• ই-পেপার

বাংলাদেশের জন্য কোহলির ঈদের শুভেচ্ছা

আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পাননি অস্ট্রিয়ার কোচ, তবে...

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পাননি অস্ট্রিয়ার কোচ, তবে...
অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। ছবি : ফিফা

আর কয়েক মিনিট পরেই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রিয়া। 

অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া বিশ্বচ্যাম্পিয়নরা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। 

তাই বলে কি আর্জেন্টিনাকে থামানোর কোনো উপায় নেই? অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক অন্তত মেসি-মার্তিনেজদের দুর্বলতা খুঁজে পাচ্ছেন না। তিনি বরং প্রতিপক্ষের বন্দনাতেই মেতেছেন। 

ডালাসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাংনিকের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, ‘আর্জেন্টিনার বর্তমান দলটার দুর্বলতা কোথায়?’ ৬৭ বছর বয়সী এই জার্মান কোচ বেশ নাটকীয় ঢংয়েই উত্তর দিয়েছেন, ‘চলুন, আমরা (আর্জেন্টিনার) দুর্বলতা নিয়ে কথা বলি। কিন্তু সত্যি বলতে আমরা এমন কিছু খুঁজে পাইনি।’  

আর্জেন্টিনার কোনো খুঁত খুঁজে না পেলেও দলটির শক্তির জায়গাগুলো ঠিকই চিহ্নিত রাংনিক। চ্যালেঞ্জটা পাহাড়সম হলেও নিজেদের সামর্থ্যের ওপর ভরসা রাখছেন তিনি। 

সব প্রতিকূলতা পেরিয়ে চমক উপহার দিতে চান রাংনিক, ‘আমাদের খুব কৌশলী ও সাহসী হতে হবে। সেরা খেলাটাই খেলতে হবে। একটা চমক হতে পারে। ম্যাচ ড্র হতে পারে, এমনকি আমরা জিতেও যেতে পারি। ফুটবলে সবই সম্ভব।’

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসির গোলসংখ্যা এখন ১৬। আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলের মালিক বনে যাবেন তিনি। সেটা হতে পারে আজ রাতেই।

তবে রাংনিক মনে করেন, শুধু মেসিকে নিয়ে পড়ে থাকলে ভুল হবে, ‘প্রতিটি পজিশনেই আর্জেন্টিনা অসাধারণ। তাদের শুধু মেসি নয়, আরো অনেকেই আছে।’

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় একটিতেও মাঠে নামতে পারেনি ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি ডান পায়ের পেশির ইনজুরিতে ভুগছেন। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে দলের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন নেইমার। অনুশীলনে নেইমারকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সতীর্থ ও ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকুয়েটা।

ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকুয়েটা নেইমারের ফিরে আসা প্রসঙ্গে বলেছেন, ‘তাকে দলে পেয়ে, অনুশীলনে পেয়ে আমরা সবাই দারুন খুশি। আমাদের জাতীয় দলের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। জাতীয় দলে তার অসাধারণ অবদান রয়েছে। এখনো সে দলের জন্য অনেক কিছুই করতে পারে। আমরা তার জন্য অনেক খুশি। তাকে দলে পেয়ে দলের অন্যরা সবাই খুশি। আশা করছি যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরবে এবং যতটা সম্ভব আমাদের সহযোগিতা করবে।’

আগামী বুধবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ-সি’র শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। তার সুস্থ হয়ে দলে ফিরে আসা ব্রাজিলের জন্য বিশাল অনুপ্রেরণার। এখনো পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৯ আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার। 

এ নিয়ে চতুর্থ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের হয়ে প্রথম বড় কোনো শিরোপা জয়েরও আশায় আছেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর বিশ্ব মঞ্চে শিরোপা হাতে নিতে পারেনি।  

নেইমারের জন্য বিশ্বকাপ জয়ের এবারই শেষ সুযোগ কিনা এমন প্রশ্নের উত্তরে পাকুয়েটা বলেন, ‘আমি সেটাই মনে করি। আমাদের খেলোয়াড়রা পাঁচ তারকা নিয়ে দারুণ গর্বিত।

কিন্তু অবশ্যই এই দলের সবার স্বপ্ন নিজেরা একটি বিশ্বকাপ জয় করবে। আমরা সবাই চাই সেই স্বপ্ন সত্যি হোক। আর সেটা সফল করতে সবাই যথাসাধ্য চেষ্টা করছে।’

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-সি’র শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে যথাক্রমে মরক্কো ও স্কটল্যান্ড।

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ইংলিশ তারকা

ক্রীড়া ডেস্ক
ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ইংলিশ তারকা

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। চোট নিয়ে কিছু সমস্যা থাকায় সেরা একাদশ নামাতে পারেনি ইংল্যান্ড দলের হেড কোচ থমাস টুখেল। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নামার আগে দলের সেরা খেলোয়াড় উইঙ্গার বুকায়ো সাকা দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।

পেশির ইনজুরির কারণে গত শনিবার থেকে সাকা ব্যক্তিগত অনুশীলনে ছিলেন। কয়েক মাস ধরে আর্সেনালের হয়ে ঘরোয়া মৌসুমে এই ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে। 

ইংল্যান্ড দলের হেড কোচ থমাস টুখেল জানিয়েছেন পানামার বিপক্ষে গ্রুপ-এল’র শেষ ম্যাচের আগে তিনি রাইট উইঙ্গার সাকার ফিটনেস নিয়ে খুব একটা আশাবাদী নন। যদিও রোববার অনুশীলনে সাকা নিজের ফিটনেস প্রমাণ করেছেন। 

