• ই-পেপার

বাবা হারালেন শফিউল

জিদানের ছেলেকে রেখে বিশ্বকাপ দল আলজেরিয়ার

ক্রীড়া ডেস্ক
জিদানের ছেলেকে রেখে বিশ্বকাপ দল আলজেরিয়ার
আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে লুকা জিদান। ছবি : এক্স থেকে

বাবার মতো ফুটবলার হলেও পজিশন ভিন্ন লুকা জিদানের। কিংবদন্তি মিডফিল্ডার জিনেদিন জিদানের দ্বিতীয় ছেলে লুকা গোলরক্ষক। ভিন্নতা আরো এক জায়গায়। ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিদান ফ্রান্সের জার্সি গায়ে চড়ালেও ছেলে বেছে নিয়েছেন আলজেরিয়ার।

ইতিমধ্যে আলজেরিয়ার হয়ে গোলবারও সামলিয়েছেন লুকা। আজ আরো বড় স্বপ্নপূরণ হয়েছে ২৮ বছর বয়সী গোলরক্ষকের। আলজেরিয়ার ২০২৬ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি। তাকে রেখেই আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেটকোভিচ। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন আল আহলির ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। 

 

আলজেরিয়ার হয়ে ৬ ম্যাচ খেলা লুকা অবশ্য যুবপর্যায়ে ফ্রান্সের হয়েই খেলা শুরু করেছিলেন। অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা এই গোলরক্ষক গত বছর নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন। জন্মভূমি নয়, সিনিয়র পর্যায়ে মাঠ মাতাতে চান আলজেরিয়ার জার্সিতে। তার দাদা-দাদি আলজেরিয়ান। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে ‘জে’ গ্রুপে পড়েছে আলজেরিয়া। নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপে তাদের গ্রুপ সঙ্গী আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।

আলজেরিয়ার বিশ্বকাপ দল

গোলকিপার : ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।

ডিফেন্ডার : আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।

মিডফিল্ডার : হুসেম আউয়ার, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই,  নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, রামিজ জেরুকি।

ফরোয়ার্ড : আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আনিস হাজ মুসা।

আইপিএলের পুরস্কার জয়ে সূর্যবংশীর ইতিহাস

ক্রীড়া ডেস্ক
আইপিএলের পুরস্কার জয়ে সূর্যবংশীর ইতিহাস
ব্যক্তিগত পুরস্কার সামনে রেখে সূর্যবংশীর ফটোসেশন। ছবি : ক্রিকইনফো

সঞ্চালকের ঘোষণায় এক এক করে পাঁচবার পুরস্কার বিতরণী মঞ্চে গেলেন বৈভব সূর্যবংশী। ফিরলেন পাঁচটি পুরস্কার নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেও পুরস্কার মঞ্চের আলো এভাবেই কেড়েছেন সূর্যবংশী। তাতে ইতিহাসের পাতায় ঠাঁই হলো ১৫ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটারের।

আইপিএলের এক আসরে পাঁচ পুরস্কার জেতার নজির নাই আর কোনো ক্রিকেটারের। এ ছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে জিতেছেন সেরা ক্রিকেটার ও টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। এর বাইরে জিতেছেন টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের জন্য অরেঞ্জ ক্যাপ, সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ও সুপার সিক্সেস অব দ্য সিজনের পুরস্কার।

 

তবে পুরস্কারের মালা সাজিয়েও অপূর্ণতা থেকে গেছে সূর্যবংশীর। রাজস্থান র‌য়্যালসের হয়ে যে ট্রফিটা জেতা হয়নি তার। ট্রফি ছুঁয়ে দেখা দূর কি বাত ফাইনালেই ওঠা হয়নি রাজস্থানের। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বিদায় নিতে হয়েছে তাদের।

সূর্যবংশীর দুর্দান্ত পারফরম্যান্সটা তাই কাজে আসল না রাজস্থানের। ১৬ ম্যাচ শেষে সর্বোচ্চ ৭৭৬ রান করেন এই ওপেনার। স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো, ২৩৭.৩০। ৬৩ চারের বিপরীতে হাঁকিয়েছেন সর্বোচ্চ ৭২ ছক্কা।

ব্যক্তিগত ণৈপুন্য সামনের আসরেও দেখাতে চান সূর্যবংশী। ১৫ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘ভালো লাগছে, তবে সাক্ষাৎকার দেওয়ার কারণে কিছুটা চাপও অনুভব করছি। আমার জন্য এটি গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব।’

পানামার জালে ব্রাজিলের গোলোৎসব

ক্রীড়া ডেস্ক
পানামার জালে ব্রাজিলের গোলোৎসব
পানামার বিপক্ষে প্রথম মিনিটে গোল করার পর সতীর্থর সঙ্গে ভিনিসিয়ুস। ছবি : রয়টার্স

দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ফুরানোর পালা এবার ব্রাজিলের। গেল ৫ বিশ্বকাপে একবারও যে সোনালি ট্রফিটা পুনরায় ছুঁয়ে দেখা হয়নি তাদের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে স্পর্শের সুযোগ পাবে ব্রাজিল এমনটাই বিশ্বাস সমর্থকদের।

মারাকানায় আজ সমর্থকদের বিশ্বাসের পাল্লাও ভারী করেছেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা। প্রস্তুতি ম্যাচে পানামার জালে গোলোৎসব করে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আজ প্রতিপক্ষকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল।

ব্রাজিল গোলোৎসব করেছে দলের ৬ গোলদাতার সৌজন্যে। তবে বদলি হওয়ার আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণের মধ্যমণি ছিলেন ভিনিসিয়ুস। গোলোৎসবের শুরুটাও হয় একদম শুরুতেই। বক্সের বাইরে থেকে প্রথম মিনিটেই দূরপাল্লার শটে পানামার জাল কাঁপান ভিনিসিয়ুস। 

