদন্ত করে আইসিসি স্থগিতাদেশ দিয়েছিল।

সদস্য পদ স্থগিত করা হলেও আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে কানাডা। সঙ্গে শর্ত অনুযায়ী অর্থায়নও করা হবে তাদের। আইসিসির মতে, প্রশাসনিক ঘাটতি দূর করার মধ্যে দিয়ে কানাডাকে সদস্য পদ পুনর্বহালের কিছু শর্ত দেওয়া হবে। শর্তগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে আইসিসির নরমালাইজেশন কমিটি।

বিশ্বকাপের আগে যে ভিডিও দেখে কাঁদলেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে যে ভিডিও দেখে কাঁদলেন ব্রাজিল কোচ
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নিজের নাতি-নাতনিদের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি ইতালিয়ান এই কিংবদন্তি কোচ। 

ভিডিওতে ছোট্ট নাতি-নাতনিরা ভালোবাসা আর শুভকামনায় ভরা বার্তা পাঠায় তাদের প্রিয় ‘আবুয়েলো’ (দাদু)-কে।

একটি বার্তায় তারা বলে, ‘আবুয়েলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে।’

 

আরেকটি অংশে তারা ব্রাজিলের সম্ভাব্য শিরোপা জয়ের পথও কল্পনা করে বলে, ‘আশা করি আমরা ফ্রান্সকে হারাব, তারপর স্পেনকেও হারাব। আমাদের জন্য ষষ্ঠ শিরোপাটা ঘরে নিয়ে এসো।’

ভিডিওর শেষ দিকে তারা আরো বলে, ‘বিশ্বকাপে অনেক শুভকামনা, আবুয়েলো। আমরা তোমাকে খুব ভালোবাসি।’

নাতি-নাতনিদের এই আন্তরিক বার্তা স্পষ্টভাবেই ছুঁয়ে যায় আনচেলত্তির হৃদয়। বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জের আগে পরিবারের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা ও সমর্থন তাকে আরো অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।

দীর্ঘ ও গৌরবময় কোচিং ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা আনচেলত্তি এবার ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। 

ভিডিও শেষে চোখ মুছতে দেখা যায় ব্রাজিলিয়ান কোচকে। পরে ইতালিয়ান এই কোচ জানান, পরিবারের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারেন না তিনি। 

বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা
সংগৃহীত ছবি

একসময় যাকে বার্সেলোনার ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হতো, সেই আনসু ফাতির কাতালান অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা মাত্র। বার্সেলোনা একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা এই স্প্যানিশ ফরোয়ার্ড ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে স্থায়ী চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে।

সম্প্রতি ধারে মোনাকোর হয়ে খেলেছেন ফাতি। মাঠে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে লিগ আঁর ক্লাবটি এবার তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, আনসু ফাতির ট্রান্সফারের জন্য বার্সেলোনাকে ১ কোটি ১০ লাখ ইউরো পরিশোধ করবে মোনাকো।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে মোনাকোর ক্রীড়া বিভাগের আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু চুক্তির কয়েকটি চূড়ান্ত বিষয় নির্ধারণ বাকি। 

বার্সেলোনার জন্য এই চুক্তি শুধু ট্রান্সফার ফি পাওয়ার কারণেই গুরুত্বপূর্ণ নয়, বরং আর্থিক চাপ কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।

২২ বছর বয়সী এই ফরোয়ার্ড বছরে প্রায় ৬০ লাখ ইউরো নেট বেতন পান, যা বার্সেলোনার বেতন কাঠামোর ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছিল। তার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ আছে ২০২৮ সাল পর্যন্ত।

কয়েক বছর আগেও লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন আনসু ফাতি। বার্সেলোনার ১০ নম্বর জার্সিও তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু একের পর এক ইনজুরি এবং ধারাবাহিকতা হারিয়ে ফেলার কারণে তিনি আর নিজের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারেননি।

তবে মোনাকোতে কাটানো মৌসুম তাকে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। সেই কারণেই ফরাসি ক্লাবটি তাকে দীর্ঘমেয়াদে নিজেদের পরিকল্পনার অংশ করতে চায়।