এ সম্পর্কে টুখেল বলেন, ‘আমি ফিজিও ডিপার্টমেন্টের কেউ নই। কিন্তু তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। যে কারণে আশাবাদী হওয়াই যায়। আমি মনে করি গত কয়েক বছর সাকা ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মিলিয়ে প্রচুর ম্যাচ খেলেছে। আর্সেনালের হয়ে সে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সে একজন অত্যন্ত উঁচু মানের খেলোয়াড় এবং তার প্রভাব মাঠে পুরো দলের ওপর পড়ে। সেটা আর্সেনাল কিংবা ইংল্যান্ড, যে দলই হোক না কেন। সবাই জানে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য তার মতো খেলোয়াড়ের দলে প্রয়োজন রয়েছেন। এই ধরনের খেলোয়াড়কে সবসময়ই খেলানোর জন্য প্রস্তুত রাখতে হয়। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।’

একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে টুর্নামেন্টের ভবিষ্যৎ বিবেচনায় সাকা ইংল্যান্ডের দলীয় ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। ডালাসে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জয়ের প্রথম ম্যাচে সাকা শেষ ১৮ মিনিট মাঠে ছিলেন। তার স্থানে আর্সেনাল সতীর্থ নোনি মাদুয়েকেকে মূল একাদশে খেলানো হয়। 

আগামীকাল ম্যাসাচুসেটসের ফক্সবোরো স্টেডিয়ামে ঘানার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর ২৭ জুন পানামার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।

১০০তম ম্যাচের আগে এমবাপ্পে বললেন, ‘আমি ইতিহাসের অংশ হতে চাই’

ক্রীড়া ডেস্ক
১০০তম ম্যাচের আগে এমবাপ্পে বললেন, ‘আমি ইতিহাসের অংশ হতে চাই’
ফ্রান্সের হয়ে আজ নিজেদের ১০০তম ম্যাচ খেলবেন কিলিয়ান এমবাপ্পে। ছবি : ফিফা

ফ্রান্সের জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। 

এবার ইরাকের বিপক্ষে ম্যাচের আগে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে এমবাপ্পে। আজ রাতে নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন এই তারকা ফরোয়ার্ড। এ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি।

ফিলাডেলফিয়ায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেছেন, ‘দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া সব সময়ই আনন্দের। এর চেয়ে বড় কিছু নেই। ১০০ একটি ঐতিহাসিক সংখ্যা। আর বিশ্বকাপের মতো মঞ্চে এই মাইলফলকে পৌঁছাতে পারা আমার জন্য বিশেষ ব্যাপার।’

ফ্রান্সের ইতিহাসে কমপক্ষে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা দশম ফুটবলার হতে যাচ্ছেন এমবাপ্পে। তবে সাবেক অধিনায়ক ও গোলরক্ষক উগো লরিসের রেকর্ড থেকে এখনো অনেক দূরে আছেন। লরিস জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৫ ম্যাচ। 

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে, ‘ম্যাচের ফলই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জিততে হবে। কারণ, জয় পেলেই আমরা পরের পর্বে উঠব।’

Mbappe
সংবাদ সম্মেলনে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছবি: এক্স

২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্সের হয়ে অভিষেক হয় এমবাপ্পের। এর পর থেকে আন্তর্জাতিক ফুটবলে যেন রেকর্ড ভাঙা-গড়ার নাম হয়ে উঠেছেন তিনি। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে অলিভিয়ে জিরুর ৫৭ গোলের রেকর্ড ভেঙে এখন তার নামের পাশে ৫৮টি আন্তর্জাতিক গোল।

বিশ্বকাপই মূলত এমবাপ্পের ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচয় তৈরি করেছে। ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা ছিলেন তিনি। সেই আসরে করেছিলেন ৪ গোল। 

এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে করেন ৮ গোল, যার মধ্যে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিকও ছিল। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা হারাতে হয়েছিল ফরাসিদের।

নিজের দায়িত্ব সম্পর্কে অধিনায়ক এমবাপ্পে বলেছেন, ‘আমি জানি বিশ্বকাপে খেলতে গিয়ে আমি ৬ কোটি ৭০ লাখের বেশি ফরাসির প্রতিনিধিত্ব করছি। আমি শুধু দেশের ইতিহাসের অংশ হতে চাই।’

বিশ্বকাপে গোলের রেকর্ড নিয়েও কথা বলেছেন এমবাপ্পে। বর্তমানে বিশ্বকাপে তার গোল সংখ্যা ১৪। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড এবার ছুঁয়েছেন লিওনেল মেসি। সেই রেকর্ড থেকে মাত্র দুই গোল দূরে রয়েছেন এমবাপ্পে।

এ প্রসঙ্গে ফরাসি অধিনায়ক বলেছেন, ‘জানতাম, লিও (মেসি) গোল করবে, সে সব সময়ই করে। রেকর্ড এখন তার দখলে। আমি তার ঠিক পেছনে আছি এবং গোল করার চেষ্টা চালিয়ে যাব। এতে আমি রেকর্ডের আরো কাছে পৌঁছাব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে যত দূর সম্ভব, এগিয়ে নেওয়া।’

নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা রসিকতা করেছেন এমবাপ্পে। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো চল্লিশের ঘরে গিয়েও বিশ্বকাপে খেলবেন কি না, এমন প্রশ্নে হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি ৪০ বছর বয়সেও বিশ্বকাপে খেলব না। এর আগেই আপনারা আমাকে বিদায় করে দেবেন।’

বাংলাদেশের জন্য কোহলির ঈদের শুভেচ্ছা | কালের কণ্ঠ