বিরতিতে যাওয়ার আগে ভিনির ক্রস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। তার আগে অবশ্য ১৪ মিনিটে সমতায় ফেরে পানামা। পানামার মিডফিল্ডার মুরিলো ফ্রি কিক নিলে শেষ মুহূর্তে ম্যাথিউস কুনহার শরীরে লেগে ব্রাজিলের জাল স্পর্শ করে বলটি। ডানদিকে গোলরক্ষক অ্যালিসন বেকারের ঝাঁপিয়ে পড়াটা তাই বৃথাই যায়। 

দ্বিতীয়ার্ধে সেন্ট্রাল ডিফেন্ডার লিও পেরেইরাকে রেখে পুরো দলকেই বদলে ফেলেন কার্লো আনচেলত্তি। তাতে আক্রমণের ধারও বাড়ে এবং খেলায় ছন্দ খুঁজে পায় ব্রাজিল। ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন ব্রাজিল কোচ। তবে তৃতীয় গোলটি সেলেসাওরা পায় পানামার গোলরক্ষকের ভুলে। 

 

ম্যাচের ৫৩ মিনিটে গোলরক্ষক অরল্যান্ড মসকুয়েরা শট নিতে গিয়ে রায়ানের পায়ে বল দেন। ফাঁকা গোলবারে বল জড়াতে ভুল করেননি বোর্নমাউথের ফরোয়ার্ড। সেই গোলের পর দ্রুতই আরো দুটি পায় ব্রাজিল। ৬০ মিনিটে লুকাস পাকেতার বিপরীতে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইগর থিয়াগো। 

৮১ মিনিটে পাকেতার পাস থেকে ৬-১ ব্যবধান করেন দানিলো। বিপরীতে ৮৩ মিনিটে চোখ ধাঁধানো এক শটে ব্যবধান কমান কার্লোস হার্ভি। বক্সের অনেক বাইরে থেকে বুলেট গতির শট গোলটি করেন তিনি। তবে ম্যাচ শেষে সব আলো কেড়ে নিয়েছেন নেইমার। চোটের কারণে প্রস্তুতি ম্যাচে না খেলা সুপারস্টারকে ঘিরে শুরু হয় ফটো তোলার হিড়িক। এক এক করে পানামার বেশিরভাগ ফুটবলারই তার সঙ্গে তুললেন ছবি। হাসিমুখে সকলের আবদারও মেটালেন নেইমার।

বিশ্বকাপ ভিসা ইস্যুতে আমাদের বোকা বানানো হয়েছে : দ. আফ্রিকার ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ভিসা ইস্যুতে আমাদের বোকা বানানো হয়েছে : দ. আফ্রিকার ক্রীড়ামন্ত্রী
২৯ মে নিকারাগুয়ার সঙ্গে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটিতে পেনাল্টি মিস করে ড্র করে দ. আফ্রিকা। ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফুটবল খেলতে মেক্সিকো যাওয়ার প্রাক্কালে দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের ভিসা জটিলতা এবং আকস্মিক ভ্রমণ বিলম্বের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী গায়টন ম্যাকেঞ্জি। এই প্রশাসনিক ব্যর্থতার কারণে বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকাকে ‘বোকা’ বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

এই চরম অব্যবস্থাপনার জন্য দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের (সাফা) কাছে কৈফিয়ত চেয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘এই বিশৃঙ্খলার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।’

দক্ষিণ আফ্রিকার জাতীয় সম্প্রচার মাধ্যম ‘এসএবিসি’ পুরো ঘটনাটিকে একটি ‘প্রশাসনিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছে।

এর আগে রবিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি লিখেছিলেন, ‘সাফার এই ভ্রমণ ও ভিসা সংক্রান্ত জটিলতা অত্যন্ত লজ্জাজনক এবং এটি খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি চরম অন্যায়।’

অবশ্য রবিবার গভীর রাতে ক্রীড়ামন্ত্রী নিশ্চিত করেছেন, সরকারের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহায়তায় খেলোয়াড়দের ভিসা সমস্যার সমাধান হয়েছে। সোমবার একটি চার্টার্ড ফ্লাইটে পুরো দল মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হবে। তবে খেলোয়াড়দের ভিসা মিললেও দলের সহকারী কোচ, টিম ডক্টর, নিরাপত্তা প্রধান এবং একজন অ্যানালিস্টের ভিসা এখনো নিশ্চিত করা যায়নি বলে তিনি জানান।

বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা

‘বাফানা বাফানা’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা ফুটবল দলটির আগামী শুক্রবার মেক্সিকোতে জ্যামাইকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর আগামী ১১ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। উল্লেখ্য, ২০২৬ সালের এই বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ৪৮ দলের এই বর্ধিত বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে অংশ নেওয়া ১০টি দেশের একটি দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করার পর এই প্রথম বাফানা বাফানা বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা অর্জন করল।

তবে মাঠের পারফরম্যান্স এবং মাঠের বাইরের এই প্রশাসনিক জটিলতা—সব মিলিয়ে বেশ চাপে রয়েছে দলটি। গত শুক্রবার ঘরের মাঠে নিকারাগুয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটিতে পেনাল্টি মিস করে ০-০ গোলে ড্র করে দক্ষিণ আফ্রিকা, যা তাদের টানা ৪ ম্যাচে জয়হীন থাকার রেকর্ড এনে দিয়েছে।

বাবা হারালেন শফিউল | কালের কণ্ঠ