• ই-পেপার

সিকান্দারের মন্তব্যের পাল্টা জবাব স্টোকসের

দলের ভরাডুবিতে কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

ক্রীড়া ডেস্ক
দলের ভরাডুবিতে কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হং মিয়ং-বো। গেল শনিবারের ফলাফলের পর গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জনকারী আটটি দলের একটি হিসেবে কোরিয়ানরা রাউন্ড থার্টি টুতে উঠতে না পারায় কোচের পদ থেকে সরে দাঁড়ালেন।

রবিবার (২৮ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় দলের অনুশীলন ক্যাম্পে এই ঘোষণা দেন হং।

সহ-আয়োজক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্রের সাথে ‘গ্রুপ এ’তে ছিল দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করলেও মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে যায় তারা। মাত্র ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করায় সেরা আটটি তৃতীয়-স্থান অধিকারী দলের তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয় দলটি।

অনুশীলন ক্যাম্প থেকে দেওয়া এক বিবৃতিতে হং বলেন, ‘যারা কোরিয়ান ফুটবলকে ভালোবেসেছেন এবং সবসময় জাতীয় দলকে সমর্থন করেছেন, সেই সকল নাগরিকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই’। 

আজ আমি দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াতে চাই। এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য কখনোই সহজ সিদ্ধান্ত ছিল না। তবে একবার সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমি অন্য কোনো কারণ বিবেচনা করিনি।

আমি বিশ্বাস করতাম যে আমার একমাত্র কাজ হলো আমাকে অর্পিত দায়িত্ব শেষ পর্যন্ত পালন করা বলে যোগ করেন এই কোচ।

২০২৪ সালের জুলাইয়ে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের বিদায়ের পর হংকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে টানা ১১ বার অংশগ্রহণের সুযোগ পায়।

সন হিউং-মিন, লি কাং-ইন এবং কিম মিন-জায়ের মতো তারকাখচিত দল নিয়ে নকআউট পর্বে যাওয়ার ব্যাপক প্রত্যাশা থাকলেও, শেষ পর্যন্ত মাত্র এক বছরের মাথায় বিদায় নিতে হলো এই অভিজ্ঞ কোচকে। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপেও দলের ব্যর্থতার পর প্রথম দফায় পদত্যাগ করেছিলেন হং।

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকট দল। চোটের কারণে আগেই এই দুই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছিল নীতীশ কুমার রেড্ডিকে। কিন্তু চোটের কারণে আসন্ন দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন নীতিশ। বাঁ পায়ের চোট বাড়ায় খেলতে পারবেন না এই তরুণ অলরাউন্ডার এমনটাই জানা গেছে।

ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বোলিং করার সময়ে প্রথম চোট পান নীতিশ। সেই কারণে তাকে লখনৌয়ে আয়োজিত দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। 

তবে চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচে ফের মাঠে নামেন। ওই ম্যাচে ৬ ওভার বল করে ৪২ রান দেন। কিন্তু ম্যাচের পরে আবারো অস্বস্তি অনুভব করেন তিনি। এখন অন্তত এক মাসের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে  রিহ্যাব চালাতে হবে। 

তাই আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ খেলার সম্ভাবনা নেই এই পেসার-অলরাউন্ডারের। অগস্ট মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। দু’টি টেস্ট ম্যাচ খেলার কথা তাদের। এই সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরাই এখন নীতিশের প্রধান লক্ষ্য। তবে ভারতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নীতিষের ছিটকে যাওয়ার খবর জানানো হয়নি।

আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

জাপানের বিপক্ষে নেইমারকে কত মিনিট খেলাবেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
জাপানের বিপক্ষে নেইমারকে কত মিনিট খেলাবেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে খেলতে নামার আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেইমার। ছবি : রয়টার্স

মাঠে ফেরার অপেক্ষা ফুরিয়েছে নেইমারের। ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন তিনি। ম্যাচ টাইম অবশ্য খুব একটা পাননি ব্রাজিলিয়ান তারকা। 

তবে যোগ করা সময়সহ ২১ মিনিটের মতো খেলেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন নেইমার। ৩টি গোলের সুযোগ তৈরি করেন তিনি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে জাপানের বিপক্ষে। মাঠে নামার আগে তাই প্রশ্ন আজ কত মিনিট খেলবেন সান্তোসের উইঙ্গার।

প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন সেই কার্লো আনচেলত্তি অবশ্য স্পষ্ট উত্তর দেননি। শুধু জানিয়েছেন, আগের থেকে বেশি সময় খেলার জন্য প্রস্তুত আছেন নেইমার। ব্রাজিল কোচ বলেছেন, ‘নেইমার দারুণভাবে নিজেকে তৈরি করেছে। দুঃখজনক হলো শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি সে। তবে গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দুর্ভাগ্যজনকভাবে যদিও সর্বশেষ ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন আরো বেশি সময় খেলতে প্রস্তুত সে।’

তবে এটা অনেকটা স্পষ্ট, আজও বদলি হিসেবে নামতে হচ্ছে নেইমারকে। সেটাও নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। আনচেলত্তি বলেছেন, ‘তবে সে কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করছে ম্যাচের প্রেক্ষাপট এবং আগামীকাল (আজ) পরিস্থিতি কিভাবে এগোয় তার ওপর।’

বাংলাদেশ সময় ১১টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। শেষ ৩২-এর লড়াইয়ে যারা জিতবে তারাই পরের রাউন্ডে সুযোগ পাবে। বিপরীতে পরাজিত দল বাড়ির টিকিট কাটবে।

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত লিটনের

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত লিটনের

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। একই কারণে নেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজেও। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় একাদশে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে জানা গেছে।

গেল রবিবার অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যানকে ছাড়াই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ওডিআই দলটি হারারের উদ্দেশে রওনা হয়েছে। 

ইংরেজি দৈনিক ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানতেও মিস করতে যাচ্ছেন উইকেট কিপার এই ব্যাটার। 

সম্প্রতি চোট পাওয়া স্থানে স্ক্যান করিয়েছেন লিটন। ফল আশাব্যঞ্জক না হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার না খেলার সম্ভাবনাই বেশি।

সাদা বলের সিরিজের দল জিম্বাবুয়ে গেলেও দেশেই রয়ে গেছেন লিটন। জানা গেছে, ১ জুলাই জিম্বাবুয়ে যাবেন উইকেট কিপার এই ব্যাটার। আর ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জুলাই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ে চোট পান লিটন। যার কারণে মাঠ থেকে উঠে যান তিনি। পরে অবশ্য দলের প্রয়োজনে আবারও নামেন এবং মিরপুরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এলকেডি। তবে চোট রয়ে গেছে তার। যেটি এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি।

সিকান্দারের মন্তব্যের পাল্টা জবাব স্টোকসের | কালের কণ্ঠ