• ই-পেপার

পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ফরাসি তারকা

বিশ্বকাপে অনিশ্চিত মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা?

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে অনিশ্চিত মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা?
সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগে ডান হাতের আঙুল ভেঙে বসেছেন আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপে ফেরা নিয়ে নিশ্চিত করে এখনো জানানো হয়নি কিছু। এরি মধ্যে আলোচনা শুরু হয়েছে তার পরিবর্তে কাকে গোলবারের নিচে দায়িত্ব দেবে আর্জেন্টিনা। 

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। আর সে ম্যাচে তার ফেরা অনিশ্চিত হওয়ায় অন্য দুই গোলরক্ষক গোরোনিমো রুলি ও হুয়ান মুসোর কে নামবেন তা নির্ধারণ করতে হবে স্কালোনিকে। আর তাই মার্তিনেজের বিকল্প খুঁজে নিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিকে ব্যবহার করতে পারেন তিনি।  

আপাতদৃষ্টিতে মার্তিনেজের বিকল্প হিসেবে এগিয়ে আছেন রুলি। লিগ আঁর দল মার্শেইর হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন তিনি। অভিজ্ঞতা আছে আর্জেন্টিনার গোল সামলানোরও। ৭ টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুই গোল হজম করেছেন তিনি। 

আর্জেন্টিনার হয়ে ২০২৪ সালে কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। 

অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদের ইয়ান ওবালাকের চোটের কারণে মৌসুমের শেষ দিকে মাঠে ছিলেন হুয়ান মুসো। এসময় দলটির হয়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। 
 

বিশ্বকাপে বাড়ছে ভিএআরের ক্ষমতা! ফ্রি-কিক, কর্নার ও কার্ডে নতুন নিয়ম

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে বাড়ছে ভিএআরের ক্ষমতা! ফ্রি-কিক, কর্নার ও কার্ডে নতুন নিয়ম
ছবি : রয়টার্স

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের আগে রেফারিংয়ে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এমন কিছু নতুন ক্ষমতা পেতে যাচ্ছে, যা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফলাফলই বদলে দিতে পারে। 

বিশ্ব ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) ঘোষণা করেছে, এখন থেকে কর্নার বা ফ্রি-কিক নেওয়ার ঠিক আগে আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় স্পষ্ট ফাউল করলে এবং সেই ফাউলের সরাসরি প্রভাব গোল, পেনাল্টি বা শাস্তিমূলক সিদ্ধান্তে পড়ে, তাহলে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।

এতদিন বল খেলার মধ্যে না আসা পর্যন্ত এমন অনেক ঘটনা ভিএআর-এর আওতার বাইরে থাকত। কিন্তু নতুন নিয়মে পরিস্থিতি বদলে যাচ্ছে। যদি ভিএআর মনে করে ফাউলটি স্পষ্ট এবং সেটির কারণে গোল বা অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, তাহলে অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করা হবে।

রেফারি ভিডিও দেখে নিশ্চিত হলে গোল বাতিল হতে পারে, প্রয়োজনীয় কার্ড দেখানো হবে এবং কর্নার বা ফ্রি-কিক পুনরায় নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

বিশ্বখ্যাত সাবেক ইতালিয়ান রেফারি এবং বর্তমানে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা এই পরিবর্তনের পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন। তিনি উদাহরণ হিসেবে চলতি বছরের মার্চে ইংল্যান্ড ও উরুগুয়ের প্রীতি ম্যাচের একটি গোলের কথা তুলে ধরেন।

সেই ম্যাচে কর্নার নেওয়ার আগে ইংল্যান্ডের মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টন উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসকে ব্লক করেছিলেন বলে অভিযোগ ছিল। পরে বেন হোয়াইট গোল করেন। নতুন নিয়ম কার্যকর থাকলে সেই গোলটি বাতিল হতে পারত বলে মনে করেন কলিনা।

তার ভাষায়, ‘এ ধরনের গোলকে বৈধ বলা যায় না। যদি বল খেলায় আসার ঠিক আগে স্পষ্ট ফাউল হয়, তাহলে সেটি উপেক্ষা করার কোনো কারণ নেই।’

এতেই শেষ নয়। বিশ্বকাপে ভিএআর-এর দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। এখন থেকে ভুলভাবে দেওয়া দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখানো হলে সেটিও পর্যালোচনা করা যাবে। এছাড়া ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে ভিএআর সংশোধনের সুযোগ পাবে। এমনকি কর্নারের বদলে গোল-কিক হওয়ার কথা থাকলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।

খেলোয়াড়দের আচরণ নিয়েও কঠোর হচ্ছে ফিফা। ম্যাচ চলাকালে মুখ হাত, বাহু বা জার্সি দিয়ে ঢেকে গোপন আলোচনা করার চেষ্টা করলে এবং সেটিকে রেফারি সন্দেহজনক মনে করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। তবে স্বাভাবিক বা বন্ধুত্বপূর্ণ কথোপকথনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

আরেকটি বিষয় নিয়েও উদ্বিগ্ন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রকরা। সাম্প্রতিক সময়ে অনেক দল ইচ্ছাকৃতভাবে ইনজুরির সুযোগ নিয়ে খেলা থামিয়ে মাঠের ভেতর ছোটখাটো টিম মিটিং করছে। বিশেষ করে গোলরক্ষক মাটিতে পড়ে থাকলে পুরো দল কোচের কাছে গিয়ে নির্দেশনা নিচ্ছে।

এই প্রবণতা বন্ধে এখনো নির্দিষ্ট শাস্তি নির্ধারণ করা হয়নি। তবে কলিনা জানিয়েছেন, বিশ্বকাপের রেফারিরা এ বিষয়ে সতর্ক থাকবেন।

তিনি বলেন, ‘গোলকিপার আহত হতে পারে, কিন্তু সেটাকে টাইম-আউট বানানোর অধিকার কোনো দলের নেই। খেলোয়াড়রা বেঞ্চের কাছে গিয়ে কোচের সঙ্গে বৈঠক করবে—এটা আমরা হতে দেব না।’

ফুটবলের নিয়মে এই পরিবর্তনগুলো বিশ্বকাপের মতো বড় আসরে ম্যাচ পরিচালনাকে আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করার লক্ষ্যেই আনা হচ্ছে। তবে নতুন নিয়ম মাঠে কতটা প্রভাব ফেলে, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। 
 

মা হারালেন ফুটবলার শিউলি, অনুশীলন বাতিল

ক্রীড়া ডেস্ক
মা হারালেন ফুটবলার শিউলি, অনুশীলন বাতিল
অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম। ছবি : বাফুফে

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালের ঠিক আগের দিন বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম পাড়ি দিয়েছেন না-ফেরার দেশে। দলের এই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ফুটবলারের এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন সতীর্থ ও কোচিং স্টাফরা। শোকের আবহে বাতিল করা হয়েছে দলের মঙ্গলবারের (০২ জুন) সকালের নির্ধারিত অনুশীলন সেশন।

আগামী বুধবার (৩ জুন) ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে আজ মঙ্গলবার সকালে ভারতের গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে সকাল ৭টা থেকে অনুশীলনে নামার কথা ছিল মনিকা-মারিয়াদের। কিন্তু ভোরেই ক্যাম্পে আসে শিউলির মায়ের আকস্মিক মৃত্যুর এই দুঃসংবাদ।

বাংলাদেশ দলের বিগত দুটি সাফ শিরোপা জয়ের পেছনে রক্ষণভাগে অন্যতম বড় নির্ভরতা ছিলেন শিউলি আজিম। এবারের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারতের গোয়ায় আসা বর্তমান দলটির সবচেয়ে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়ও তিনি। দলের এই সিনিয়র সদস্যের মাতৃহারা হওয়ার খবরে পুরো দলের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সতীর্থের এই মানসিক বিপর্যয়ের দিনে ফুটবলাররা মাঠে না নেমে তাঁর পাশে থাকার সিদ্ধান্ত নেন।

চলমান টুর্নামেন্টে বুকে ব্যথার কারণে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি শিউলি (যে ম্যাচে বাংলাদেশ ৪-২ ব্যবধানে জয়ী হয়)। অবশ্য ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তিনি অনুশীলনে ফিরেছিলেন। তবে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রধান কোচ পিটার জেমস বাটলার তাকে একাদশে রাখেননি।

সাফ চ্যাম্পিয়নশিপের গত দুটি আসরের ফাইনালে এই নেপালকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। এবার সেমিফাইনালের মঞ্চেই তাদের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে মাঠের সেই রণকৌশল এবং ফুটবলের চেনা উত্তেজনার মাঝে শিউলি আজিমের মায়ের এই চলে যাওয়া বাংলাদেশ দলের জন্য এক বিশাল মানসিক ধাক্কা। পুরো দল এখন শোকের আবহ কাটিয়ে সেমিফাইনালের মঞ্চে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখে।

বিশ্বকাপের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে রোনালদোর বার্তা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে রোনালদোর বার্তা
সংগৃহীত ছবি

ক্রিস্তিয়ানো রোনালদো আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক ও আল-নাসরের তারকা ফরোয়ার্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ মিশন শুরু করেছেন। 

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘মিশন: বিশ্বকাপ শুরু হয়ে গেছে!’ 

৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ধরে রাখা এই তারকা পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি।

আসন্ন ২০২৬ বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা পুরুষ ফুটবলের ইতিহাসে একক ও অভূতপূর্ব রেকর্ড। এর আগে কোনো ফুটবলার ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব দেখাতে পারেননি। তার সঙ্গে এবার ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ডের ভাগীদার হতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও মেক্সিকান গোলরক্ষক ওচোয়াও। 

এদিকে জাতীয় দলের জার্সিতে রোনালদোর অর্জনও ঈর্ষণীয়। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২২৬টি অফিসিয়াল ম্যাচে ১৪৩টি গোল করেছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন। দেশের হয়ে একটি ইউরো কাপের পাশাপাশি জিতেছেন দুইটি নেশন্স লিগও। 

বিশ্বকাপের মঞ্চে এবার পর্তুগাল খেলবে গ্রুপ কে-তে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ডিআর কঙ্গো, কলম্বিয়া ও উজবেকিস্তান।